ছবিতে আজ (২৪ ডিসেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
অস্ট্রেলিয়ার সিডনিতে মাছের বাজারে মঙ্গলবার বিক্রির জন্য তোলা হয় কোরাল ট্রাউট বলে পরিচিত এই মাছ। ছবি: এএফপি

২ / ২৫
বড়দিন উপলক্ষে সান্তা ক্লজের পোশাকে একটি রেস্তোরাঁর প্রচার চলছে। ছবিটি মঙ্গলবার কিউবার রাজধানী হাভানা থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২৫
আদরের সোনামণি ডেভিড লুক্কার সঙ্গে নেইমার। বড়দিনের ছুটিতে তিনি এখন ব্রাজিলে। ব্রাজিলীয় তারকা গতকাল সাও পাওলোতে উদ্বোধন করলেন ‘নেইমার প্রজেক্ট ইনস্টিটিউট’। দুস্থ শিশু ও তাদের পরিবারকে সহায়তা করাই এর লক্ষ্য। ছবি: এএফপি

৪ / ২৫
বাঘ হিংস্র প্রাণী হলেই কি, তারও বড়দিনের উপহার চাই। সুদৃশ্য মোড়কে এই বাঘটিকে দেওয়া হয়েছে তার উপযোগী খাবার। ছবিটি মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় লা ফ্লেশ শহরের চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২৫
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ বুধবার আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পুরান ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ তাই পুলিশের সতর্ক অবস্থান। ছবি: মনিরুল আলম

৬ / ২৫
বড়দিনের আমেজ এখন সবখানে। মুম্বাইয়ে শুটিং চলাকালে সান্তা ক্লজের টোপর পরা এক মহিষের সঙ্গে একই সাজে মজা করছেন বলিউডের চারজন অভিনেত্রী। ছবিটি মঙ্গলবারা তোলা। ছবি: এএফপি

৭ / ২৫
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর বিরুদ্ধে করা দুর্নীতির দুই মামলায় আজ বুধবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিতে যান। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় বেদম মারপিটের শিকার হন বিএনপির এক কর্মী। ছবি: প্রথম আলো

৮ / ২৫
মোনাকোর যুবরাজ দ্বিতীয় আলবার্ট ও তাঁর স্ত্রী শার্লি তাঁদের যমজ সন্তান জ্যাকুইস ও গাব্রিলাকে নিয়ে আনন্দময় সময় পার করছেন। প্রিন্স গ্রেস হাসপাতালে তোলা ছবিটি রাজপরিবারের পক্ষ থেকে আজ বুধবার প্রকাশ করা হয়েছে। ছবি: এএফপি

৯ / ২৫
খালেদা জিয়া। ফাইল ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি
১০ / ২৫
বড়দিনের সব আনুষঙ্গিক বিষয় নিয়ে বানানো সোয়েটার দেখাচ্ছেন এক বিক্রয়কর্মী। বড়দিনের আগে এ ধরনের সোয়েটারের চাহিদা ও বিক্রি বেড়ে যায়। ছবিটি গতকাল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার পারসেলভিল থেকে তোলা। ছবি: এএফপি

১১ / ২৫
চলচ্চিত্র পরিচালক সমীর ইকবাল প্যাটেল পরিচালিত ‘হোটেল বিউটিফুল’ চলচ্চিত্রের শুটিংস্পটে বড়দিনের সাজে বলিউডের কৌতুক অভিনেতা জনি লিভার। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

১২ / ২৫
মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার দুপুরে রাজশাহী জেলা মোটর শ্রমিক কার্যালয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা তৈরি করাই এর লক্ষ্য। এর আয়োজন করে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগ। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৩ / ২৫
শীতের সকালে চা-বাগানের এক গাছে খাবারের সন্ধানে কাঠবিড়ালিদের আনাগোনা। ছবিটি আজ বুধবার সিলেট শহরতলির হিলুয়াছড়া চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ২৫
চা-গাছ ছাঁটার কাজ চলছে সিলেটের চা-বাগানগুলোতে। শীত এলেই বাগানে পাতা তোলা কমে যায়। তখন গাছের আগা ছেঁটে দেওয়া হয়। ছবিটি আজ বুধবার সকালে সিলেট শহরতলির মালনীছড়া চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৫ / ২৫
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বুধবার থেকে পাঁচ দিনব্যাপী রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৪ শুরু হয়েছে। এর উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি: জাহিদুল করিম

১৬ / ২৫
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বুধবার থেকে পাঁচ দিনব্যাপী রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৪ শুরু হয়েছে। মেলায় স্টল ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবি: জাহিদুল করিম

১৭ / ২৫
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকের সামনে বিএনপি সমর্থকদের হামলার শিকার হন নেত্রকোনা-১ আসনের সরকারদলীয় সাংসদ ছবি বিশ্বাস। হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে যান তিনি। ছবি: আশরাফুল আলম

১৮ / ২৫
আগামী ১ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলা শুরু হবে। তাই মেলা প্রাঙ্গণে পুরোদমে চলছে প্রস্তুতি। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

১৯ / ২৫
কাল বড়দিন। সারা দেশের মতো পাহাড়েও উৎসবের আমেজ। ছবিটি আজ দুপুরে খাগড়াছড়ি শহরের খাগড়াপুর এলাকার ব্যাপ্টিস্ট চার্চ থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

২০ / ২৫
রংপুর স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে বিভাগীয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। বালক ও বালিকা বিভাগে আটটি করে মোট ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজক। ছবিটি আজ তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২১ / ২৫
স্কুলে চলছে শীতকালীন ছুটি। পরীক্ষা শেষ, নেই পড়ালেখার চাপ। তাই স্কুলের মাঠেই লাটিম খেলায় মেতে উঠেছে দুরন্ত শিশুরা। ছবিটি মঙ্গলবার সকালে বগুড়ার সুত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তুলেছেন সোয়েল রানা।

২২ / ২৫
সুন্দরবনে তেল বিপর্যয়ে প্রাণী ও উদ্ভিদ বিপন্ন হওয়ার ঘটনায় আজ বিকেলে সিলেটে প্রতিবাদী পদযাত্রা বের করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। পদযাত্রা নগরের কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২৩ / ২৫
ফরিদপুরের পিয়ারপুর গোয়ালকান্দি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আজ সকালে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) সরোজিত কুমার রায় মারা যান। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

২৪ / ২৫
চট্টগ্রামের হালিশহর থানার ছোটপুল এলাকায় সিঙ্গাপুর মার্কেটের আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিটি আজ রাতে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

২৫ / ২৫
চট্টগ্রামের হালিশহর থানার ছোটপুল এলাকায় সিঙ্গাপুর মার্কেটে আজ সন্ধ্যায় আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম