ছবিতে আজ (২৫ জুন ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
রমজান মাসে পবিত্র কোরআন পাঠ করছে ভারতীয় শিক্ষার্থীরা। ছবিটি বুধবার হায়দরাবাদের একটি মাদ্রাসা থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১৯
বাগদাদের দক্ষিণে নাজাফ শহরে মাটিতে বসে আছে ঘরহারা দুই শিশু। ইসলামিক স্টেটের সহিংসতায় মসুল শহর ছেড়েছে তারা। ছবিটি বুধবারের। ছবি: রয়টার্স

৩ / ১৯
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বুধবার ‘টেড ২’ চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে লাল গালিচায় অভিনেত্রী আমান্ডা সেফ্রায়েড। ছবি: রয়টার্স

৪ / ১৯
চিলির সান্তিয়াগোতে কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে চিলি বনাম উরুগুয়ের খেলা দেখতে আসা চিলির সমর্থক দুই শিশু। ছবি: এএফপি

৫ / ১৯
কোপা আমেরিকা ফুটবলের মাসকট ‘জিঙ্কা’। চিলির সান্তিয়াগোতে বুধবার কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হওয়ার আগে ছবিটি তোলা হয়। ছবি: এএফপি

৬ / ১৯
ইফতারের আয়োজন করে বসে আছেন এক অভিবাসন-প্রত্যাশী মুসলিম। ছবিটি বুধবার ফ্রান্স ও ইতালির সীমান্তবর্তী ভেন্তিমিগলিয়া শহর থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১৯
যুক্তরাজ্যের গ্লাসটনবারি ফেস্টিভ্যালে এসে পাথরের ওপর উঠে নাচছেন একজন অংশগ্রহণকারী। ছবিটি আজ ভোরে সমারসেটের ওয়ার্দি ফার্ম থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৯
বর্ষায় বৃষ্টির পানিতে চারপাশ থইথই। আশপাশের পুকুর, খাল-বিলের পানি উপচে সেখান থেকে পানির সঙ্গে মাছ চলে এসেছে জমিতে। সেই মাছ ধরতে ব্যস্ত দুই ভাই-বোন। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ১৯
ফরিদপুরে কুমার নদীর পানিতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি আজ (২৫ জুন) শহরের চরকমলাপুর সেতু থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী ফরিদপুর

১০ / ১৯
ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানোর ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পর​ও অনেকেই তা মানেন না। আর এই তালিকা থেকে বাদ যান না পুলিশও। ক্রমাগত হর্নের শব্দে বাধ্য হয়ে মোটরসাইকেল আরোহীকে জায়গা ছেড়ে দিতে হয় পথচারীদের। ছবিটি হেয়ার রোড থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১১ / ১৯
আজ সারা দিন চলছে থেমে থেমে বৃষ্টি। ফলে কর্মমুখী নগরবাসীকে পড়তে হয়েছে দুর্ভোগে। নগরের প্রায় রাস্তারই একপাশে যানজট। অন্যপাশে ফাকা। তাই যাত্রীদের গাড়ির জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়। ছবিটি নগরের সার্ক ফোয়ারার সামনে থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১২ / ১৯
সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার একটি নার্সারির বেশ কয়েকটি গাছে ধরেছে মাল্টা। বৃক্ষমেলায় এমন গাছ বেশ ভালো দামে বিক্রি হয়। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৩ / ১৯
সিলেট নগরের রিকাবীবাজার এলাকার মোহাম্মদ আলী জিমনেসিয়াম হলে দুই দিনব্যাপী ‘মণিপুরী বয়ানশিল্পের প্রদর্শনী’ চলছে। এতে মণিপুরী শাড়ি দেখছেন দুই নারী। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ১৯
এক্সিম ব্যাংক-কিশোর আলো আয়োজিত মাদকবিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আজ পুরস্কার তুলে দেওয়া হয়। ছবিটি কারওয়ানবাজার প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ১৯
সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ঝরছে। এই বৃষ্টির মধ্যে খেটে খাওয়া এই মানুষটি ঘুমিয়ে আছে। ছবিটি নগরের রমনা পার্ক থেকে বৃহস্পতিবার তোলা। ছবি: মনিরুল আলম

১৬ / ১৯
অনির্দিষ্টকালের জন্য বুয়েট বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশের পর ব্যাগ ও মালপত্র নিয়ে ক্যাম্পাস ছাড়তে দেখা যায় শিক্ষার্থীদের। ছবিটি বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৭ / ১৯
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, আলেম-ওলামা ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে  আজ (২৫ জুন) ইফতার করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি: ফোকাস বাংলা

১৮ / ১৯
চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো-গ্রামীণফোন আয়োজিত জেলা পর্যায়ের আই-জেন প্রতিযোগিতায় বিজয়ী দল। ছবি: প্রথম আলো

১৯ / ১৯
সিলেটের হজরত শাহজালাল (র.) মাজারে প্রতি বছর রমজান মাসে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয়। দে​শের বিভিন্ন জায়গা থেকে মাজার জিয়ারত করতে আসা নারী-পুরু​ষেরা সারিবদ্ধভাবে বসে ইফতার করেন। ছবিটি আজ তুলেছেন আনিস মাহমুদ