ছবিতে আজ (২৩ সেপ্টেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
এগুলো আফ্রিকার বামন কুমিরের ছানা। ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পিয়েরালাত শহরের একটি চিড়িয়াখানায় চার দিন আগে ডিম থেকে ফুটেছে ছানাগুলো। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

২ / ১১
এশিয়ান গেমসে মার্শাল আর্ট উশুর কৌশল প্রদর্শন করছেন তাইওয়ানের এক প্রতিযোগী। ছবিটি আজ দক্ষিণ কোরিয়ার ইনচনের গংহওয়া ডলমেন্স জিমনেসিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১১
জনতার ভিড়ে এই মেরুভালুক এল কোত্থেকে? হঠাৎ দেখলে এ প্রশ্ন জাগবে। তবে এটা ভালুক নয়, ভালুকের পোশাক পরা এক বিক্ষোভকারী।  সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ফ্লাড ওয়াল স্ট্রিট’ শীর্ষক বিক্ষোভে অংশ নেন তিনি। জলবায়ু নিয়ে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সময় এই বিক্ষোভ চলে। ছবি: এএফপি

৪ / ১১
ভুট্টা আমদানি বন্ধের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কের পাশে পঞ্চগড়-ঢাকা সড়কে মানববন্ধন করেছেন ভুট্টাচাষিরা। ছবি: শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়

৫ / ১১
ঈদুল আজহার জামাতের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে জাতীয় ঈদগাহ ময়দানে প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ১১
গত কয়েক দিনের বৃষ্টিতে মরিচগাছ নুয়ে পড়েছে। নুয়ে পড়া গাছ কাঠি দিয়ে সোজা করে বেঁধে দিচ্ছেন কৃষক জালাল উদ্দিন। আজ দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঘাষিড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৭ / ১১
রংপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। ছবিটি নগরের মাহিগঞ্জের পরেশনাথ মন্দির থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৮ / ১১
কয়েক দিনের টানা বৃষ্টিতে খাল-বিলে পানি বেড়েছে। আশ্বিন মাসের নতুন পানিতে অনেকেই জাল নিয়ে নেমে পড়েছেন মাছ ধরতে। ছবিটি আজ সকালে সিলেট নগরের চালিবন্দরে গোয়ালিছড়া থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৯ / ১১
কয়েক দিনের বৃষ্টির পানি জমে রংপুরের সাতমাথা এলাকার নাচনিয়া বস্তির ১৭০টি পরিবারের প্রায় ৫০০ মানুষ দুর্ভোগে পড়েছে। তাই স্থানীয় রোটারি স্কুলের বারান্দায় আশ্রয় নিতে বিছানা-বালিশ নিয়ে এলাকা ছাড়ছেন বাসিন্দারা। ছবিটি মঙ্গলবার সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১০ / ১১
অল্প বৃষ্টিতেই চট্টগ্রাম নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে খানাখন্দে ভরা রাস্তায় যানবাহন নিয়ে ভোগান্তিতে পড়ে পথচারীরা। ছবিটি মঙ্গলবার নগরের আগ্রাবাদ বড়পুল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১১ / ১১
লাকড়ি মূলত জ্বালানি হিসেবে ব্যবহার হয়। প্রতি মণ লাকড়ি ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়। আমিন বাজার ব্রিজের নিচে এই লাকড়ির বাজার । ছবি: মনিরুল আলম