ছবিতে আজ (২৫ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩০
টলটলে ঠান্ডা পানিতে গোসল করছে দুই শিশু। ছবিটি সোমবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কড়িতোলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২ / ৩০
ধৈঞ্চাখেতে ফুল ফুটেছে। কিশোরগঞ্জে হাওরের স্বচ্ছ পানিতে পড়েছে তার ছায়া। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: জগলুল পাশা

৩ / ৩০
স্কুল শেষ। এবার খেলা, খেলা আর খেলা। ছবিটি সোমবার সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৪ / ৩০
বাগান থেকে লাকড়ি কুড়িয়ে হাটে বিক্রি করে সংসার চলে পাহাড়ের বাসিন্দাদের। ছবিটি সোমবার সিলেট সদর উপজেলার খাদিমনগর চা-বাগান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ৩০
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা। ওয়ার্ল্ড ভিশন-এর সহযোগিতায় প্রথম আলো আজ মঙ্গলবার এর আয়োজন করে। ছবি: মনিরুল আলম

৬ / ৩০
ক্লাসের সময়সূচি, মিড টার্ম পরীক্ষা, ব্যবহারিক খাতায় লেখা ও স্বাক্ষর নেওয়ার প্রচলিত ব্যবস্থার সংস্কার এবং পরিবর্তনের দাবিতে আজ সকালে অবস্থান ধর্মঘট করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

৭ / ৩০
রাজশাহীতে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ফুটবল প্রতিযোগিতার একটি মুহূর্ত। মহানগর পর্যায়ে স্কুল ও মাদ্রাসার ৪৪ তম গ্রীষ্মকালীন প্রতিযোগিতার উদ্বোধনের পর এ খেলা অনুষ্ঠিত হয়। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

৮ / ৩০
মাছ ধরার চাঁই বিক্রি হচ্ছে ৪০ থেকে ১২০ টাকায়। ছবিটি আজ মঙ্গলবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার শালুটিকর বাজার থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৯ / ৩০
ঢাকার দুই সিটি করপোরেশনের বিলবোর্ড অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন’ বিলবোর্ড শিল্পকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানিয়ে ঢাকার বিভিন্ন স্থানে বিলবোর্ড টানিয়েছে। ছবিটি হাইকোর্ট এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১০ / ৩০
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ করে। ছবি: জাহিদুল করিম

১১ / ৩০
সিলেট নগরের সোবাহানীঘাটে লেবু ও সাতকরার পসরা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। সিলেটের বিভিন্ন উপজেলায় এবার লেবু ও সাতকরার ভালো ফলন হয়েছে। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১২ / ৩০
পানি ও স্রোত বেড়ে যাওয়ায় পদ্মার তীরে রাজবাড়ীর দৌলতদিয়া-ফেরিঘাট সড়কে ভাঙন দেখা দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন কর্তৃপক্ষ সড়কটি পরিদর্শন করে। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ প্রতিনিধি

১৩ / ৩০
সবুজ পাতার মাঝে কৌতূহলী এক বুলবুলি। ছবিটি আজ সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৪ / ৩০
সাংবাদিক শওকত মাহমুদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ফটো সাংবাদিকবৃন্দ নামের ব্যানারে কয়েকজন ফটোসাংবাদিক মানববন্ধন করে। ছবি: জাহিদুল করিম

১৫ / ৩০
ফরিদপুর সদরের মোমিনখার হাট এলাকার জেলে আতিয়ার মোল্যা ও ইকবাল মোল্যা দুই ভাইয়ের ঘূর্ণি বেড়জালে ধরা পড়েছে সাড়ে নয় মণ ওজনের একটি শাপলা মাছ। মাছটিকে ২৫ জন মিলে পদ্মা নদী থেকে টেনে তুলে ফরিদপুর শহরের হাজী শরিয়তুল্যা মাছ বাজারে নেওয়া হয়। আড়তদার মজিবর দত্ত ৪০ হাজার টাকায় মাছটি কেনেন। ছবিটি শহরের রথখোলা মাছ বাজার থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৬ / ৩০
আউশ ধান কাটার মৌসুম চলছে। কৃষকেরা ধান কেটে মনের আনন্দে বাড়ি ফিরছেন। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার ধুনট উপজেলার আড়কাটিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ৩০
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলার প্রতিবাদে গতকাল ২৪ আগস্ট রাজধানী সানাতে বিক্ষোভ করেন শিয়াপন্থী হুতি সমর্থকেরা। গত জানুয়ারিতে সুন্নি সরকারকে হটিয়ে সানার নিয়ন্ত্রণ নেয় হুতি বিদ্রোহীরা। হুতিদের হটাতে মার্চ থেকে দেশটিতে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন আরব যৌথ বাহিনী। ছবি: রয়টার্স

১৮ / ৩০
চালের গোদামে বিশ্রাম নিচ্ছেন এক শ্রমিক। ছবিটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে দক্ষিণে অবস্থিত তাগুইগ শহরের ন্যাশনাল ফুড অথরিটির একটি গোদাম থেকে তোলা। এ বছর দেশটি আশানুরূপ চাল উৎ​পাদন করতে ব্যর্থ হয়েছে। তাই আগামী বছরের লক্ষ্যমাত্রা চালের উৎ​পাদন সাড়ে ৬ শতাংশ বৃদ্ধি করা। ছবি: রয়টার্স

১৯ / ৩০
রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন বৈশাখী পদচারী সেতুর কাছে ফুটপাতের রেলিং ভেঙে পলেস্তারার ভেতরে রড বেরিয়ে গেছে। কোথাও আবার পুরো রেলিং উঠিয়েই নিয়ে গেছে। তার ওপর পথচারীদের জেব্রা ক্রসিং দিয়ে ফুটপাতে উঠার ব্যবস্থাও নেই। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: জাহিদুল করিম

২০ / ৩০
ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহনের সঙ্গে ধাক্কায় প্রাণ হারিয়েছেন অনেক শিক্ষার্থী। তারপরও নিষেধাজ্ঞা অমান্য করে ভারী যানবাহনগুলো ঝুঁকিপূর্ণ মালামাল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ওপর দিয়ে বের হয়ে আসছে। ছবিটি কেন্দ্রীয় গণগ্রন্থাগারের প্রধান ফটক সংলগ্ন মূল সড়ক থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২১ / ৩০
ঝুঁকি নিয়ে এক শিশুকে মোটরসাইকেলে চলছে দুই আরোহী। চলন্ত মোটরসাইকেলে ঘুমিয়ে পড়েছে শিশুটি। যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি শাহবাগ মোড় এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২২ / ৩০
নানা আইন দিয়েও পথচারীদের যত্রতত্র রাস্তা পারাপার রোধ করা যাচ্ছে না। আজ রাজধানীর এয়ারপোর্ট রোডের মোড় থেকে ছবিটি তোলা। ছবি: সাজিদ হোসেন

২৩ / ৩০
রাজধানীর উত্তরা থেকে এয়ারপোর্ট রোডের মোড় পর্যন্ত যানবাহনের লম্বা সারি। ছবি: সাজিদ হোসেন

২৪ / ৩০
পদ্মা নদীর মাওয়া এলাকায় পদ্মাসেতুর কনস্ট্রাকশন এলাকায় নদী ভাঙন। কনস্ট্রাকশন এলাকার আশপাশের ১০টি বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছবি: হাসান রাজা

২৫ / ৩০
কালশীর সেকশন-১১ এর ই ব্লকের রাস্তাটি এক মাসেরও বেশি সময় ধরে কেটে রাখা হয়েছে। এতে জনসাধারণের চলাচলে অসুবিধা হচ্ছে। মঙ্গলবার দুপুরে কাটা স্থানটি পার হচ্ছে এক স্কুলছাত্রী। ছবি: আশরাফুল আলম

২৬ / ৩০
রাজধানীর মিরপুর কালশী সড়কে নেই কোনো পদচারী সেতু। পথচারীরা সড়ক দিয়েই রাস্তা পার হন। সড়কটি দুর্ঘটনা প্রবণ। এ জন্য এলাকার বিভিন্ন গার্মেন্টসের প্রহরীরা দড়ি দিয়ে সড়ক আটকে পোশাক শ্রমিকদের সড়ক পারাপারে প্রতিদিন এভাবেই সাহায্য করে থাকেন। ছবিটি মঙ্গলবার দুপুর তোলা। ছবি: আশরাফুল আলম

২৭ / ৩০
মিরপুরের কালশী সড়কের সড়ক-প্রতিবন্ধকে নিজ উদ্যোগে শাক চাষ করছেন আবু তাহের। নিয়মিত সেগুলোর পরিচর্যা করেন নিজে। বছরখানেক আগে তিনি এই সড়কে শাক চাষ শুরু করেন। নিজে এই শাক খান, প্রতিবেশীদের দেন। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৮ / ৩০
বিজয় সরণির মোড়ে আজ বেলা তিনটায় একটি প্রাইভেট কার ও টেম্পোর সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত কারটিকে ক্রেন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: আশরাফুল আলম

২৯ / ৩০
রাজধানীর ইডেন মহিলা কলেজের বাইরের দেয়ালে সম্প্রতি দৃষ্টিনন্দন ম্যুরাল তৈরি করা হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত ইতিহাস এ ম্যুরালে ফুটিয়ে তোলা হয়েছে। চলছে তুলির শেষ আঁচড়ের কাজ। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

৩০ / ৩০
এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বিভিন্ন ব্র্যান্ডের মিনারেল পানির খালি বোতলে সাধারণ পানি ভরে মিনারেল পানি হিসেবে বিক্রি করে। এই ভ্যান চালক খালি বোতলগুলো যাত্রাবাড়ী নিয়ে যাচ্ছে। ছবিটি মঙ্গলবার টিকাটুলি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম