ছবিতে আজ (২৫ জানুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফর উপলক্ষে হাঁসের ডিমের খোসার ওপর এই শিল্পকর্মটি তৈরি করেছেন ভারতীয় এক শিল্পী। অমৃতসর শহর থেকে গতকাল শনিবার ছবিটি তোলা। ছবি: রয়টার্স

২ / ১৭
রাজধানীর কারওয়ান বাজারে বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী এই বাসটিতে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। ছবিটি আজ সকালে তোলা। ছবি: প্রথম আলো

৩ / ১৭
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শনিবার অনুষ্ঠিত হয়েছে ২৬তম বার্ষিক প্রডিউসারস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মার্কিন অভিনেত্রী রিজ উইদারস্পুন। ছবিটি শনিবার লস অ্যাঞ্জেলেসের হায়াত রিজেন্সি সেঞ্চুরি প্লাজা থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৭
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ওপেন টেনিস টুর্নামেন্টের সপ্তম দিনে চীনের পেং শুয়াইর বিপক্ষে খেলার সময় রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা। ছবিটি আজকের তোলা। ছবি: এএফপি

৫ / ১৭
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শনিবার অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বিড়াল প্রদর্শনী। কাঁধে বসিয়ে নিজের পোষা বিড়ালটি এভাবেই প্রদর্শনীতে নিয়ে এসেছেন এই ব্যক্তি। ছবিটি শনিবার দেলমার থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ১৭
যুক্তরাষ্ট্রের কলম্বিয়ায় মিজৌরি টাইগারস ও আরকানসাস রাজরব্যাকসের মধ্যে বাস্কেটবল খেলা চলাকালে চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি শনিবার মিজৌ অ্যারেনা থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১৭
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শনিবার অনুষ্ঠিত হয়েছে ২৬তম বার্ষিক প্রডিউসারস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। ছবিটি শনিবার লস অ্যাঞ্জেলেসের হায়াত রিজেন্সি সেঞ্চুরি প্লাজা থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ১৭
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে দলের পক্ষ থেকে শোক জানিয়ে গুলশান কার্যালয়ে ব্যানার টাঙিয়ে রাখা হয়েছে। ছবিটি আজকের তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ১৭
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বিএনপির পক্ষে শোকবার্তা জ্ঞাপন করার জন্য ফটকের বাইরে শোকবই রাখা হবে—সে জন্য টেবিলে কালো কাপড় সেঁটে দেওয়া হচ্ছে। আজ রোববার বেলা দেড়টায় ছবিটি তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ১৭
হিন্দু সম্প্রদায়ের বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমাতে প্রণামরত শিক্ষার্থীরা। ছবিটি রোববার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ চত্বর থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১১ / ১৭
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ৩৬ ঘণ্টা হরতালের কারণে রাজশাহী শহরের শিরোইল থেকে আজ রোববার ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যায়নি। জনপ্রতি ৫০০ টাকা করে ১২ জন যাত্রী নিয়ে রওনা হচ্ছে এই অ্যাম্বুলেন্স। শিরোইল এলাকা থেকে বেলা দেড়টায় তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১২ / ১৭
রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ি হাট থেকে পাট ক্রয় করে ঘোড়ার গাড়িতে মহাসড়ক এড়িয়ে গ্রামের পথ দিয়ে রংপুরের হারাগাছের একটি পাটকলে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ছবিটি রোববার দুপুরে গঙ্গাচড়ার কাগজিপাড়া থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৩ / ১৭
হরতালের মধ্যে সিলেট বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস যাচ্ছে সীমিত। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা পুলিশ পাহারায় চলছে। বাস ছাড়ার আগে পুলিশের এক সদস্য বাসের ভেতরে যাত্রীদের সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন। ছবিটি সিলেট নগরের হুমায়ূন রশীদ চত্বর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ১৭
হরতাল চলাকালে সতর্ক প্রহরায় বিজিবি সদস্যরা। ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৫ / ১৭
সরস্বতী পূজা উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে বাণী অর্চনার আয়োজনে দুই বাউল শিল্পী সংগীত পরিবেশন করছেন। ছবি: মনিরুল আলম

১৬ / ১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে বাণী অর্চনা। ছবি: মনিরুল আলম

১৭ / ১৭
আলোকচিত্রী শিহাব উদ্দিনের ‘দারিদ্র্যের শেকল’ শীর্ষক ফটোগ্রাফি প্রদর্শনী আজ কমলাপুর রেলস্টেশনে শুরু হয়েছে। পাঁচ দিন চলবে এ প্রদর্শনী। ছবি: মনিরুল আলম