‘আইস বাকেট চ্যালেঞ্জ’ নেওয়া ব্যক্তিদের তালিকায় যোগ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি। গত বৃহস্পতিবার তাঁর মাথায় বালতিভর্তি বরফজল ঢালতে সাহায্য করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী পল রায়ান। ছবিটি রমনির ফেসবুক থেকে নেওয়া।
২ / ১৮
গাজায় গতকাল শনিবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা সিটির একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পরের এই দৃশ্যটি ধরা পড়েছে রয়টার্সের ক্যামেরায়।
৩ / ১৮
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ডালাস কাউবয়েসের বিপক্ষে রাগবি খেলা চলার সময় মায়ামি ডলফিনসের চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি শনিবার মায়ামির সান লাইফ স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৮
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ডালাস কাউবয়েসের বিপক্ষে রাগবি খেলা চলার সময় মায়ামি ডলফিনসের চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি শনিবার মায়ামির সান লাইফ স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৮
ধীরে ধীরে অস্ত যাচ্ছে সূর্য। একটু লাল আলো আর অন্ধকারের মাঝেই খেলায় ব্যস্ত হয়ে পড়েছেন পর্যটকেরা। সমুদ্রসৈকতটি গ্রিসের এথেন্স থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ছবিটি গ্রিসের লেগরেনা সমুদ্রসৈকত থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৮
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে হাউসটন টেক্সানসের বিপক্ষে রাগবি খেলা চলার সময় ডেনভার ব্রঙ্কোসের চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি শনিবার স্পোর্টস অথরিটি ফিল্ড থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১৮
ফ্রান্সে বিশ্ব অশ্বারোহী খেলার উদ্বোধনী অনুষ্ঠানে একপাল ঘোড়া নিয়ে কসরত দেখাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি শনিবার ফ্রান্সের সালভাদোসের ডি’অরনানো স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ১৮
প্যারিসে অনুষ্ঠিত রক-এন-সেন সংগীত উত্সবে গান গাইছেন ফ্রান্সের শিল্পী এমিলি সিমন। ছবিটি শনিবার সেন্ট-ক্লাউড এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
৯ / ১৮
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংগীত তারকা স্যার ইভানের নতুন গান ‘হিয়ার কামস দ্য সান’ উপলক্ষে তাঁর বাসায় আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। ছবিটি শনিবার হ্যাম্পটনস থেকে তোলা। ছবি: এএফপি
১০ / ১৮
টেক্সটাইল-কর্মী বিশাখা চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার, বখাটেদের উত্পাত বন্ধ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ সকালে রাঙামাটি শহরের তবলছড়ির বটতলায় মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
১১ / ১৮
গত চার দিনে নদীর পানি বেড়ে চারদিকে থই থই। গোয়ালন্দের চরবরাট এলাকার জলমগ্ন সড়ক দিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি আজকের তোলা। ছবি: রাশেদুল হক, গোয়ালন্দ
১২ / ১৮
রাজধানীতে অভিযান চালিয়ে ইউরেনিয়াম পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু ইউরেনিয়ামও উদ্ধার করা হয়। ছবি: প্রথম আলো
১৩ / ১৮
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আজ হোটেল সোনারগাঁওয়ে ভারত-বাংলাদেশ বিজনেস কনক্ল্যাব শীর্ষক সেমিনারে জেনারেল (অব.) ভি কে সিং ও মশিউর রহমান। ছবি: জাহিদুল করিম
ছোট ফেনী নদীর ভাঙনরোধে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণকাজ শুরু করেছেন এলাকাবাসী। ছবিটি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী বাজার এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৬ / ১৮
কৃষক ও ব্যবসায়ীরা গত বছর অধিক লাভের আশায় বগুড়ার বাইপাস এলাকার শাখারিয়া গ্রামের হিমাগারে আলু সংরক্ষণ করেছিলেন। বাজারে ধস নামায় সেই আলু তাঁরা হিমাগার থেকে নেননি। এতে নষ্ট হয়েছে হাজার হাজার বস্তা আলু। বাধ্য হয়ে পচা আলু ফেলে দিয়েছেন হিমাগারের মালিকেরা। ছবিটি বগুড়ার দ্বিতীয় নামাবালা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৭ / ১৮
সোনারগাঁও ইউনিভার্সিটি-প্রথম আলো ফুটবল কুইজের পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজ রোববার রাজধানীর রূপসী বাংলা হোটেলে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবি: ইউসুফ সা’দ
১৮ / ১৮
নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে অশ্লীলতা, অপসংস্কৃতি বন্ধসহ বিভিন্ন দাবিতে রোববার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম মানববন্ধন করে। ছবি: সোয়েল রানা, বগুড়া