একসঙ্গে তিন ভুবনের তিন তারকা। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, মডেল তারকা নাওমি ক্যাম্পবেল ও অভিনেত্রী ম্যাগি জিলেনহাল। ছবিটি বৃহস্পতিবার নিউইয়র্কে ডিভিএফ অ্যাওয়ার্ডসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে তোলা। ছবি: এএফপি
২ / ২১
দেখে মনে হয় আকাশজুড়ে মেঘ। আসলে আগ্নেয়গিরির থেকে নির্গত ছাইয়ের মেঘ থেকে এই ধোঁয়াশা। এ পরিস্থিতিতে হুয়ান সান্তামারিয়া বিমানবন্দরে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বিমানের ওঠা-নামা বন্ধ রাখা হয়। ছবি: এএফপি
৩ / ২১
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দালানকোঠার ওপর দিয়ে উড়ে যাচ্ছে এক বাহারি ম্যাকাও। গত ৩১ মার্চ তোলা ছবিটি আজ প্রকাশিত। জাতিসংঘের তথ্যমতে, কারাকাস বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সহিংস নগর। এখানে আছে পণ্য-সংকটের জন্য দীর্ঘ লাইন আর অসহনীয় যানজট। ছবি: রয়টার্স
৪ / ২১
বাংলা নববর্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নারী লাঞ্ছনা ও অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে বগুড়ার সেউজগাড়ী এলাকায় আজ মৌমাছি খেলাঘর আসরের উদ্যোগে মানববন্ধন। ছবি: সোয়েল রানা, বগুড়া
৫ / ২১
মুখপোড়া এই হনুমানটিকে গত কয়েক দিন ধরে ফরিদপুরের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। খাবারের সন্ধানে বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ছে সে। ছবিটি গতকাল বৃহস্পতিবার ফরিদপুর সদরের মুন্সিবাজার এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
৬ / ২১
কোস্টারিকার প্রাদেশিক বিভাগ আলাজুয়েলিটাতে আন্তর্জাতিক শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজির খেলা। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স
৭ / ২১
শিমুল ফুল ফোটার ধরন বুঝে আগেই গাছ কিনে নেয় ব্যবসায়ীরা। স্থানীয় বাজারে এক কেজি শিমুল তুলা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। ছবিটি শুক্রবার সকালে খাগড়াছড়ি শহরের অপর্ণা চৌধুরীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
৮ / ২১
‘ওমেন ইন দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক শীর্ষ সম্মেলনে সংগঠনটির প্রতিষ্ঠাতা টিনা ব্রাউন (ডান থেকে দ্বিতীয়) ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স
৯ / ২১
স্কুল ছুটি। এবার বাড়ি ফেরার পালা। কিন্তু বাইরে প্রচণ্ড রোদ। নেই ছাতা। তাই তোয়ালে মাথায় দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা। ছবিটি আজ ভারতের ফরিদাবাদ থেকে তোলা। ছবি: এএফপি
১০ / ২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ‘মুক্তির উৎসব ২০১৫’ উদ্যাপিত হয়। মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। ছবি: আবদুস সালাম
১১ / ২১
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের লেখা বই ‘খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড ১৯৫০’-এর প্রকাশনা উৎসবে বক্তব্য দিচ্ছেন কামাল লোহানী। মঞ্চে (বাঁ থেকে) গোপেশ মালাকার, আহমদ রফিক ও মতিউর রহমান। ছবিটি আজ বিকেলে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তন থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১২ / ২১
কালবৈশাখীতে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর সড়কে একটি গাছ উপড়ে পড়ায় বাড়ির সীমানা দেয়াল ভেঙে যায়। ছবি: ফোকাস বাংলা
১৩ / ২১
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার একমাত্র টি-টোয়েন্টিতে ব্যাট-বলের লড়াই দেখতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
১৪ / ২১
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন রাজধানীর নিউমার্কেট এলাকায় জনসংযোগ করেন। ছবি: ফোকাস বাংলা
১৫ / ২১
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস রাজধানীর জিগাতলা এলাকায় জনসংযোগ করেন । ছবি: ফোকাস বাংলা
১৬ / ২১
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল রাজধানীর মহাখালী এলাকায় জনসংযোগ করেন। ছবি: ফোকাস বাংলা
১৭ / ২১
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকী রাজধানীর বনশ্রী এলাকায় জনসংযোগ করেন। ছবি: ফোকাস বাংলা
১৮ / ২১
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মনজুর আলম নগরের লালখান বাজার এলাকায় জনসংযোগ করেন। ছবি: জুয়েল শীল
১৯ / ২১
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন নগরের ইপিজেড এলাকায় জনসংযোগ করেন। ছবি: জুয়েল শীল
২০ / ২১
চট্টগ্রামের লালদীঘি ময়দানে বসেছে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও মেলা। ছবিটি শুক্রবার তোলা। ছবি: জুয়েল শীল
২১ / ২১
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক রাজধানীর উত্তরা এলাকায় এক মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন। ছবি: ফোকাস বাংলা