এক ঝলক (২৪ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় আসামের মরিগাঁও জেলার এক গ্রামে বন্যাদুর্গত এক মা অস্থায়ী আশ্রয়ে থাকা শিশুপুত্রকে শান্ত করার চেষ্টা করছেন। ছবিটি রোববারের। ছবি: এএফপি

২ / ২৫
নেপালের রাজধানী কাঠমান্ডুতে বুদ্ধনাথ তীর্থে উড়ছে একঝাঁক পায়রা। ছবিটি রোববারের। ছবি: এএফপি

৩ / ২৫
জাহাজ থেকে নেমে মালপত্রের ওপর বসে কাঁদছে এক শরণার্থী শিশু। ছবিটি রোববার গ্রিসের রাজধানী এথেন্স থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৫
ফার্স্টলেডি মিশেল ওবামা এবং দুই মেয়ে মালিয়া ও সাশার সঙ্গে মার্কিন প্রসিডেন্ট বারাক ওবামা। ছবিটি রোববার হোয়াইট হাউসের সাউথ লন থেকে তোলা। ম্যাসাচুসেটসের মার্থা’স ভাইনইয়ার্ডে দুই সপ্তাহের ছুটি কাটিয়ে ফিরেছেন তাঁরা। ছবি: রয়টার্স

৫ / ২৫
ফিলিপাইনের লিদলিদ্দা শহরের পাহাড়ি এলাকায় অস্থায়ী পথ দিয়ে যাচ্ছেন বাসিন্দারা। ছবিটি আজকের। সামুদ্রিক ঝড় ‘গনি’ আঘাত হানার পর ভারী বৃষ্টি ও ভূমিধসে ষেখানকার পাকা সড়ক বিধ্বস্ত হয়েছে। তাই এই বিকল্প ব্যবস্থা। ছবি: এএফপি

৬ / ২৫
ফিলিপাইনে সামুদ্রিক ঝড় ‘গনি’র আঘাতে জাতীয় মহাসড়ক বিধ্বস্ত হওয়ায় পাহাড়ি অস্থায়ী পথ দিয়ে যাচ্ছেন স্থানীয় লোকজন। ছবিটি আজ ইলোকস সুর প্রদেশের লিদলিদ্দা শহর থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ২৫
চীনের বেইজিংয়ে ১৫ তম আইএএএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পুরুষদের দীর্ঘ লম্ফের চূড়ান্ত পর্বে যুক্তরাজ্যের প্রতিযোগী গ্রেগ রাদারফোর্ড। ছবিটি আজ ন্যাশনাল স্টেডিয়াম থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৫
স্কুল ছুটির পর বাসায় ফেরা। বাসে উঠতে না পেরে সহপাঠীরা মিলে একটি পিকআপ ভ্যানে চড়েছে। ছবিটি আজ দুপুরে রাজধানীর উত্তরায় নর্থ টাওয়ারের সামনে থেকে তোলা। ছবি: নাসিরউদ্দীন নাসিম

৯ / ২৫
প্রচণ্ড বৃষ্টিতে চীনের সাংহাই প্রদেশে বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে বিভিন্ন সড়ক। রেল স্টেশনের কাছে এমনই একটি সড়ক রেলিং ধরে পার হচ্ছেন কয়েকজন। ছবিটি আজকের। ছবি: রয়টার্স

১০ / ২৫
লিবিয়ার বেনগাজির উপকূলীয় এলাকায় রোববার তারুণ্যের উচ্ছলতায় ভূমধ্যসাগরে ঝাঁপ দিচ্ছেন এক যুবক। ছবি: রয়টার্স

১১ / ২৫
পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের বনবাদাড়ে দেখা মেলে এ ধরনের বানরের। ছবিটি গতকাল রোববার রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের সীতা পাহাড় থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১২ / ২৫
পানিতে জাগ দেয়া পাট থেকে সোনালি আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকেরা। ছবিটি আজ সোমবার সকালে ফরিদপুর সদরের বিলনালিয়া এলাকার বিল থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফিরদপুর

১৩ / ২৫
পাহাড়ি খেত থেকে ভুট্টা তুলছেন জুমচাষি। ছবিটি আজ সকালে খাগড়াছড়ি সদরের আলাধন পাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১৪ / ২৫
বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বাড়িতে যাওয়ার একমাত্র সড়কটি মধুমতি নদীতে বিলীন হওয়ার পথে। ছবিটি রোববার ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী গন্ধখালী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৫ / ২৫
যমুনা নদীর গ্রাস থেকে রক্ষা পেতে আগেভাগেই ঘরবাড়ি সহায়-সম্বল সরিয়ে নেওয়া হচ্ছে। ছবিটি আজ সোমবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রৌহদহ গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৬ / ২৫
দুই পাশে আউশ ধানের খেত। মাঝখানের গ্রামীণ মেঠো পথ দিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ সোমবার দুপুরে সদর উপজেলার বাদেয়ালী গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৭ / ২৫
স্কুল ছুটি শেষে ফুটবল খেলায় মেতে উঠেছে একদল শিশু। ছবিটি আজ (২৪ আগস্ট) দুপুরে সিলেটের সদর উপজেলার মাসুকগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৮ / ২৫
রাজধানীর গুলিস্তানের আন্ডারপাসের প্রবেশমুখে ​​তৈরি ম্যুরালটি বাংলাদেশের ইতিহাসের কথা বলে, যা ১৯৯৯ সালে ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত হয়েছিল। কিন্তু এখন পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে দীর্ঘ শিল্পকর্মটি। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি : আবদুস সালাম

১৯ / ২৫
গোডাউন শ্রমিকদের পুনর্বাসন ব্যতীত মিলব্যারাক সিএসডি খাদ্য গুদামের কাজ বন্ধ না করার দাবিতে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শ্রমিকেরা। ঢাকা সি এস ডি খাদ্য গোডাউন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ছবি: সাইফুল ইসলাম

২০ / ২৫
নারী নির্যাতন প্রতিরোধ ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। ছবি: সাইফুল ইসলাম

২১ / ২৫
ফরিদপুরের মধুখালী উপজেলায় এ বছর মরিচের ফলন ভালো হয়েছে। বাজারে মরিচের দামও বেশ ভালো। এখন কেজিপ্রতি ১৪০ টাকা বিক্রি হচ্ছে। মরিচ খেতে মরিচ তুলছেন কয়েকজন কৃষাণী। ছবিটি রোববার তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২২ / ২৫
দীর্ঘ দিন পড়ে থেকে অ্যাম্বুলেন্সগুলো নষ্ট হয়ে গেছে। ২০০৬ সালে মিরপুরের লালকুঠি এলাকায় সরকারি উদ্যোগে ‘ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’ তৈরির কাজ শুরু হয়। ১৫ মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও আজ পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়নি। সেখানে অ্যাম্বুলেন্সগুলো নষ্ট হয়ে পড়ে আছে। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৫
সিলেট নগরের সোবাহানীঘাটে লেবু ও সাতকরার পসরা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। সিলেটের বিভিন্ন উপজেলায় এবার লেবু ও সাতকরার ভালো ফলন হয়েছে। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২৪ / ২৫
পানি ও স্রোত বেড়ে যাওয়ায় পদ্মার তীরে রাজবাড়ীর দৌলতদিয়া-ফেরিঘাট সড়কে ভাঙন দেখা দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন কর্তৃপক্ষ সড়কটি পরিদর্শন করে। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ প্রতিনিধি

২৫ / ২৫
স্কুল শুরু হওয়ার পর বরিশাল সদর উপজেলার নয়নী মাধ্যমিক বিদ্যালয় এবং আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। এরপর স্কুল দুটি ছুটি ঘোষণা করা হলেও বাড়ি যাওয়ার পথে এবং বাড়িতে গিয়ে আরও কয়েক শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছবিটি আজ সোমবার বিকেলে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল