ছবিতে আজ (২৩ জুন ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
সারা দিন রোজার পর এইটুকু ইফতারি জোগাড় করতে পেরেছেন সোমালিয়ার এই মা। দেশটির রাজধানী মোগাদিসুতে কাতারের একটি দাতব্য সংস্থা সোমবার সোমালিয়ার কয়েকটি পরিবারকে ইফতারি দেয়। ছবি: রয়টার্স

২ / ২২
ভারতের আহমেদাবাদে একসঙ্গে ইফতার করছেন মুসল্লিরা। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স

৩ / ২২
ওয়াশিংটনের হোয়াইট হাউসে সোমবার রাতে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করা হয়। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওকলাহোমার সামান্থা ইলাউফকে স্বাগত জানান। মাথায় স্কার্ফ পরার কারণে একটি চাকরি থেকে বিমুখ হন সামান্থা। পরে সুপ্রিম কোর্ট তাঁর স্কার্ফ পরার পক্ষে রায় দেন। ছবি: রয়টার্স

৪ / ২২
ইফতারের আগে অতিথিদের সঙ্গে কথা বলছেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। পবিত্র রমজান মাস উপলক্ষে সোমবার কানাডার রাজধানী অটোয়ায় হারপারের সরকারি বাসভবনে ইফতার পার্টির আয়োজন করা হয়। ছবি: রয়টার্স

৫ / ২২
চীনের সিচুয়ান প্রদেশের চেংদুতে পান্ডা গবেষণাকেন্দ্রে সদ্যোজাত যমজ দুই পান্ডা শিশু। তাদের ইনকিউবেটরে রাখা হয়েছে। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স

৬ / ২২
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের নেতা-কর্মীরা। ছবি: ফোকাস বাংলা

৭ / ২২
জাপানের ওকিনাওয়া দ্বীপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ব্যক্তিদের স্মরণে নির্মিত পিস মেমোরিয়াল পার্কে প্রার্থনা করছেন স্বজনেরা। ওকিনাওয়া হত্যাকাণ্ডে দুই লাখ লোকের প্রাণ যায়। আজ হত্যাকাণ্ডের ৭০ তম বার্ষিকী পালন করছে জাপান। ছবি: এএফপি

৮ / ২২
র‌্যাব-১০ এর উদ্যোগে আজ কামরাঙ্গীরচর কালভার্ট রোডে সেমাই কারখানায় ভেজালবিরোধী অভিযান চালানো হয়। ছবি: সাজিদ হোসেন

৯ / ২২
পবিত্র রমজানে ইফতারির চাহিদাকে সামনে রেখে মুড়ি ভাজায় ব্যস্ত গৃহিণীরা। ছবিটি আজ রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ২২
চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি রেলগেট এলাকায় সীমানা দেয়াল ধসে দুজন নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে অংশ নেয়। বেলা সাড়ে এগারোটার দিকে তোলা ছবি। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১১ / ২২
সিলেটের পাহাড়-টিলায় এ মৌসুমে কাঁঠালের ভালো ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় দাম অনেকটা কম। প্রতিদিন এই কাঁঠাল ট্রাকে করে বিক্রির জন্য সিলেট নগরের কদমতলী এলাকায় আসছে। আকারভেদে একেকটি কাঁঠাল ৩০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১২ / ২২
সিলেটে মঙ্গলবার সারা দিন ছিল ঝিরি ঝিরি বৃষ্টি। বৃষ্টিতে বেড়ে যায় যানজট। এতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। ছবিটি নগরের সিটি পয়েন্ট এলাকা থেকে দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৩ / ২২
খেত থেকে বেগুন, পটল তুলে বাড়িতে এনেছেন কৃষক বারিক প্রামাণিক। হাটে নেওয়ার আগে ওজন মেপে নিচ্ছেন তিনি। ছবিটি মঙ্গলবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৪ / ২২
কুমিল্লার গোমতী নদীর চরে শীতের সবজি পাতা কপি বর্ষায় চাষ করা হচ্ছে। একেকটি পাতা কপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। ছবিটি মঙ্গলবার দুপুরে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ঝালুয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১৫ / ২২
খেত থেকে করলা তুলে ডালিতে ভরে হাটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কৃষক দুলাল প্রামাণিক। ছবিটি মঙ্গলবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৬ / ২২
খাবারের সন্ধানে জমির আইল ধরে হেঁটে বেড়াচ্ছে এক পাখি। ছবিটি মঙ্গলবার বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ২২
ফুলের মতোই নিষ্পাপ আর নির্মল এই শিশুদের হাসি। ছবিটি মঙ্গলবার বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৮ / ২২
রাজধানীর বেইল রোডে উল্টো দিক থেকে আসা গাড়ি প্রতিরোধক ব্যবস্থা স্থাপন করা হলেও সেটা কার্যকারিতা হারাচ্ছে। প্রতিরোধকের বেশির ভাগ কাঁটা ভেঙে পড়েছে। ছবি: মনিরুল আলম

১৯ / ২২
কামরাঙ্গীরচরের বড়াইগ্রাম এলাকায় এই সড়কের বেহাল দশা দীর্ঘ দিনের। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: সাজিদ হোসেন

২০ / ২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মাটির আবক্ষ মূর্তিতে শেষ আঁচড় দিচ্ছেন ভারতীয় ভাস্কর সুনীল পাল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্প্রতি বাংলাদেশ সফর শেষে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে কলকাতার একটি সংগঠন শেখ হাসিনার এই আবক্ষ মূর্তিটি স্থাপন করবে। ছবি: এএফপি।

২১ / ২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মাটির আবক্ষ মূর্তিতে শেষ আঁচড় দিচ্ছেন ভারতীয় ভাস্কর সুনীল পাল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্প্রতি বাংলাদেশ সফর শেষে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এই মূর্তিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে কলকাতার একটি সংগঠন। ছবি: এএফপি।

২২ / ২২
শাড়িতে নিপুণ হাতে চুমকি বসাচ্ছেন সাদ্দাম আলী। ছবিটি নিউমার্কেট থেকে মঙ্গলবার তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন।