ছবিতে আজ (২৪ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কুইন্টন ডি কককে আউট করার পর সতীর্থদের সঙ্গে নিউজিল্যান্ডের বোলার ট্রেন্ট বোল্টের (বাঁয়ে) উল্লাস। ছবিটি আজ অকল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেটে দুই দলের সেমিফাইনাল ম্যাচ চালাকালে তোলা। ছবি: রয়টার্স

২ / ১৯
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাইলি রোশভের একটি শট। ছবিটি আজ অকল্যান্ডে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল ম্যাচ চলাকালে তোলা। ছবি: এএফপি

৩ / ১৯
মায়ের সঙ্গে খেলায় মেতেছে চার মাস বয়সী এক ভালুকছানা। ছানাটি গত বছরের ২৬ নভেম্বর এই চিড়িয়াখানায় জন্ম নেয়। ছবিটি সোমবার ফ্রান্সের মেরিনল্যান্ড অ্যানিমেল পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৯
আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত লি কুয়ান ইউয়ের ছবির সামনে ঝুঁকে সম্মান জানাচ্ছেন ভক্তরা। ছবিটি সোমবার সিঙ্গাপুরের তানজং পেগার কমিউনিটি ক্লাব থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ১৯
পোশাক ও আনুষঙ্গিক জিনিসপত্রের নতুন সংগ্রহ প্রদর্শনীর লক্ষ্যে হলিউডের গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ এখন মেক্সিকোতে অবস্থান করছেন। সোমবার মেক্সিকো সিটির একটি হোটেলে সংবাদ সম্মেলনের পর ক্যামেরার সামনে তিনি। ছবি: এএফপি

৬ / ১৯
‘যক্ষ্মা খুঁজব ঘরে ঘরে, সুস্থ করব চিকিৎসা করে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে রংপুর নগরে স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা বের হয়। ছবি: মঈনুল ইসলাম

৭ / ১৯
সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ব্লু হাউসে প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইয়ের (ছবিতে নেই) সঙ্গে কথা বলছেন সুইডেনের রাজসিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা ভিক্টোরিয়া। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে চারদিনের সফরে সিউলে গেছেন তিনি। ছবিটি আজকের। ছবি: এএফপি

৮ / ১৯
রাজধানীর হাজারীবাগে পয়ঃনিষ্কাশনব্যবস্থায় সমস্যার কারণে প্রায়ই অপেক্ষাকৃত নিচু সড়কগুলোতে ট্যানারির বর্জ্যযুক্ত পানিতে সয়লাব হয়ে যায়। তিন দিন ধরে এলাকাবাসী ও পথচারীদের প্রচণ্ড দুর্গন্ধ সইতে হলেও কর্তৃপক্ষের তেমন কোনো তৎপরতা লক্ষ করা যায়নি। সড়কে বর্জ্যযুক্ত পানি থাকায় পারাপারের জন্য রিকশা ভাড়া দিতে হচ্ছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। ছবিটি মঙ্গলবার সকালে বিজিবির ৫ নম্বর গেটের সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ১৯
স্কুলছাত্র আবু সাঈদ অপহরণ ও হত্যার ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে আজ মঙ্গলবার সিলেটের শিবগঞ্জ সোনারপাড়া এলাকায় সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১০ / ১৯
খেত থেকে কাঁচা-পাকা মরিচ তুলছেন কৃষাণীরা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১১ / ১৯
নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের পরিবেশানার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের শারীরিক কসরতের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১২ / ১৯
জাতীয় প্যারেড গ্রাউন্ডে সমরাস্ত্র প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৩ / ১৯
জীবন-জীবিকার তাগিদে তীব্র গরমেই চলছে ইট ভাঙার কাজ। ছবিটি আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার মুন্সিবাড়ী থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৪ / ১৯
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত আজ মঙ্গলবার মতিঝিল বিমান অফিসের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালান। ছবি: ফোকাস বাংলা

১৫ / ১৯
গাছে গাছে নতুন পাতা এসেছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পলাশী-সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৬ / ১৯
প্রচণ্ড গরমে তৃষ্ণা মিটাতে ডাবের দোকানগুলোতে ভিড় করছে পথচারীরা। ছবিটি আজ মঙ্গলবার গুলিস্তান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা।

১৭ / ১৯
গরমের তীব্রতা সহ্য করতে না পেরে পানিতে নেমে পড়ল কুকুরটি। ছবিটি আজ মঙ্গলবার মহানগর নাট্যমঞ্চ এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা।

১৮ / ১৯
এ বছর আলুর বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। আলু ঘরে তোলার সময় এখন। তাই ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। ছবিটি আজ মঙ্গলবার বসিলা আটিবাজার থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা।

১৯ / ১৯
সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত স্বাধীনতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে শিল্পীরা। ছবিটি আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা।