জার্মানির হ্যানোভার চিড়িয়াখানায় খোদাই করা মিষ্টিকুমড়ার ভেতর মাথা ঢুকিয়ে খাবার খুঁজছে দুটি রেকুন। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
২ / ১০
পিটার ম্যাকলার পুরস্কার হাতে পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও ডন নিউজের বিশ্লেষক আসমা সিরাজি। নৈতিক সাংবাদিকতা ও সাহসী ভূমিকা রাখার জন্য তিনি এ পুরস্কার লাভ করেন। ছবিটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাব থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১০
দীপাবলী উৎসব উপলক্ষে ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরে আলোকসজ্জা করা হয়। আলো ঝলমলে মন্দিরের সামনে আতশবাজি পোড়ানো দেখছেন হাজারো মানুষ। ছবিটি বৃহস্পতিবার রাতে তোলা। ছবি: আইএএনএস
৪ / ১০
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বৃহস্পতিবার অষ্টম আবুধাবি চলচ্চিত্র উৎসবে তিউনিসিয়ার সংগীতশিল্পী লতিফা। ছবি: এএফপি
সংযুক্ত আরব আমিরাতে অষ্টম আবুধাবি চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে মরক্কোর অভিনেত্রী উইয়াম দাহমানি। ছবিটি বৃহস্পতিবার আবুধাবি থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১০
ঢাকার সেন্ট যোসেফ স্কুল মাঠে আজ শুক্রবার সকালে বেলুন উড়িয়ে ‘কিআনন্দ’ মেলার উদ্বোধন করা হয়। ছবি: সুমন ইউসুফ
৮ / ১০
জার্মানির বার্লিনে বৃহস্পতিবার শুরু হয়েছে ‘দ্য উইল্ড’ শীর্ষক বিশ্বের সবচেয়ে বড় ব্যালে নাচের আসর। এই আসরের মঞ্চে একসঙ্গে ১০ জন কোরিওগ্রাফারের সঙ্গে ব্যালে নাচবেন ৬০ জন নৃত্যশিল্পী। তারই একটি মহড়ায় অংশ নিয়েছেন এই নৃত্যশিল্পীরা। ২ অক্টোবর তোলা ছবিটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়। ছবি: এএফপি
৯ / ১০
দীপাবলিতে জ্বলল প্রদীপ। ছবিটি বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দেওভোগ নাগবাড়ী সাধু নাগ মহাশয়ের আশ্রম থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১০ / ১০
অক্টোবর থেকে মার্চ পর্যন্ত শুঁটকি শুকানোর কাজে ব্যস্ত থাকেন শুঁটকিপল্লির মানুষ। ছবিটি আজ চট্টগ্রামের চাঁদগাও থানার বাস্তুহারা এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম