ছবিতে আজ (২৩ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
বাহারি তোতাদের খাওয়াচ্ছে চীনের এক শিশু। ছবিটি শনিবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের কুনমিং শহরের চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১৭
উড়ে এসে এক শিশুর মাথায় বসছে দুই তোতা। ছবিটি শনিবার চীনের ইউনান প্রদেশের কুনমিং চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৭
চেরি ফুল ফোটার সময় এখন। সাদা ফুলে ভরে গেছে চেরিগাছটি। এই সৌন্দর্য ক্যামেরাবন্দী করতে ব্যস্ত চীনের হুবে প্রদেশের উহান এলাকার পর্যটকেরা। ছবি: এএফপি

৪ / ১৭
নিকারাগুয়ার মাসায়া শহরে রোববার সেন্ট ল্যাজারাসের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে ‘চিলিন্দ্রিনা’ নামের এই কুকুরটিকে এভাবেই সাজিয়ে নিয়ে যাওয়া হয়। ছবি: রয়টার্স

৫ / ১৭
তিউনিসিয়ার হাম্মামেত শহরে রোববার একটি বেলুনের চুল্লিতে আগুন জ্বালেন বেলুন-আরোহী। ১৬ মার্চ থেকে হাম্মামেত শহরে শুরু হওয়া এই বেলুন উৎসবের আজ শেষ দিন। স্পেন, ইতালি ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ এতে অংশ নিচ্ছে। ছবি: রয়টার্স

৬ / ১৭
লেবাননের বিবলস শহরে কয়েকটি রঙিন মুরগি ছানার সঙ্গে খেলছে এক শিশু। গতকাল রোববার ইস্টার উদ্‌যাপনের অংশ হিসেবে ওই মুরগি ছানাগুলোকে রাঙিয়ে বিক্রির জন্য প্রস্তুত করেন এক বিক্রেতা। ছবি: রয়টার্স

৭ / ১৭
কানাডার মন্ট্রিলে রোববার সেন্ট প্যাট্রিক্‌স ডে উদ্‌যাপনে শোভাযাত্রা বের করার আগে কাঁদতে থাকা এক শিশুকে আদর করছেন মা। ছবি: রয়টার্স

৮ / ১৭
লন্ডনের সেন্ট জেমস পার্কে রোববার ড্যাফোডিল ফুলের মাঝে এক শিশু। ছবি: রয়টার্স

৯ / ১৭
চীনের কুনমিং চিড়িয়াখানায় শনিবার দুই কাকাতুয়ার ভালোবাসা বিনিময়। ছবি: রয়টার্স

১০ / ১৭
সবজি খেত পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। ছবিটি সোমবার সাভারের বিরুলিয়া এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১১ / ১৭
দেশের বিভিন্ন অঞ্চল থেকে নৌকা ও ট্রলারে করে রাজধানী ঢাকায় আসছে রসালো ফল তরমুজ। ছবিটি আজ সোমবার সদরঘাট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১২ / ১৭
হাসপাতালে শুভকামনা জানানোর স্থানে পড়ে আছে একটি শুভেচ্ছা কার্ড। এতে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউয়ের প্রতিকৃতি রয়েছে। আজ সোমবার ভোররাতে মারা গেছেন কুয়ান। ছবি: রয়টার্স

১৩ / ১৭
পাহাড়ের দুর্গম বিভিন্ন গ্রাম থেকে আসা আদিবাসী শিক্ষার্থীরা চাঁদের গাড়ি, পিকআপ ও বাসে ঝুঁকি  নিয়ে স্কুলে যাতায়াত করে। ছবিটি সোমবার খাগড়াছড়ি সদরের পাঁচমাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১৪ / ১৭
রাজশাহী নগরের কয়েকটি ওয়ার্ডে সাপ্লাই লাইনে পানি না আসায় রানীনগর এলাকাবাসী তালাইমারী শহীদ মিনার এলাকার একটি চাপকল থেকে পানি নিয়ে ফিরছে। ছবিটি সোমবার নগরের ২৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৫ / ১৭
সামনে বৈশাখ মাস। সিলেটের হাওরগুলোতে বোরো ধান কাটা ও মাড়াই শুরু হবে। ধান শুকাতে গৃহস্থের কাছে এ সময় বেড়ে যায় ডালা-কুলার চাহিদা। সিলেটের বিভিন্ন উপজেলা থেকে বিক্রির জন্য নিয়ে আসা কুলা নগরের কিনব্রিজ এলাকায় রোদে শুকাচ্ছেন এক ব্যক্তি। প্রতিটি কুলা বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৬ / ১৭
পদ্মার পানি কমে যাওয়ায় ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের লোকজন ট্রলারে করে যাতায়াতের সময় কিছুটা পথ এভাবে ঠেলে পার করতে হয়। ছবিটি গতকাল রোববার দুপুরে সদরের কবিরপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৭ / ১৭
ফরিদপুর সদরের সিঅ্যান্ডবি ঘাট টেপুরাকান্দি এলাকায় গোলডাঙ্গীর সেতুটি হুমকিতে ফেলে পদ্মার পাড় থেকে ড্রেজার দিয়ে বালি-মাটি কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। ছবিটি গতকাল রোববার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর