ছবিতে আজ (২৪ জুলাই ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ভারী বর্ষণের পর দাল লেকে মাছ শিকারে মগ্ন এক মৎস্যজীবী। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: এএফপি

২ / ২২
কাজে যাওয়ার আগে যোগব্যায়ামের ক্লাসে শরীর চর্চায় ব্যস্ত একদল ইয়োগা শিক্ষার্থী। ছবিটি আজ জাপানের রাজধানী টোকিওর একটি বাণিজ্যিক এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২২
প্যান আমেরিকান গেমসে মেয়েদের ১০ হাজার মিটার দৌড়ে স্বর্ণপদক জয়ী মেক্সিকোর ব্রেন্দা ফ্লোরেস। ছবিটি বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ২২
প্যান আমেরিকান গেমসে পুরুষদের ওয়াটার-স্কি লম্ফের চূড়ান্ত পর্বে চিলির এক প্রতিযোগী। ছবিটি বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ২২
বৃষ্টির কারণে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যে চতুর্থ দিনের টেস্ট খেলা নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। ছবিটি আজ সকালের দিকে তোলা। ছবি: শামসুল হক

৬ / ২২
স্থূলতা কমাতে শরীরচর্চা করছেন কোস্টারিকার এক নারী। ছবিটি বৃহস্পতিবারের। সে দেশে পূর্ণবয়স্ক নারীদের মধ্যে ৭৭ দশমিক ৩ শতাংশই ভুগছে স্থূলতাজনিত সমস্যায়। ছবি: রয়টার্স

৭ / ২২
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে একটি দিবাযত্ন কেন্দ্রের শিশুদের সঙ্গে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে ইচ্ছুক জেব বুশ। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

৮ / ২২
পাটখেতের পরিচর্যায় ব্যস্ত দুই কৃষক। ছবিটি আজ কেরানীগঞ্জের আটিবাজার এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ২২
নিষেধাজ্ঞা পরও মহাসড়কে চলছে সিএনজিচালিত অটোরিকশা। ছবিটি শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার স্বল্পপেন্নাই এলাকা থেকে তোলা। ছবি: দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

১০ / ২২
মিথ্যে মামলা তুলে নেওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার স্টারলাইট পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ ও লাল পতাকা মিছিল করেন। ছবি: সাজিদ হোসেন

১১ / ২২
সড়কের খানাখন্দে বৃষ্টির পানি জমে পথচারী ও যানবাহন চলাচলে তৈরি হয়েছে দুর্ভোগ। ছবিটি বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দা এলাকা থেকে তোলা। বরিশাল নগরের বিভিন্ন সড়কের এই বেহাল দশা। ছবি: সাইয়ান, বরিশাল

১২ / ২২
টানা বৃষ্টিতে সড়কে নোংরা পানি জমে তৈরি হয়েছে দুর্ভোগ। ছবিটি আজ শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার থানার ধনিয়ার পোল এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৩ / ২২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে আজ ফেরিতে উঠতে ঢাকাগামী মানুষের ভিড়। ঈদের ছুটি শেষে রাজধানীতে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ প্রতিনিধি

১৪ / ২২
গার্মেন্টস শ্রমিক নেতা ও কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে মানববন্ধন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামের একটি সংগঠন। ছবিটি শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৫ / ২২
রংপুর নগরের শিশুপার্কে চক্রাকারে ঘুরতে থাকা রাইডে শিশুরা। ছবিটি আজ দুপুর ১২টার দিকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৬ / ২২
অতিরিক্ত যাত্রী নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশে যাচ্ছে দুটি বাস। ছবিটি আজ রাজশাহী নগরের শিরোইল থেকে তোলা। মহাসড়কগুলোতে প্রতিদিনই একের পর এক সড়ক দুর্ঘটনায় ঝরে যাচ্ছে অনেক প্রাণ। এরপরও বাসগুলোর অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের বিরাম নেই। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৭ / ২২
বাজারে ক্রেতা না থাকায় বিক্রির জন্য আনা লেবু এভাবেই রাস্তায় ফেলে রেখেছেন পাইকাররা। ছবিটি আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: ইমরান আহম্মেদ

১৮ / ২২
পাইকারদের ফেলে রাখা লেবু ডাস্টবিনে ফেলতে ঝাঁকায় ভরছেন দুই পরিচ্ছন্নতা-কর্মী। ছবিটি আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: ইমরান আহম্মেদ

১৯ / ২২
সালাউদ্দিন কাদের চৌধুরীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আজ শুক্রবার বিকেলে শাহবাগ চত্বরে গণ-অবস্থান কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ। ছবি: আবদুস সালাম

২০ / ২২
সোনালি ফসল পাট নদীর পানিতে ধুয়ে নিচ্ছেন একদল কৃষক। ছবিটি শুক্রবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২১ / ২২
দীর্ঘ অপেক্ষার পর ফেরিতে উঠতে মানুষের ঢল। ঈদ উদ্‌যাপন শেষে ঢাকামুখী মানুষ। ছবিটি মাদারিপুরের শিবচর উপজেলার কাওরাকান্দি ঘাট থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২২ / ২২
বৃষ্টির মধ্যে আমন ধান রোপণের কাজে ব্যস্ত পাহাড়ের কৃষকেরা। ছবিটি শুক্রবার সকালে খাগড়াছড়ি শহরের দক্ষিণ খবংপড়িয়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি