ভয়াবহ সময় পার করে এসেছে শিশুটি। তাই অল্পতেই এখন সে আতঙ্কিত হয়। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে অস্থায়ী একটি শরণার্থীশিবিরে চুল কাটার সময় কাঁদছে রোহিঙ্গা শিশু। ছবি: রয়টার্স
২ / ১৭
সাগরে নৌকায় ভেসে চলার সময় গোসল তো দূরের কথা পান করার জন্য পর্যাপ্ত পানিও পাননি। দীর্ঘদিন পর প্রশান্তি নিয়ে গোসল করছেন এক এক অভিবাসনপ্রত্যাশী। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে একটি অস্থায়ী শরণার্থীশিবির থেকে গতকাল শুক্রবার ছবিটি তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৭
পান্ডার প্রদর্শনীতে সেলফি তুলছেন দুই তরুণী। সিউলে আজ শনিবার ফ্রান্সের ভাস্কর পাওলো গ্রানজিওন ‘১৬০০ পান্ডা +’ নামে ওই প্রদর্শনীর আয়োজন করেন। পান্ডার সংখ্যা কমে আসার ব্যাপারে সবাইকে সচেতন করতে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি: এএফপি
৪ / ১৭
ভিয়েতনামের হ্যানয়তে আজ শনিবার গ্রিন ওয়ান ইউএন হাউস উদ্বোধন করতে যান জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ছবি: এএফপি
৫ / ১৭
জামদানি শাড়ি বোনার কাজ করে শিশুরাও। ছবিটি আজ শনিবার রূপগঞ্জের রূপসী মওকলি এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ১৭
গরমে পানিতেই স্বস্তি। এই শিশুদের দেখলেই তা বোঝা যায়। ছবিটি আজ শনিবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৭
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আজ সকাল নয়টায় এফবিসিসিআই নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ছবি: সাইফুল ইসলাম
৮ / ১৭
প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি দেয় ডাবের পানি। আজ শনিবার রাজধানীর শাহবাগ মোড়ে ডাবের পানি পান করছেন এক নারী। ছবি: মনিরুল আলম
৯ / ১৭
তিন দফা দাবিতে ঢাকা-আরিচা-খুলনা রুটে দূরপাল্লার বাস ধর্মঘট চলছে। বাড়ি ফেরার বাসের অপেক্ষায় যাত্রীরা। ছবিটি রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে আজ শনিবার সকালে তোলা। ছবি: সাজিদ হোসেন
১০ / ১৭
কৃষি, খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশ ধ্বংসকারী বহুজাতিক মনস্যান্টো কোম্পানির আগ্রাসন রুখে দাঁড়াও—এ স্লোগানে আজ শনিবার চারুকলার সামনে বাপা, পবা, বেলাসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন করে ছবি: সাজিদ হোসেন
১১ / ১৭
কয়েক দিনের টানা দাবদাহে খেটে খাওয়া মানুষকে অসহনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে। পুরান ঢাকার শহীদনগর ও কামরাঙ্গীরচর চর খাল পারাপার করেই এই মাঝিদের দৈনন্দিন উপার্জন হয়। তাই প্রচণ্ড গরমেও যাত্রীর জন্য অপেক্ষা। ছবিটি শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম
১২ / ১৭
টানা দাবদাহে ওড়না মাথায় ধরে রোদ থেকে বাঁচার চেষ্টা এক নারী পথচারীর। ছবিটি রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে শনিবার তোলা। ছবি: জাহিদুল করিম
১৩ / ১৭
দাবদাহ থেকে নিজেকে রক্ষা করতে এক পথচারী গালে রুমাল ধরে হাঁটছেন। ছবিটি শনিবার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৪ / ১৭
রংপুরে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রযুক্তিবিষয়ক প্রশ্ন করছে এক শিক্ষার্থী। শনিবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রংপুর অঞ্চলের এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা অংশ নেয়। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৫ / ১৭
সারা দেশে চলছে দাবদাহ। গরমে নাজেহাল মানুষ, বিশেষ করে গ্রামের কৃষিজীবীরা। বোরো ধান কাটা-মাড়াইয়ের এই সময় গরমে নাজেহাল তাঁরা। সড়কে ধান শুকানোর কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন এই গৃহস্থ। গাছের নিচে পলিথিন বিছিয়ে বিশ্রাম নিচ্ছেন। ছবিটি শনিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রাম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৬ / ১৭
প্রকৃতিতে দাবদাহে মানুষের হাঁসফাঁস অবস্থা। শরীর জুড়াতে শিশু-কিশোরেরা পানিতে দাপাদাপি করছে। ছবিটি শনিবার দুপুরে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৭ / ১৭
বিদেশে মানব পাচার বন্ধ ও সাগরে ভাসমান অসহায় লোকজনকে উদ্ধারের দাবিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন করে। ছবি: সোয়েল রানা, বগুড়া