ছবিতে আজ ( ২৪ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
কলম্বিয়ার বোগোটায় ট্রাফিক সিগন্যালে থেমে আছে গাড়ি। এই সুযোগে দড়ির সাহায্যে কসরত দেখাচ্ছেন এক শিল্পী। রাস্তায় ঘুরে ঘুরে কসরত দেখান তিনি। ছবি: রয়টার্স

২ / ১৫
এ সপ্তাহেই আশ্রয়কেন্দ্রে এসে পৌঁছেছে রোহিঙ্গা অভিবাসনপ্রত্যাশী শিশুটি। ভুগছে চোখের সংক্রমণে। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে অস্থায়ী একটি আশ্রয়কেন্দ্রে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

৩ / ১৫
উত্তর ও দক্ষিণ কোরিয়ার দ্বন্দ্বের অবসান চান এই নারীরা। দলটির নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নারী আন্দোলনের নেত্রী গ্লোরিয়া স্টাইনাম। দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী পাজুতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন স্টাইনাম। ছবিটি আজ রোববারের। ছবি: এএফপি

৪ / ১৫
পানিতেই থাকে ওরা। ডাঙায় ওঠে কম। আর এই গরমে প্রশ্নই ওঠে না। পানিতেই চলছে খেলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ১৫
যেকোনো বিপদে ভরসা দেয় মা। অনেক ভয়াবহ পথ পার হয়ে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ঠাঁই মিলেছে। সেখানে মায়ের পাশে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে অবুঝ রোহিঙ্গা শিশুটি। ছবি: রয়টার্স।

৬ / ১৫
খাবার আসছে...আসবে তো? ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে অস্থায়ী একটি আশ্রয়কেন্দ্রে খাবারের লাইনে দাঁড়িয়ে আছে রোহিঙ্গা অভিবাসনপ্রত্যাশী শিশু। ছবি: রয়টার্স

৭ / ১৫
সাগরে কেটেছে ভয়াবহ সময়। এখন ঠাঁই মিলেছে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। কিন্তু দুশ্চিন্তা থেকে মুক্তি মেলেনি। ভবিষ্যৎ নিয়ে অজানা আশঙ্কায় দিন কাটছে রোহিঙ্গা অভিবাসনপ্রত্যাশী এই নারী ও তাঁর মতো আরও অনেকের। ছবি: রয়টার্স

৮ / ১৫
কদম ফুল হাতে আনন্দিত দুই শিশু। ছবিটি রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ১৫
প্রত্যন্ত এলাকা থেকে কলার মোচা সংগ্রহ করে বিক্রির জন্য আনা হয়েছে শহরে। প্রতিটি মোচা ১৫ থেকে ২০ টাকা করে বিক্রি করা হয়। ছবিটি রোববার সিলেট শহরের জিন্দাবাজার এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ১৫
সিলেটের পাহাড়ি এলাকায় কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। কিন্তু বাদ সেধেছে বানর। পাকার আগেই কাঁঠাল নষ্ট করায় গুলতি দিয়ে বানর তাড়ানোর চেষ্টা করছেন এক চাষি। ছবিটি রোববার শহরতলির মালনিছড়া কাঁঠালবাগান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১১ / ১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক কাবেরী গায়েনসহ ১০ জন বিশিষ্টজনের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে। ছবি: প্রথম আলো

১২ / ১৫
পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবিসহ বিভিন্ন দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রোববার অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দেয়। স্মারকলিপি পেশ করতে যাওয়ার পথে শিশু একাডেমির সামনে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশ করেন। ছবি: সাজিদ হোসেন

১৩ / ১৫
চলন্ত মাইক্রোবাসে আদিবাসী তরুণী ধর্ষণের প্রতিবাদে আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন সংগঠন। ছবি:  মনিরুল আলম

১৪ / ১৫
অপহরণের ৪৮ ঘণ্টা পর মা-বাবার কোলে ফেরত এলো তাজরিয়ান জামান তাজবীর। গতকাল সকালে বাগেরহাট বাস টার্মিনাল থেকে তাকে উদ্ধার করে পুলিশ। আজ মা-বাবার কাছে হস্তান্তর করা হয় তাকে। ছবিটি আজ দুপুরে যাত্রাবাড়ী থানা থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৫ / ১৫
ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে বিলবোর্ডে প্রচার চালাচ্ছেন সংগঠনটির নেতা-কর্মীরা। ছবিটি আজ বিকেলে কারওয়ান বাজার মোড় থেকে তোলা। ছবি: আবদুস সালাম