ছবিতে আজ (২৫ অক্টোবর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
অস্ট্রেলিয়ার সিডনিতে রাস্তার ওপর চক দিয়ে আঁকা হয়েছে এ চিত্র। শিল্পকর্মটি ঘুরে ঘুরে দেখছেন দর্শনার্থীরা। চক আরবান আর্টস ফেস্টিভ্যাল উপলক্ষে এই থ্রি-ডি শিল্পকর্মটি আঁকা হয়েছে। অস্ট্রেলিয়ায় এটাই এযাবৎকালের সবচেয়ে বড় ত্রিমাত্রিক শিল্পকর্ম। ছবিটি আজ তোলা। ছবি: এএফপি

২ / ১০
হ্যালোইন উৎসবকে সামনে রেখে এক অনুষ্ঠানের জন্য বিচিত্র সাজে সেজেছেন এক মডেল। ছবিটি শুক্রবার হলিউড থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১০
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মেরিভিল-পিলচাক হাইস্কুলে গুলিবর্ষণের ঘটনার পর এক শিক্ষার্থীকে জড়িয়ে ধরেন তার আপনজন। ছবি: এএফপি

৪ / ১০
সুমাত্রা দ্বীপের মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি থেকে গড়িয়ে নামছে জ্বলন্ত লাভা। গত বৃহস্পতিবার তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: এএফপি

৫ / ১০
হংকংয়ের অ্যাডমিরালটি এলাকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের অবস্থানস্থলের কাছে ‘লেনন ওয়াল’-এর সামনে ছবি তোলার জন্য দাঁড়িয়েছেন এক নববিবাহিত দম্পতি। ছবিটি আজকের তোলা। ছবি: এএফপি

৬ / ১০
অতিথি আপ্যায়ন ও খাদ্য সরবরাহবিষয়ক প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি (ডানে)। ছবিটি আজ ইয়াঙ্গুনের শহরতলি থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১০
কুমিল্লা শহরতলির আড়াইওরা গ্রামে শতাধিক পরিবারের নারী-পুরুষ বাঁশ দিয়ে খালুইসহ নানা ধরনের পণ্যসামগ্রী তৈরি করছে। প্রতি জোড়া খালুই আকার ভেদে ৪৮ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। ছবিটি শনিবার তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

৮ / ১০
‘অ্যাকাউন্ট্যান্সিতে নৈতিকতা ও দায়বদ্ধতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। এসিসিএ ও প্রথম আলোর যৌথ উদ্যোগে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে শনিবার এ গোলটেবিলের আয়োজন করা হয়। ছবি: জাহিদুল করিম

৯ / ১০
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের মরদেহ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে জানাজা শেষে দাফনের জন্য পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: মনিরুল আলম

১০ / ১০
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বেগুনের ব্যাপক চাষ হয়। আঞ্চলিকভাবে এগুলো ‘থেবড়া বেগুন’ নামে পরিচিত। আকারে অনেক বড়। ফলনও ভালো হয়েছে। খেত থেকে তোলা বেগুন প্রতিমণ ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি উপজেলার কাজলগাড়ী গ্রামের মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া