হলিউডে রোববার ৮৭তম অস্কার প্রদান অনুষ্ঠানে সেরা সহশিল্পীর মনোনয়ন পাওয়া হলিউড তারকা কিইরা নাইটলি। ছবি: এএফপি
৩ / ১৭
হলিউডে রোববার ৮৭তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত তারকা জুলিয়ান মুর। ছবি: এএফপি
৪ / ১৭
ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ৮৭তম অস্কার আসরে মার্কিন অভিনেত্রী ও নৃত্যশিল্পী জো সালডানা। ছবি: এএফপি
৫ / ১৭
ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ৮৭তম অস্কারের তারা ঝলমলে আসরে হাজির ছিলেন মার্কিন মডেল ও অভিনেত্রী ডাকোটা জনসন। ছবি: এএফপি
৬ / ১৭
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আজ দুপুরে পেট্রোবাংলা ভবনের সামনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি যাত্রীবাহী বাস পুড়ে যায়। ছবি: জাহিদুল করিম
৭ / ১৭
রাশিয়ায় শীতকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। এমনই এক অনুষ্ঠানে পুরস্কার জয়ের আশায় ১৩ মিটার লম্বা কাঠের খণ্ড বেয়ে ওপরে ওঠার চেষ্টা এক ব্যক্তির। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৭
চীনের পিপলস লিবারেশন আর্মির সৈনিকেরা রাশিয়ার সঙ্গে দেশটির সীমান্তবর্তী হেইলংজিয়াং প্রদেশের হেইতি অঞ্চলে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টহল দিচ্ছে। ছবিটি গত শনিবার তোলা। ছবি: রয়টার্স
৯ / ১৭
যুদ্ধের অভিনয়ে অংশ নিয়েছেন ভিয়েতনামের শিল্পীরা। ছবিটি আজ রাজধানী হ্যানয় থেকে তোলা। চীনের বিরুদ্ধে ভিয়েতনামি সেনাদের বিজয়ের ২২৬তম বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: এএফপি
১০ / ১৭
জার্মানিতে ১৮৮২ সালে নির্মিত একটি দুর্গে অপূর্ব আলোকসজ্জা করা হয়। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স
১১ / ১৭
লঞ্চ ডুবে গেছে। সেই সঙ্গে ডুবে গেছে সন্তান। সন্তানকে হারিয়ে দিশেহারা এক মা। ছবিটি পাটুরিয়ার বড়রিয়া ঘাট থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১২ / ১৭
গতকাল রোববার দুপুরে ডুবে যাওয়া লঞ্চ এমভি মোস্তফাকে আজ ভোর সাড়ে চারটার দিকে উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ রুস্তম। এরপর লঞ্চটিকে তীরে আনা হয়েছে। ছবিটি পাটুরিয়ার বড়রিয়া ঘাট থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৩ / ১৭
খেত থেকে আধাপাকা কলা কেটে ভ্যানে করে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক বুলবুল হোসেন। আরেকটু পাকলে বিক্রির জন্য হাটে নিয়ে যাবেন তিনি। ছবিটি আজ সোমবার বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৪ / ১৭
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একক বক্তৃতার আগে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ছবিটি আজ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৫ / ১৭
‘অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক প্রগতি’ শিরোনামে আজ সোমবার একক বক্তব্য দেন নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য চিন্তাবিদ অমর্ত্য সেন। বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বে তাঁকে প্রশ্ন করেন নারীনেত্রী সালমা খান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন থেকে ছবিটি তুলেছেন জাহিদুল করিম।
১৬ / ১৭
আজ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে নিজের লেখা বইয়ের অনূদিত সংস্করণ ভারত: উন্নয়ন ও বঞ্চনা-এর প্রকাশনা উৎসবে বক্তব্য দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি : প্রথম আলো
১৭ / ১৭
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও ‘জঁ দ্রেজের যৌথভাবে লেখা অ্যান আনসার্টেন গ্লোরি: ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশন্স-এর বাংলা ভাষান্তর করে সম্প্রতি ভারতে প্রকাশিত হয় ভারত: উন্নয়ন ও বঞ্চনা। বাংলাদেশে আজ আনুষ্ঠানিকভাবে বইটি প্রকাশ করা হয়। বক্তৃতা ও প্রশ্নোত্তর পর্ব শেষে বইটির মোড়ক উন্মোচন করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, অমর্ত্য সেন, সিপিডির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান (বাঁ থেকে)। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন থেকে ছবিটি তুলেছেন জাহিদুল করিম।