যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ডাচ কনসুলেটের বাইরে সৌরশক্তিচালিত ফ্যামিলি কার ‘স্টেলা’। এই সৌরগাড়ি সোমবার লস অ্যাঞ্জেলেস থেকে সানফ্রান্সিসকো পর্যন্ত নির্ধারিত দীর্ঘ যাত্রা সম্পন্ন করেছে। এজন্য প্রয়োজন হয়েছে সুন্দর আবহাওয়া আর ঝলমলে রোদ। গাড়িটি একবার মাত্র সৌরশক্তিতে চার্জ হলেই ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। স্বাভাবিক অবস্থায় ঘণ্টায় ৮০ মাইল বেগে ছুটতে পারে এটা। সোমবার তোলা ছবিটি আজ প্রকাশিত হয়েছে। ছবি: এএফপি
২ / ১৮
নিউইয়র্কের হায়াত হোটেলে দ্বিপক্ষীয় বৈঠক চলাকালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে করমর্দন করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
৩ / ১৮
স্প্যানিশ লা লিগায় মঙ্গলবার এলচের বিরুদ্ধে একটি গোল করার পর উৎফুল্ল ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর ৪ গোলে এলচেকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি
৪ / ১৮
চীনের হুবেই প্রদেশে উহান ওপেন টেনিস প্রতিযোগিতার নারী এককে বেলজিয়ামের ক্রিসটেন ফ্লিপকেন্সের বিরুদ্ধে সার্ভ করছেন ফ্রান্সের এলিজ করনেট। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: এএফপি
৫ / ১৮
ফ্রান্সের প্যারিসে মঙ্গলবার একটি ফ্যাশন শোতে মঞ্চে যাওয়ার আগে কয়েকজন মডেল। ছবি: এএফপি
৬ / ১৮
কুয়াশা ঢাকা শারদ প্রভাতে আমন খেতে জালে আটকা পড়া মাছ তুলতে ব্যস্ত এক কিশোর। ছবিটি আজ বগুড়া শহরের কাছে ফাঁপোড় গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৭ / ১৮
প্যারিস ফ্যাশন উইকে মঙ্গলবার নকশাকার কোরি নেলসেনের নকশা করা পোশাক প্রদর্শন করছেন একজন মডেল। ছবি: রয়টার্স
৮ / ১৮
ইউক্রেন সংকটের জের ধরে পশ্চিমা পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ফলে আশঙ্কাজনক হারে ফ্রান্সে সবজির দাম কমে গেছে। নিজের উৎপাদিত বাঁধাকপি ফেলে এর প্রতিবাদ জানাচ্ছেন ক্ষুব্ধ এক কৃষক। ছবিটি আজ ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলের সে-ব্রিউ শহর থেকে তোলা। ছবি: এএফপি
৯ / ১৮
রাজধানীর সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে প্রথম আলো-জোসেফাইট বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকী বিতর্ক করছে প্রতিযোগীরা। ছবিটি আজকের। ছবি: সাহাদাত পারভেজ
১০ / ১৮
দুই দিনের টানা বর্ষণে কুমিল্লার ধর্মপুর ভিক্টোরিয়া সরকারি কলেজ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিড়ম্বনায় পড়েছেন শিক্ষার্থীরা। ছবিটি আজ বুধবার বেলা একটায় তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
১১ / ১৮
আর কয়েক দিন পরেই হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে। এখন সাজানোর কাজে ব্যস্ত প্রতিমাশিল্পীরা। ছবিটি কুমিল্লা বরুড়া উপজেলার মহেলপুর গ্রামের রাধা কৃষ্ণ মন্দির থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
১২ / ১৮
পাইপ বসানোর নামে দীর্ঘদিন ধরে সিলেট শহরের বিভিন্ন সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। ফলে সড়কগুলোতে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। ছবিটি আজ বুধবার দুপুরে নগরের মীরের ময়দান এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৩ / ১৮
রাজধানীর খিলগাঁওয়ে আজ রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় নিজেদের মালামাল সরিয়ে নিচ্ছেন সেখানে বসবাসকারীরা। ছবি: ফোকাস বাংলা
১৪ / ১৮
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে আজ চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে মানববন্ধন করে বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠন। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
১৫ / ১৮
রাজশাহী নগরের মতিহার এলাকায় আজ ভেজালবিরোধী অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি কারখানার ভেজাল সেমাই পানিতে ফেলে নষ্ট করা হয়। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১৬ / ১৮
গোঁফ বলে কথা। তাও ১৮ ফুট লম্বা! ভারতের আহমেদাবাদে এক অনুষ্ঠানে নিজের লম্বা গোঁফ প্রদর্শন করছেন রাম শিং চৌহান। বিশ্বের সবচেয়ে লম্বা গোঁফের অধিকারী হিসেবে ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তাঁর নাম উঠেছে। ছবিটি আজ তোলা। ছবি: রয়টার্স
১৭ / ১৮
দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুরের কলাকান্দি এলাকায় আজ বুধবার বিকেল পাঁচটায় একটি বাসা থেকে এক পরিবারের চারজনের লাশ উদ্ধারের পর পুলিশ তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাচ্ছে। ছবি: হাসান রাজা
১৮ / ১৮
দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুরের কলাকান্দি এলাকায় আজ বুধবার বেলা একটায় একটি বাসা থেকে এক পরিবারের চারজনের লাশ উদ্ধার করতে সিআইডির কর্মকর্তা পর্যবেক্ষণ করছেন। ছবি: হাসান রাজা