বরফের ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে আলিশান প্রাসাদ। ছবিটি সোমবার চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিনে চলমান ষোড়শ হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড শীর্ষক প্রদর্শনী থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ১৯
খেলনা নয়, সত্যিকারের রাইফেল নিয়ে খেলছে তুরকানা সম্প্রদায়ের ছেলেরা। কেনিয়ার উত্তর-পশ্চিমে লেমি ট্রায়াঙ্গল বলে পরিচিত ওই এলাকার দখল নিয়ে দক্ষিণ সুদান ও কেনিয়ার মধ্যে লড়াই চলছে। অনিবার্য কারণেই তুরকানা ছেলে-বুড়ো সবার জীবনের অপরিহার্য জিনিস হয়ে উঠেছে অস্ত্র। ছবিটি গত রোববার তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৯
বন্যার পানিতে নৌকায় করে যাচ্ছেন থাইল্যান্ডের মুসলিম নারীরা। ছবিটি আজকের। আকস্মিক ভারী বৃষ্টিতে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ পাত্তানিতে এই বন্যা দেখা দিয়েছে। ছবি: এএফপি
৪ / ১৯
বরফের তৈরি ভাস্কর্যে শেষ মুহূর্তের আঁচড় দিয়ে নিচ্ছেন কারিগরেরা। চীনের হেইলংজিয়াং প্রদেশে ১৬তম হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড শীর্ষক প্রদর্শনী শুরু হওয়ার আগের ছবি। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স
৫ / ১৯
খেত থেকে বেগুন তুলছেন কৃষক। ছবিটি কেরানীগঞ্জের কলাতিয়া এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ১৯
সম্প্রতি অর্ধ শতাব্দীর চলমান বৈরিতার অবসান ঘটানোর ঘোষণা দিয়েছে পুঁজিবাদী যুক্তরাষ্ট্র ও সমাজতান্ত্রিক কিউবা। এতে জীবনমানের উন্নয়ন ঘটবে বলে আশা করছে কিউবার জনগণ। হাভানায় বিপ্লবী নেতা চে গুয়েভারার ম্যুরালের পাশে এমনই এক আশাবাদী তরুণীর উপস্থিতি দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
৭ / ১৯
বরফ জমা লেকে সান্তা ক্লজের পোশাকে সাঁতারের ভঙ্গিতে এক ব্যক্তি। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৯
বিশ্বের সবার প্রতি বড়দিনের শুভেচ্ছা জানাতে ক্রোয়েশিয়ার আকাশে হাজারো ফানুস উড়িয়ে দেওয়া হয়। এই আনন্দবার্তা ছড়িয়ে দেওয়ার আয়োজনে সমবেত হয়েছিল হাজার তিনেক ব্যক্তি। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স
৯ / ১৯
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচারের দাবিতে পুরান ঢাকায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা মানববন্ধন করেন। ছবি: মনিরুল আলম
১০ / ১৯
গোধূলির আগে আকাশে রঙের মেলা। আর মাটিতে বায়ুচালিত টার্বাইনের পাখার খেলা। অপূর্ব এ দৃশ্যটি গতকাল সোমবার অস্ট্রিয়া থেকে ক্যামেরাবন্দী করা হয়েছে। ছবি: রয়টার্স
১১ / ১৯
বসতভিটা উদ্ধারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবার নিয়ে অনশন করছেন চুয়াডাঙ্গার ভূমিহীন আবদুর রাজ্জাক। গতকাল সোমবার থেকে স্ত্রী-সন্তান বাবাকে নিয়ে তিনি অনশন করছেন। পরিবারটির অভিযোগ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ-উজ্জামান তাঁদের জমি দখল করেছেন। ছবি: প্রথম আলো
১২ / ১৯
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ। মরা গাছ কাটার নামে এভাবে শহরজুড়ে চলছে তাজা গাছ কাটার মহড়া। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় কারাগার গেটের পশ্চিম পাশ থেকে ছবিটি তুলেছেন শহীদুল ইসলাম
১৩ / ১৯
পঞ্চগড় জেলার বিভিন্ন জায়গা থেকে বিপন্ন গ্রিধিনি প্রজাতির ১১টি শকুন উদ্ধার করেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। রাজশাহীর বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্ধারকারী দল দিনাজপুর সামাজিক বন বিভাগের সহায়তায় শকুনগুলোকে উদ্ধার করে। এগুলো পঞ্চগড় সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণকেন্দ্রে রাখা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শকুনগুলো গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হবে। ছবি: সংগৃহীত
১৪ / ১৯
সুনামগঞ্জের ছাতক রেলস্টেশন থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনের ইঞ্জিনের সামনে এভাবেই বসে আছেন সবজি বিক্রেতারা। সকালে খেত থেকে তোলা সবজি তাঁরা বিক্রির জন্য নিয়ে আসেন সিলেট শহরে। খরচ কমাতে প্রতিদিন এভাবে ঝুঁকি নিয়ে ট্রেনের সামনে বসে যাতায়াত করেন। আজ মঙ্গলবার সিলেটের বিশ্বনাথ উপজেলার কামালাবাজার এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৯
রাজধানীর টুইন টাওয়ার মার্কেট থেকে আজ মঙ্গলবার খেলনা কিনছে শিশুটি। বড়দিন ও খ্রিষ্টাব্দ নববর্ষে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে চায় শিশুরাও। ছবি: ফোকাস বাংলা
১৬ / ১৯
বড়দিন ও খ্রিষ্টাব্দ নববর্ষে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে রাজধানীর কার্ডের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। ছবিটি আজাদ প্রোডাক্টসের শোরুম থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৭ / ১৯
‘উঠছি বেড়ে আমি, দেহমনকে জানি’ স্লোগানে আজ রংপুরের মুন্সিপাড়ায় কেরামতিয়া উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী কিশোর-কিশোরী ও যুবমেলার আয়োজন করে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। এতে খেলাধুলায় অংশ নেয় স্কুলের শিক্ষার্থীরা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৮ / ১৯
সিলেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কৃষি ডিপ্লোমায় অধ্যয়নরত শিক্ষার্থীরা চার দফা দাবিতে আজ দুপুরে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৯ / ১৯
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায় ঘোষণার পর রাজধানীর শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের একাংশের কর্মীরা আনন্দমিছিল করেন। ছবি: ফোকাস বাংলা