ছবিতে আজ (২৩ জানুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
রিয়াদের শহরতলিতে সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের (ডানে) সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০০৯ সালের ৩ জুন তোলা ছবিটি আজ আবার প্রকাশ করা হলো। সৌদি আরবের স্থানীয় সময় গতকাল দিবাগত রাত একটায় ইন্তেকাল করেছেন বাদশাহ আবদুল্লাহ। ছবি: এএফপি

২ / ১২
মেলবোর্ন চিড়িয়াখানায় ঘোরার সময় একটি ক্যাঙ্গারুকে খাওয়াচ্ছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা ম্যাডিসন ব্রেঙ্গল। ছবিটি আজকের। অস্ট্রেলিয়ান ওপেন টেসিন টুর্নামেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রের এই পেশাদার টেনিস তারকা এখন সে দেশে অবস্থান করছেন। ছবি: এএফপি

৩ / ১২
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেঁদে ফেলেন জাপানের সাংবাদিক কেনজি গোতোর মা জুনকো ইশিদো। ছবিটি আজ টোকিওর ফরেন করেসপনডেন্টস ক্লাব থেকে তোলা। আইএস জঙ্গিদের হাতে জিম্মি জাপানি দুই নাগরিকের একজন হচ্ছেন কেনজি। তাঁদের মুক্তিপণ বাবদ ২০ কোটি মার্কিন ডলার চেয়েছে জঙ্গিরা। ছবি: এএফপি

৪ / ১২
বাণিজ্য মেলায় আজ ছুটির দিনে সকাল থেকে ক্রেতা ও দর্শনার্থীর ভিড়। ছবি: ফোকাস বাংলা

৫ / ১২
দরজায় কড়া নাড়ছে অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে মেলার প্রস্তুতি। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ১২
টানা অবরোধ ও হরতালের কারণে দেশের প্রত্যন্ত এলাকা থেকে সড়কপথে সবজি আনতে পারছেন না কৃষকেরা। তাই নৌপথই ভরসা। এতে সময় লাগে বেশি। কষ্টও বেশি। যা দাম পাওয়া যায়, এতে পোষায় না। ছবিটি আজ শুক্রবার সিলেট নগরের কাজিরবাজার সুরমাতীরের পাইকারি বাজার থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৭ / ১২
শীতের রাতে গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী বাজারের ফকির মসজিদ এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ১২
রাজধানীর বিজয়নগর মোড় এলাকায় আজ মোটরসাইকেলে দুজন আরোহী থাকায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মোটরসাইকেলে চালক ছাড়া আর কারও ওঠার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  ছবি: ফোকাস বাংলা

৯ / ১২
এখন বোরো ধানের চারা লাগানোর মৌসুম। তাই আদিবাসী মারমা নারীরা চারা রোপণের কাজে ব্যস্ত। ছবিটি আজ সকালে খাগড়াছড়ি শহরের রাজ্যমণিপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১০ / ১২
স্বরস্বতী পূজা উপলক্ষে দেবীর মূর্তি তৈরি করে কুমারেরা শহরে নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য। ছবিটি আজ শুক্রবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার নবনীবাস এলাকার সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১১ / ১২
অবরোধে ক্রেতা নেই।  মহাসড়কের পাশে ফুটপাতে গরম কাপড় বিক্রেতা তাই অলস সময় কাটাচ্ছেন। আজ শুক্রবার বিকেলে রংপুর নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১২ / ১২
কানাডানিবাসী অ্যাঞ্জেল স্বামী ও  দুই মেয়েকে নিয়ে দুই সপ্তাহ আগে বাংলাদেশে এসেছেন। হরতাল–অবরোধের কারণে তাঁরা হোটেলেই বন্দী। আজ শুক্রবার হরতাল না থাকায় তাঁরা শ্রীমঙ্গল বেড়াতে যাবেন। বেলা ১১টায়  কমলাপুর রেলস্টেশনে  এসেছেন।  কিন্তু ট্রেনের দেখা নেই। অপেক্ষার একফাঁকে মা ও মেয়ে প্ল্যাটফর্মেই ছবি আঁকতে বসে যান। ছবি: আবদুস সালাম