ছবিতে আজ (২৩ জুলাই ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
সার্কাসে পশুপাখির ব্যবহার নিষিদ্ধ করে প্রবর্তিত আইনের প্রতিবাদ জানাতে পোষা কুকুর নিয়ে খেলা দেখাচ্ছেন একজন সার্কাস-কর্মী। ছবিটি মঙ্গলবার মেক্সিকো সিটি থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২১
রক্তমাখা পুতুলের পাশে শুইয়ে রাখা হয়েছে শিশুদের। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জার্মানির বার্লিনে মঙ্গলবার বিক্ষোভ চলাকালে শিশু নিহত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। ছবি: রয়টার্স

৩ / ২১
হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে ইসরায়েলি বোমা হামলায় স্প্লিন্টারবিদ্ধ এই ফিলিস্তিনি শিশুটি। ছবিটি মঙ্গলবার ফিলিস্তিনের গাজা শহরের বেইত লাহিয়া এলাকার কামাল আদওয়ান হাসপাতাল থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ২১
এই শিশুরা রোজা রেখেছিল। সন্ধ্যায় ইফতারের আগে দুহাত তুলে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছে তারা। ছবিটি মঙ্গলবার ভারতের হায়দরাবাদে আনীস-উল-গুরবা এতিমখানা থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২১
যুক্তরাজ্যে আয়োজিত গার্ল সামিটে (বাঁ থেকে) ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, বুরকিনা ফাসোর ফার্স্ট লেডি চানতাল কম্পাওরে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলন-কর্মী মালালা ইউসুফজাই। ছবিটি মঙ্গলবার লন্ডনের ওয়ালওয়ার্থ একাডেমি থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ২১
বলিউডে মুক্তির প্রতীক্ষিত ‘মারদানি’ ছবিটির প্রচারণামূলক অনুষ্ঠানে বলিউড তারকা মাধুরী দীক্ষিত ও রানী মুখার্জি। ছবিটি মঙ্গলবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ২১
এদের ঘর আছে, বাড়ি নেই। এরা পথশিশু। রাস্তায় নিজেদের ঘরের পাশে দাঁড়িয়ে খেলছে শিশুরা। ভারতে এক লাখেরও বেশি মানুষ এভাবে রাস্তায় বসবাস করে। ছবিটি মঙ্গলবার নয়াদিল্লি থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ২১
কলম্বিয়ায় অনুষ্ঠিত কলম্বিয়ামোডা ফ্যাশন শোর র‌্যাম্পে নকশাবিদ ক্যামিলো আলভারেজের নকশা করা পোশাকে এক মডেল। ছবিটি সোমবার ম্যাডেলিন থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ২১
রাজধানীর ইসলামবাগের নামাপাড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত হয় তিন শিশু। আহত শিশু সুলতানাকে নিয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তার বাবা। ছবি: আশরাফুল আলম

১০ / ২১
দৌলতদিয়া ঘাটের কাছে অ্যাপ্রোচ চ্যানেলের প্রবেশ পথে ডুবোচরে আটকা পড়েছে ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। প্রায় আড়াই ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজ ফেরিটিকে উদ্ধার করে। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

১১ / ২১
প্রচণ্ড হাওয়ার তোড়ে ছাতা উল্টে গেছে এই নারীর। তাইওয়ানের তাইপেতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘মাতমো’ নামের ঘূর্ণিঝড়। এ কারণে দেশটিতে স্কুল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবিটি আজ তাইপে থেকে তোলা। ছবি: রয়টার্স

১২ / ২১
ভারতে ‘ভোগ বিউটি অ্যাওয়ার্ডস ২০১৪’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলিউড তারকা কঙ্গনা রানৌত। ছবিটি মঙ্গলবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি

১৩ / ২১
কানাডার টরন্টোর মারখাম থিয়েটারে মঙ্গলবার মিস চাইনিজ কসমস প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রতিযোগীরা। ছবি: আইএএনএস

১৪ / ২১
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বাজারের ৬১টি দোকান মঙ্গলবার রাতে আগুনে পুড়ে গেছে। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: বিটন চৌধুরী নীরব

১৫ / ২১
ভারতে ‘ভোগ বিউটি অ্যাওয়ার্ডস ২০১৪’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলিউড তারকা ইলিয়ানা ডি’ক্রুজ। ছবিটি মঙ্গলবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি

১৬ / ২১
ভারতে ‘ভোগ বিউটি অ্যাওয়ার্ডস ২০১৪’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলিউড তারকা শিল্পা শেঠি। ছবিটি মঙ্গলবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি

১৭ / ২১
বর্ষার পানিতে সানন্দে ছোট মাছ ধরছে তিন কিশোর। ছবিটি আজ বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার নগরকান্দি হাতিবান্ধা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৮ / ২১
খুলনা-যশোর মহাসড়কের সংস্কারকাজ দেখতে আজ বুধবার সকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের যশোর যান। মন্ত্রীর আগমনের খবর পেয়ে মহাসড়কে ইটের টুকরা দিয়ে তড়িঘড়ি করে সংস্কারকাজ চলছিল। ছবিটি নওয়াপাড়া বাজার এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৯ / ২১
ঈদ সামনে রেখে ফরিদপুর শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচার চালাতে উচ্চশব্দে মাইক ব্যবহার করছে। ছবিটি আজ বুধবার শহরের চকবাজার থানা রোড থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২০ / ২১
কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষার্থী আজ বুধবার কুমিল্লা টাউন হলে ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করে। ছবি: এম সাদেক, কুমিল্লা

২১ / ২১
ঈদে পছন্দের কাপড় কিনতে নিম্ন আয়ের মানুষেরা ভিড় করেছেন চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকার ফুটপাতে। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম