মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে এক বৃদ্ধ নিহত ও অন্তঃসত্ত্বা গৃহবধূ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে আজ সকালে মাগুরা শহরে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় লোকজন। পরে তাঁরা শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করেন। ছবি: কবির হোসেন, মাগুরা
২ / ১৯
পেরুর রাজধানী লিমায় পোষা প্রাণীর দোকানে একটি কুকুরের গায়ে হাত বুলিয়ে আদর করছে এক কিশোর। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স
৩ / ১৯
দরিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির বিস্কুট বহন করে নিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। দুর্গম চরাঞ্চলে গাড়ি বা বিকল্প বাহন না থাকায় ট্রাকে আসা বিস্কুট দুই কিলোমিটার দূরে রংপুরের গঙ্গাচড়ার কামদেব শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি শনিবার দুপুর ১২টার দিকে শেখপাড়া সেতু থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৪ / ১৯
কানাডার টরন্টোয় প্যান আমেরিকান গেমসে মেয়েদের দীর্ঘলম্ফে যুক্তরাষ্ট্রের নারী ক্রীড়াবিদ কোয়ানেসা বার্কস। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স
৫ / ১৯
পদ্মা সেতু নির্মাণকাজের জন্য পাথর আনা হয়েছে কলকাতা থেকে। ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকার ফরিদপুর রেলস্টেশনে মেশিন দিয়ে তা নামানো হচ্ছে। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
৬ / ১৯
পেরুর রাজধানী লিমায় দোকানের খাঁচায় বিক্রির জন্য রাখা কুকুর ও বিড়াল। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স
৭ / ১৯
হলিউড তারকা ও সংগীতশিল্পী ক্রিস্টিন চেনোওয়েথের নামে ‘হলিউড ওয়াক অফ ফেম’ এ তারকা বসানো হয়েছে। ছবিটি শুক্রবার লস অ্যাঞ্জেলস থেকে তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৯
পোল্যান্ডের উত্তরাঞ্চলে সাগরসৈকতে বালু ভাস্কর্যের কাছে সূর্যস্নান করছেন পর্যটকেরা। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স
৯ / ১৯
পানি দেখলে সবারই ভেতরে থাকা শিশুটি জেগে ওঠে। পর্তুগালের লিসবনে তাগাস নদীতে উল্টো দিকে ঝাঁপ দিচ্ছেন এক পর্যটক। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স
১০ / ১৯
রাজধানীর নিউ ইস্কাটন রোড এলাকায় গতকাল শুক্রবার রাতে একটি গাছ উপড়ে গিয়ে সড়কে পড়ে। ছবিটি আজ শনিবার বেলা বারোটার দিকে তোলা। ছবি: সাজিদ হোসেন
১১ / ১৯
ময়মনসিংহের মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনালে ঢাকায় ফেরার জন্য আজ যাত্রীদের বাড়তি চাপ ছিল। অনেকে বাসে উঠতে না পেরে প্রাইভেট অ্যাম্বুলেন্সের যাত্রী হয়ে ছুটছেন ঢাকা অভিমুখে। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
১২ / ১৯
শৈবালযুক্ত পানিতে সাঁতার কাটতে পেরে বেশ আনন্দিত দুই শিশু। ছবিটি গতকাল শুক্রবার চীনের শানডং প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্স
১৩ / ১৯
গোধূলি বেলায় লেকের বুকে ভেসে ভেসে এক বালকের সৌন্দর্য উপভোগ। ছবিটি অস্ট্রিয়ার লেক জিকসি থেকে গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স
১৪ / ১৯
কেনিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর হোটেলের রেস্টুরেন্টে গতকাল শুক্রবার ওই দেশে বসবাস করা আত্মীয়-স্বজনদের সঙ্গে রাতের ভোজ সারেন। ওবামার বাবা কেনিয়ার বাসিন্দা ছিলেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। বাবার দেশে প্রেসিডেন্ট ওবামার এটাই প্রথম সফর। ছবি: রয়টার্স
১৫ / ১৯
সিলেটের সদর উপজেলার টুকেরবাজার এলাকায় সড়কের পাশে ঝিঙা চাষ করেছেন এই কৃষক। বিক্রির জন্য ঝিঙা তুলছেন তিনি। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৬ / ১৯
নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে অবৈধ যান নছিমন, করিমন, অটোরিকশা ও রিকশা। ছবিটি আজ গোয়ালন্দ পৌরসভার পদ্মার মোড়ে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ
১৭ / ১৯
চার দিনের টানা বৃষ্টিতে খাগড়াছড়ির শালবন গ্রামের পাহাড় ধসে পাঁচজন মাটি চাপা পড়ে আহত হন। ধ্বংসস্তূপের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। ছবিটি শনিবার সকালে পূর্ব শালবন মুসলিম পিসি গ্যাব এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
১৮ / ১৯
বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে শনিবার দুপুরে শহরের সাতমাথায় বগুড়া জেলা বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৯ / ১৯
চার দিনের টানা বৃষ্টিতে খাগড়াছড়িতে পাহাড়ের মাটি ধসে কাঁঠাল গাছ ওপরে পরে। এতে গাছটি বিদ্যুৎ সরবরাহ লাইনের ওপর পড়ায় শালবন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। ছবিটি শহরের পূর্ব শালবন এলাকা থেকে শনিবার তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি