ছবিতে আজ (২৩ জুলাই ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
বয়স সবে এক মাস। খেলায় খেলায় দিন কাটে বানরছানার। জার্মানির মিউনিখে একটি চিড়িয়াখানায় খেলা করছে বানরছানা। ছবিটি বুধবারের। ছবি: রয়টার্স

২ / ২২
চিলির রাজধানী সান্তিয়াগোতে লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী নাচে অংশ নিয়েছেন কয়েকজন। ছবিটি বুধবারের। ছবি: রয়টার্স

৩ / ২২
গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের চালানো শেল হামলায় বিধ্বস্ত হয় এই বাড়িটি। সন্ধ্যের মুখে সেখানে খেলায় মেতেছে ফিলিস্তিনি শিশুরা। ছবিটি বুধবারের। ছবি: রয়টার্স

৪ / ২২
ডেনমার্কের কোপেনহেগেনে বিভিন্ন দেশ থেকে সমবেত হয়েছেন সান্তা ক্লজেরা। তিন দিন ধরে চলবে এই উৎসব। ছবিটি বুধবারের। ছবি: রয়টার্স

৫ / ২২
ফ্রান্সে শূন্যে উঠে সাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি বুধবারের। ছবি: রয়টার্স

৬ / ২২
চলছে পাট কাটার মৌসুম। খেত থেকে পাট কেটে পানিতে জাগ দিচ্ছেন কৃষকেরা। ছবিটি আজ সকালে ফরিদপুর সদরের আলীয়াবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী

৭ / ২২
কানাডায় পার্লামেন্ট হিলের সামনে খোলা মাঠে যোগব্যায়াম করছেন কয়েকজন। ছবিটি বুধবারের। ছবি: রয়টার্স

৮ / ২২
টেক্সাসে গত সপ্তাহে কারাগার থেকে এক কৃষ্ণাঙ্গ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এর প্রতিবাদে নিউইয়র্কে বুধবার বিক্ষোভ হয়। বিক্ষোভে অংশ নিয়ে প্রতিবাদ জানাচ্ছে এই শিশুটিও। ট্রাফিক আইন ভঙ্গ করার অপরাধে ওই নারীকে আটক করেছিল পুলিশ। ছবি: রয়টার্স

৯ / ২২
বেতন বাড়ানোয় নিউইয়র্কে আনন্দ করছেন ফাস্ট ফুড কর্মীরা। তাঁদের বেতন বাড়িয়ে ঘণ্টায় কমপক্ষে ১৫ ডলার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ছবিটি বুধবারের। ছবি: রয়টার্স

১০ / ২২
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুই মামলায় আজ রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে হাজিরা দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সাজিদ হোসেন

১১ / ২২
মামলা তুলে নেওয়ার দাবিতে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন সোয়ান গার্মেন্টসের শ্রমিকেরা। আজ বেলা পৌনে ১২টা থেকে এক ঘণ্টা শ্রমিকেরা ওই বিক্ষোভ করেন। ছবি: প্রথম আলো

১২ / ২২
টানা বৃষ্টির পর দেখা মিলেছে রোদের। পানিতে আনন্দে মেতেছে একটি শিশু। ছবিটি আজ সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৩ / ২২
বটগাছের পাতার ফাঁকে টুকটুকে লাল ফল। সেই ফলে ঠোঁট ছুঁইয়েছে হলুদ রঙের পাখি। ছবিটি আজ বৃহস্পতিবার যশোর সদরের বারীনগর বাজার এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৪ / ২২
মহাসড়কে অটোরিকশা চলাচলে গতকাল বুধবার নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। কিন্তু সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে মহাসড়কগুলোতে দেদারসে চলছে অটোরিকশা। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২২
দূষণ ও দখলের কারণে ঢাকার আশপাশের নদীগুলো মরতে বসেছে। শীতলক্ষ্যা নদীর অবস্থাও একই। বিভিন্ন কল-কারখানার তরল বর্জ্য সরাসরি এসে এ নদীতে যোগ হচ্ছে। প্রতিদিন নদীটি কি পরিমাণে দূষিত হচ্ছে তা এই ছবিতে স্পষ্ট; এক পাশে বর্ষার নতুন পানি আর অন্য পাশে দূষিত কালো পানি। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে কাঁচপুর সেতু থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২২
ঈদের ছুটি শেষে এখন কর্মস্থলে ফেরার তাড়া। কিন্তু নেই পর্যাপ্ত বাস। তাই অনেকে বাধ্য হয়ে আবার অনেকে পয়সা বাঁচাতে অল্প ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে চড়ে বসছে। আর পরিবহনের লোকেরা বাড়তি আয়ের লোভে ছাদে নিচ্ছে যাত্রীদের। ফলে অনেক সময় অতিরিক্ত যাত্রীর কারণে ঘটছে দুর্ঘটনা। ছবিটি আজ দুপুরে শিরোইল ঢাকা বাস টার্মিনাল থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

১৭ / ২২
ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। ট্রেন ভরে বিভিন্ন জেলা থেকে আসছে তারা। অনেকেই ট্রেনে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে ঢাকা ফিরছে। ছবিটি বৃহস্পতিবার বেলা দুইটার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২২
উত্তর কোরিয়ার সাউথ পিয়ংআন প্রদেশের পিয়ংসং সিটিতে গতকাল বুধবার দেশটির সাবেক নেতা কিম ইল সাং (বায়ে) ও কিম জং ইল (ডানে)-এর ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করা হয়। ছবিটি আজ বৃহস্পতিবার প্রকাশ করে দেশটির সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি। উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং উনের বাবা হলেন কিম জং ইল  ও দাদা কিম ইল সাং। ছবি: এএফপি

১৯ / ২২
পাকিস্তানের পেশোয়ারে বন্যার পানিতে তলিয়ে গেছে মহাসড়কও। এর ম​ধ্য দিয়ে চলছে গাড়ি। ছবিটি আজ তোলা। ছবি: এএফপি

২০ / ২২
শিখ গুরু হরকৃষ্ণা সাহিবের (১৬৫৬-১৬৬৪) জন্মদিন উপলক্ষে আজ (২৩ জুলাই) অমৃতসরে স্বর্ণমন্দিরে এক ভক্ত তাঁর শিশুকে পবিত্র জলে ডুব দেওয়াচ্ছেন। ছবি: এএফপি

২১ / ২২
বেলারুশের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের মাঠের ঘাস কাটতে ব্যস্ত দেশটির প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো (ডানে) ও ফ্রান্সের অভিনেতা (ডান থেকে দ্বিতীয়) জেরার্ড দেপারদিউ

২২ / ২২
কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের পাড়ে এক ঝাঁক হাঁসের মধ্যে খাবার ছিটিয়ে দিচ্ছেন দুই ব্যক্তি। ছবিটি আজ ২৩ জুলাই তোলা। ছবি: এএফপি