ছবিতে আজ (২৪ ফেব্রুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
ঝিরিঝিরি বৃষ্টিতে ছোট ভাইটিকে ছাতার নিচে মালামাল বহনের ছোট ঠেলাগাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছে বড় ভাই। ছবিটি আজ আফগানিস্তানের জালালাবাদের শহরতলি থেকে তোলা। ছবি: এএফপি

২ / ২১
যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী শেলবি রজার্সের সঙ্গে লড়াইয়ের সময় ফিরতি বলে কষে মারছেন রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা। ছবিটি সোমবার মেক্সিকোর আকাপুলকো থেকে তোলা। সেখানে চলছে মেক্সিকো ডব্লিউটিএ টেনিস টুর্নামেন্ট। ছবি:এএফপি

৩ / ২১
গোধূলির আলোতে পেরুর এক সাইক্লিস্টের কসরত। ছবিটি সোমবার রাজধানী লিমার একটি পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২১
গোধূলির আলোয় ক্যামেরাবন্দী হলো তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনি দিয়ে বের হওয়া ধোঁয়ার কুণ্ডলী। চীনে বায়ুদূষণ ব্যাপক আকার ধারণ করায় এর বিরুদ্ধে সোচ্চার সবাই। এ নিয়ে দিন দিন বাড়ছে সচেতনতা। ছবি: রয়টার্স

৫ / ২১
স্কটল্যান্ডের বরফে ঢেকে যাওয়া রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন এক তরুণী। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

৬ / ২১
আফ্রিকার দেশ হাইতি সফরকালে দেশটির এক নারীর সঙ্গে মতবিনিময় করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

৭ / ২১
ফ্রান্সের প্যারিসের আকাশে উঁকি দেওয়া রংধনু। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ২১
চীনা চন্দ্র নববর্ষের ছুটি শেষে কাজে ফিরে কর্মস্থলে বিশেষ প্রার্থনায় মগ্ন এক নারী। ছবিটি আজ মঙ্গলবার তাইওয়ানের তাইপের একটি প্রতিষ্ঠান থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২১
খেত থেকে পাকা মরিচ তুলে রোদে শুকানোয় ব্যস্ত কৃষাণীরা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ২১
খাল-বিলের পানি শুকিয়ে যাচ্ছে। হাঁটুপানিতে জাল ফেলে মাছ ধরায় ব্যস্ত এক ব্যক্তি। ছবিটি আজ মঙ্গলবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার আউলিয়া নদী থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১১ / ২১
দুপুরের খাবার খাচ্ছেন একজন দাঙ্গা পুলিশ সদস্য। খাবারের তালিকায় ভাতের সঙ্গে ছিল তেলাপিয়া মাছ আর ডাল। ছবিটি আজ জাতীয় প্রেসক্লাবের সামনে স্থাপিত পুলিশ বক্স থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১২ / ২১
বিক্রির জন্য খেত থেকে ফুলকপি তোলায় ব্যস্ত দুই কৃষাণী। ছবিটি আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার দুরুলিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ২১
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করছে। র‍্যাব-পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা সড়কে টহল দিচ্ছেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ এলাকার ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৪ / ২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করেন। ছবি: ফোকাস বাংলা

১৫ / ২১
শীত শেষে একটু একটু গরম পড়তে শুরু করেছে। গরমের দুপুরে পানিতে শিশুদের দুরন্তপনা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে বগুড়া সদরের সাবগ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৬ / ২১
সহিংসতা-অচলাবস্থার অবসান, শিক্ষা ও কাজের নিশ্চয়তার দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইউথ ফর ত্রিডি নামক সংগঠন প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন করে। ছবি: সাজিদ হোসেন

১৭ / ২১
‘নৌ দুর্ঘটনায় মৃত্যু থামাও, নিরাপদ নৌ যাত্রা নিশ্চিত কর’—এই স্লোগানে মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’ মানববন্ধন করে। ছবি: সাজিদ হোসেন

১৮ / ২১
রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় গত রোববার রাতে তিনজন নিহত হন। তাঁদের অস্বাভাবিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন সুমনের মা জ্যোৎস্না রবিদাস (বাঁয়ে) ও রবিনের দাদি হালিমা খাতুন। ছবিটি মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম।

১৯ / ২১
প্রবীণ ফটোসাংবাদিক মীর মহিউদ্দিন সোহানের প্রথম জানাজা আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। জানাজার পর তাঁর সহকর্মী ও অনুজ ফটোসাংবাদিকেরা সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যামেরা ও ফুল রেখে এক মিনিটি নীরবতা পালন করেন। ছবি: সাজিদ হোসেন

২০ / ২১
কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ভোটারের হাতে ব্যালট তুলে দেয় প্রিসাইডিং কর্মকর্তা। সেখানে নির্বাচনের সব দায়িত্বই পালন করে স্কুলের শিশুরা। ছবি: ফোকাস বাংলা

২১ / ২১
মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির সাবেক সাংসদ আবদুল জব্বারের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের একাংশ মশাল মিছিল বের করে। জব্বারকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। ছবি: ফোকাস বাংলা