ছবিতে আজ (২৪ জানুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে আসা বিভিন্ন দেশের সেরা সুন্দরীরা মিলেমিশে দাঁড়িয়ে গেছেন সহাস্যে। ছবিটি শুক্রবার যুক্তরাষ্ট্রের ডোরাল–মায়ামি থেকে তোলা। কালই আয়োজন করা হবে এ প্রতিযোগিতার। ছবি: এএফপি

২ / ১৩
‘স্ট্রেঞ্জারল্যান্ড’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে হলিউড তারকা নিকোল কিডম্যান। ছবিটি শুক্রবার যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের পার্ক সিটির ইজিপশিয়ান থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৩
ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি অপেরার মহড়ায় শিল্পীরা। ছবিটি শুক্রবার অপেরা কমিক থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৩
ভারতে ২৬ জানুয়ারি উদ্‌যাপন করা হবে প্রজাতন্ত্র দিবস। ওই দিন জাঁকাল অনুষ্ঠানে বিশেষ কসরত প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের পোশাকি মহড়া। দিবসটি উপলক্ষে ভারতে প্রধান অতিথি হয়ে আসবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। ছবিটি শুক্রবার নয়াদিল্লি থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৩
ভারতের জাতীয়তাবাদী নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর অনুকরণে পোশাক পরে এসেছে স্কুলের এই শিক্ষার্থী। ছবিটি শুক্রবার আগরতলা থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১৩
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধে সহিংসতাবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। ছবিটি আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৭ / ১৩
‘শান্তির জন্যে হোক প্রতিবাদ’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা আইনজীবী, আমরা শিল্পী, গণজাগরণ মঞ্চসহ (একাংশ) বেশ কিছু সংগঠন জাতীয় প্রেসক্লাব থেকে সহিংসতাবিরোধী একটি মৌন মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা করে। ছবিটি প্রেসক্লাব এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৮ / ১৩
‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণে মেয়েদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আজ কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অতিথি ও আয়োজকেরা। ছবি: জাহিদুল করিম

৯ / ১৩
বোনের বিয়ের অনুষ্ঠান থেকে বাসে করে ফিরছিলেন নাজমুল। যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হন তিনি। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নাজমুলের পাশে তাঁর খালা হাসিনা। ছবি: মনিরুল আলম

১০ / ১৩
নারায়ণগঞ্জ সদর উপজেলার ঢাকা-মুন্সিগঞ্জ মহাসড়কের কাশীপুর দেওয়ানবাড়ী এলাকায় বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলে লোকজন তিন যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। ছবিটি দেওয়ানবাড়ী এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১১ / ১৩
পেট্রলবোমায় পুড়ে যাওয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে আবদুর রশীদের। ব্যথায় ছটফট করছেন তিনি, স্বামীর যন্ত্রণায় কাঁদছেন স্ত্রী। ছবিটি শনিবার সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১২ / ১৩
জমিতে হালচাষের সময় অল্প পানিতে মাছ ও কীটপতঙ্গ শিকার করতে  ঘুরে বেড়াচ্ছে পাহাড়ি বকের ঝাঁক। ছবিটি খাগড়াছড়ি শহরের রাজ্যমনিপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১৩ / ১৩
বাল্যবিবাহ নিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার সকালে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের লস্করকান্দি উচ্চবিদ্যালয়ের মাঠে পথনাটক বাল্য বিবাহ প্রদর্শন করে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর