ছবিতে আজ (২৩ নভেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
নির্বাহী ক্ষমতাবলে অভিবাসন-ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্তের সঙ্গে যুক্ত দুটি প্রেসিডেন্সিয়াল স্মারকে স্বাক্ষর করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান দপ্তর থেকে ছবিটি ২১ নভেম্বর তোলা। ছবি: রয়টার্স

২ / ২১
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শিক্ষার্থীদের এক সমাবেশে উপস্থিত দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হাত দিয়ে ‘হৃদয়’ তৈরি করেন। ছবিটি ২১ নভেম্বর তোলা। ছবি: রয়টার্স

৩ / ২১
ফ্রান্সে এরিক বোম্পার্ড ট্রফি স্কেটিং প্রতিযোগিতার বরফ নৃত্য পর্বে চীনের প্রতিযোগী ওয়েনজিং সুই ও কং হান। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

৪ / ২১
চীনের তাইওয়ানে শনিবার অনুষ্ঠিত হয়েছে ৫১তম গোল্ডেন হর্স ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে শেন শিয়াং-চিই। ছবিটি শনিবার তাইপে থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২১
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তুষারে ঢাকা পড়ে আছে একটি বাড়ি। সপ্তাহ খানেক ধরে নিউইয়র্কের পশ্চিমাঞ্চল ও বাফেলোতে ভারী তুষারপাতে কয়েক ফুট পর্যন্ত তুষারের স্তূপ জমেছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে সপ্তাহান্তে বৃষ্টিপাত ও উষ্ণতা থাকার কথা বলা হয়েছে। এতে তুষার গলে বিশাল এলাকাজুড়ে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। ছবি: রয়টার্স

৬ / ২১
নিউইয়র্কে নিজ বাড়ির ছাদে জমা তুষার পরিষ্কার করছেন বাড়িটির সদস্যরা। ছবিটি শনিবার তোলা। ছবি: রয়টার্স

৭ / ২১
রাজধানীর কলাতিয়া এলাকায় খেতে ফুটে আছে সরিষার ফুল। হলুদে ছেয়ে আছে মাঠ। আর কদিন পরেই এই সরিষা উঠবে কৃষকের ঘরে। ছবিটি আজ রোববার তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ২১
যুক্তরাষ্ট্রের কলম্বিয়ায় সাউথ ক্যারোলাইনা গেমককস ও সাউথ অ্যালাবামা জাগুয়ারসের মধ্যে রাগবি খেলা শুরুর আগে চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি শনিবার সাউথ ক্যারোলাইনার উইলিয়ামস-ব্রিস স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ২১
মাল্টায় ‘মিডনাইট রেইনস’ শীর্ষক একটি নাচের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন চীনের বেইজিং মডার্ন ড্যান্স কোম্পানির একজন শিল্পী। ছবিটি শনিবার ইউনিভার্সিটি অব মাল্টাস থিয়েটার থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ২১
জমির আগাছা পরিষ্কার করছেন কৃষক। কয়েকদিন বাদেই জমিতে নতুন চাষাবাদ শুরু হবে। ছবিটি আজ রোববার মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১১ / ২১
বীজতলায় বীজ ফেলতে ব্যস্ত কৃষক। ছবিটি আজ রোববার লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা গ্রাম থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১২ / ২১
জাপানের নাগানো এলাকার হাকুবা অঞ্চলে ধসে পড়া একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। শনিবার মধ্যরাতে ওই অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অনেক ঘরবাড়ি ধসে গেছে। আহত হয়েছেন অন্তত ৩৯ জন। ছবিটি আজকের তোলা। ছবি: এএফপি

১৩ / ২১
রাজধানীর বৈদ্যুতিক খুঁটিতে ডিশ, টেলিফোন, ইন্টারনেট তারের জটলার কারণে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ রোববার বনানী থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৪ / ২১
ভারতের মুম্বাইয়ে একটি ফ্যাশন শোতে বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজ। শনিবার তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: আইএএনএস

১৫ / ২১
ভারতের মুম্বাইয়ে একটি ফ্যাশন শোতে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা খান। শনিবার তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: আইএএনএস

১৬ / ২১
ফুটপাতে গাড়ি রাখায় হাঁটার পথই নেই। দুই গাড়ির মাঝের সরু জায়গা দিয়ে পার হতে একে অপরের গায়ে ধাক্কাধাক্কি করতে হচ্ছে। ছবিটি রোববার দুপুরে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৭ / ২১
বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের সুজাবাদ দহপাড়া এলাকায় আজ রোববার সকালে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি মারা যায়। এতে স্কুলছাত্ররা বাইপাস সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এ সময় মাটিতে লুটিয়ে পড়ে শিক্ষার্থীরা। ছবিটি বেলা ১১টায় সুজাবাদ দহপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৮ / ২১
সারা দেশে রোববার থেকে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। সিলেটের বিশ্বনাথ উপজেলার কামালবাজার এলাকার ক্রোরীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৯ / ২১
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর পালপাড়া মনসাপূজার অনুষ্ঠানে অঞ্জলি দিচ্ছেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

২০ / ২১
রাজধানীর গেন্ডারিয়া রেললাইনের পাশে গড়ে উঠেছে বস্তি। একদিকে বস্তিতে ঝুঁকি নিয়ে বাস করছে লোকজন, অন্যদিকে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে ট্রেনের যাত্রীরা। কয়েক দিন আগেই ট্রেন দুর্ঘটনায় মারা গেছে মানুষ। ছবিটি গেন্ডারিয়া রেলস্টেশন থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২১ / ২১
রাজধানীর তেজগাঁওয়ে একটি পেট্রলপাম্পের সামনে তেলের গাড়ির আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: মনিরুল আলম