ভূমিকম্পের পর বৃষ্টিমুখর ঢাকা। ছবিটি আজ কারওয়ানবাজার এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৫ / ১৬
চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে নির্বাচনী সরঞ্জাম তদারকি করছেন কয়েকজন। ছবিটি আজ শনিবার সকাল ১০টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
৬ / ১৬
খেজুর গাছে বাসা বুনেছে বাবুই। এতে বা্বুইগুলোর কেবল আশ্রয়ই জোটেনি, গাছটিরও শোভা বেড়েছে। ছবিটি আজ শনিবার সকালে খাগড়াছড়ি শহরের দক্ষিণ গোলাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
৭ / ১৬
সারা দেশে আজ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ছবিটি বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৮ / ১৬
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভূমিকম্পে ধসে যাওয়া ভবনের নিচ থেকে একজনকে উদ্ধার করা হচ্ছে। ৭ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে নেপালে অন্তত ৪৪৯ জনের প্রাণহানি হয়েছে। ছবি: রয়টার্স
৯ / ১৬
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সিটি করপোরেশেন নির্বাচনের দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। এ সময় স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। ছবি: মনিরুল আলম
১০ / ১৬
দেশের বিভিন্ন স্থানে আজ দুপুরে ভূমিকম্প আঘাত অনুভূত হয়। এ সময় পাবনার ঈশ্বরদী ইপিজেডে ভবন থেকে নামতে গিয়ে এবং আতঙ্কিত হয়ে বেশ কিছু শ্রমিক আহত হন। পরে তাঁদের ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: মাহাবুবুল হক, ঈশ্বরদী
১১ / ১৬
ভূমিকম্পের সময় সাভারের একটি পোশাক কারখানা থেকে শ্রমিকেরা আতঙ্কিত হয়ে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা তাঁদের ধাওয়া দেন। ছবিটি সাভারের গেন্ডা এলাকা থেকে তোলা। ছবি: মাসরুক আহমেদ
১২ / ১৬
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের বাকি তিন দিন। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থক-কর্মীরা। ছবিটি আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৩ / ১৬
বিএনপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে প্রচার চালায় গৌরব ৭১ নামের একটি সংগঠন। ছবিটি আজ বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৪ / ১৬
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এ সময় সরকার-সমর্থকেরা তাদের ওপর চড়াও হন। ছবি: প্রথম আলো
১৫ / ১৬
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভূমিকম্পে ধসে যাওয়া দরবার স্কয়ার থেকে ধ্বংসস্তূপ সরাচ্ছে মানুষ। আজ ভয়াবহ ভূমিকম্পে ভবনটি ধসে যায়। এটি ছিল ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। ছবি: এএফপি
১৬ / ১৬
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভূমিকম্পে ধসে যাওয়া দরবার স্কয়ার থেকে ধ্বংসস্তূপ সরাচ্ছে মানুষ। আজ ভয়াবহ ভূমিকম্পে ভবনটি ধসে যায়। এটি ছিল ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। ছবি: এএফপি