ছবিতে আজ (২৫ জুলাই ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
জনপ্রিয় দুটি কমিক চরিত্র ফিকিক্স (বাঁয়ে) ও সুপারম্যানের সাজে দুই ভক্ত। ছবিটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে অনুষ্ঠিত ৪৫তম বার্ষিক কমিক সম্মেলন থেকে তোলা। এ বছর এ সম্মেলনে এক লাখ ৩০ হাজার কমিক অনুরাগী যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ছবি: এএফপি

২ / ১৪
মেক্সিকো থেকে সালভাদরের অবৈধ শিশু অভিবাসীদের নিয়ে রিও গ্রান্ডে নদী পার হচ্ছে সন্দেহভাজন পাচারকারী। ছবিটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্ত এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৪
ইসরায়েলি ট্যাঙ্ক হামলায় নিহত এক বছর বয়সী শিশুটিকে হাসপাতালের মর্গ থেকে বের করে আনছে তার স্বজন। ছবিটি গাজার বেইত লাহিয়া এলাকার কামাল আদওয়ান হাসপাতালের সামনে থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৪
ইউক্রেনে দোনবাস নদীর তীরে বহুদূর থেকে উড়ে এসে বসে শত শত কবুতর। নদীর তীরে শুয়ে শুয়ে পায়রাদের খাবার দিচ্ছে ছোট্ট এই শিশুটি। ছবিটি বৃহস্পতিবার দোনেেস্ক থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৪
স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী দিনে রিদমিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় সিঙ্গাপুরের প্রতিযোগী কাহ মুন তোং। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

৬ / ১৪
আক্ষরিক অর্থেই এখন জ্বলছে গাজা। কখনো ইসরায়েলি হামলায়, কখনোবা হামলার প্রতিবাদে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে। ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষের সময় জ্বলন্ত টায়ারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ফিলিস্তিনি বিক্ষোভকারী। ছবিটি বৃহস্পতিবার রামাল্লাহর কালানদিয়া এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ১৪
স্কটল্যান্ডের গ্ল্যাসগোতে কমনওয়েলথ গেমসে ফিতার কারিকুরি দেখাচ্ছেন কানাডার প্যাট্রিসিয়া বেজ্জোবেনকো। ছবিটি বৃহঃস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৪
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আজ আইসিসি বিশ্বকাপ ২০১৫ ট্রফি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিসিবির কর্মকর্তারা। ট্রফিটি বৃহস্পতিবার বাংলাদেশে এসেছে। ছবি: বিসিবির সৌজন্যে

৯ / ১৪
রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের ফেসবুকভিত্তিক সংগঠন স্পৃহা  ৪৫০ জন পথশিশুর হাতে   ঈদের পোশাক তুলে দেয়।  ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১০ / ১৪
রমজান মাসের শেষ শুক্রবার আজ। জুমার নামাজ শেষে যশোর কারবালা কবরস্থানে স্বজনের জন্য দোয়া করছেন তাঁরা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১১ / ১৪
যশোর শহরের পৌর পার্কের জলাশয়ে সোনার ব্যাঙ। ছবিটি গতকাল বৃহস্পতিবার রাতে তোলা।  ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১২ / ১৪
ঈদে যে করেই হোক যেতেই হবে বাড়ি। ঝুঁকি নিয়ে তাই বাসের ছাদে উঠছেন যাত্রীরা। আজ শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৩ / ১৪
স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। কেউ যাচ্ছে বাসে-ট্রেনে, কেউবা নদীপথে লঞ্চে-স্টিমারে। ঘরমুখী মানুষদের নিয়ে ছুটে চলা এ লঞ্চটির ছবি আজ শুক্রবার রাজধানীর বাবু বাজার সেতুর ওপর থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৪ / ১৪
থাক জীবনের ঝুঁকি। তবু নাড়ির টানে বাড়ির পথে। রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে ময়মনসিংহে যাচ্ছেন এসব যাত্রী। ছবি: শাহাদাত পারভেজ