ছবিতে আজ (২৪ জুন ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
পবিত্র রমজান মাস উপলক্ষে নিয়মিত কোরআন পাঠে সমবেত ইন্দোনেশীয় শিক্ষার্থীরা। ছবিটি মঙ্গলবার উত্তর সুমাত্রার মেদান শহর থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২৩
কানাডার ভ্যাঙ্কুভারে মঙ্গলবার মেয়েদের বিশ্বকাপ ফুটবলে জাপান ও নেদারল্যান্ডের মধ্যে খেলা চলাকালে পতাকার রঙে সাজা জাপানি তিন দর্শক। ছবিটি বিসি প্লেস স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২৩
ব্রিটিশ কবি শেকসপিয়ারের ‘আ মিডসামার নাইট’স ড্রিম’-এর ভাবধারা থেকে ‘দ্য ড্রিম’ শীর্ষক রয়্যাল ব্যালে নাচের মহড়ায় দুই শিল্পী। ছবিটি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লিঙ্কন সেন্টারের ডেভিড এইচ. কচ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ২৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘ম্যাক্স’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অভিনেত্রী মিয়া জিটলালি। ছবিটি মঙ্গলবার হলিউড থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২৩
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের বসন্তপুরের ঐতিহ্যবাহী দরবার স্কয়ারে বিদেশি অতিথিদের সামনে পায়রার ঝাঁক। ছবিটি আজকের। ছবি: রয়টার্স

৬ / ২৩
এখন বর্ষাকাল। তাই ছাতার দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। ছবিটি আজ রাজধানীর শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৭ / ২৩
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আয়োজিত ৩৭ তম বালি আর্ট ফেস্টিভ্যালে ঐতিহ্যবাহী পোশাক পরে নাচছেন একজন অংশগ্রহণকারী। ছবিটি আজ দেনপাসার থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ২৩
ভারতের বিপক্ষে বাংলাদেশের একদিনের ক্রিকেটের শেষ ম্যাচ দেখতে লাইনে দাঁড়ানো দর্শকদের একাংশ। ছবিটি আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ২৩
রাজধানীর আগারগাঁও এলাকার একটি নার্সারিতে ফুটেছে জবা ফুল। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ২৩
ঢাকার কামরাঙ্গীরচরের খোলামুড়া এলাকার একটি লাচ্ছা সেমাই তৈরির কারখানায় আজ অভিযান চালায় র‍্যাব। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে কারখানা মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তৈরি সেমাইগুলো নদীতে ফেলে দেওয়া হয়। ছবি: আবদুস সালাম

১১ / ২৩
বাংলাদেশ-ভারতের ক্রিকেট খেলা উপলক্ষে রাজধানীর দেয়ালে শোভা পাচ্ছে বাংলাওয়াশের চিত্র। ছবিটি আজ রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুলের পাশের দেয়াল থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১২ / ২৩
শাকসবজির মধ্যে লালশাকের কদর একটু বেশি থাকে। চলছে লালশাকের খেত পরিচর্যার কাজ। ছবিটি আজ বগুড়ার শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ২৩
পদ্মায় হঠাৎ পানি বেড়ে যাওয়ায় চরের বাদামখেত পানিতে তলিয়ে গেছে। নষ্ট হওয়ার আশঙ্কায় তলিয়ে যাওয়া বাদাম তুলছেন কৃষকেরা। ছবিটি আজ দুপুরে ফরিদপুর সদরের কবিরপুর চর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৪ / ২৩
ফার্নেস তেলের দূষণ থেকে কর্ণফুলী-হালদা রক্ষার দাবিতে জলাশয় ও জলাধার রক্ষা কমিটির উদ্যোগে চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৫ / ২৩
সিলেটের পাহাড়-টিলায় চাষ হয় বিভিন্ন জাতের লেবু। আজ দুপুরে টিলা থেকে লেবু তুলে তা বিক্রির জন্য পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ছবিটি সিলেট নগরের সোবহানীঘাট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৬ / ২৩
পবিত্র ঈদুল ফিতরে পাইকারি পোশাক তৈরির শ্রমিকেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৭ / ২৩
টানা বর্ষণে জলাবদ্ধতায় চট্টগ্রামের জনজীবন বিপর্যস্ত। ছবিটি আজ নগরীর মুরাদপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৮ / ২৩
নির্দিষ্ট সময়ে ঘরে ফিরতে না পারলে ইফতার করতে হবে বাইরেই। তাই অফিস ছুটির পর গন্তব্যে যেতে প্রতিদিন এভাবেই যুদ্ধ করে বাসে উঠতে হয় ঘরমুখো মানুষদের। ছবিটি মঙ্গলবার বিকেলে ঢাকার ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৯ / ২৩
অফিস ছুটির পর ঘরে ফিরতে কতই না দুর্ভোগ পোহাতে হয় ঘরমুখো মানুষদের। ঘরে ফিরতে এভাবে যুদ্ধ করেই বাসের ছাদে উঠছেন কয়েকজন। ছবিটি মঙ্গলবার বিকেলে ঢাকার ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২০ / ২৩
এ ছবি দেখলে মনে হতে পারে ফুটপাত তুমি কার? গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় ফুটপাতের ওপর রাখা হয়েছে গাড়ি। পথচারীদের হাঁটতে হচ্ছে সড়ক দিয়েই। ছবিটি মঙ্গলবার বিকেলে ঢাকার ব্যস্ততম ফার্মগেট এলাকার ফুটপাত থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২১ / ২৩
ঢাকার ব্যস্ততম কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সড়কটিতে পথচারী পারাপারের জন্য পদচারী সেতু এবং আন্ডার পাস থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই সড়ক পার হন পথচারীরা। ছবি: মনিরুল আলম

২২ / ২৩
চট্টগ্রাম শহরে দুই দিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হচ্ছে। জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশ এ উদ্যোগ নিয়েছে। ছবিটি বুধবার বিকেল চারটার দিকে নগরের মতিঝর্ণা এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

২৩ / ২৩
কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে খাগড়াছড়িতে। এতে বিড়ম্বনায় পড়েছে মানুষ। বৃষ্টিতে ছাতা মাথায় যাচ্ছেন তিন মারমা তরুণী। ছবিটি বুধবার সকালে খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি