খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। দিবসটি উপলক্ষে অন্যান্যদের সঙ্গে প্রার্থনায় এসেছে এই শিশুটিও। ছবিটি চীনের বেইজিং থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৩
গলফ খেলায় মগ্ন বিশ্বের দুই শীর্ষস্থানীয় নেতা। তাঁরা হলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (বাঁয়ে) ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক। ছবিটি বুধবার যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মেরিন কোর বেস থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৩
ভারতের এলাহাবাদে বুধবার রাতে বড় দিন উপলক্ষে আতশবাজি পোড়ায় খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। ছবি: এএফপি
৪ / ১৩
বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে শান্তি কামনা করে বালির ভাস্কর্য গড়েছেন ভারতীয় ভাস্কর সুদর্শন পট্টনায়েক (চূড়ায় উঠে শেষ পরশ বোলাচ্ছেন)। ছবিটি বুধ্বার পুরির সাগর সৈকত থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৩
সান্তা ক্লজের পোশাকে প্যারাস্যুটে উড়ে উড়ে পথচারীদের উপহার বিতরণ চলছে। এটি একটি প্রচারণামূলক উদ্যোগও বটে। চীনের গুইঝাউ প্রদেশের গুইয়াং শহরে বুধবার বড়দিন উপলক্ষে এ আয়োজন করা হয়। ছবি: রয়টার্স
৬ / ১৩
পটোমাক নদীতে তুষারমানবের পোশাকে নৌযান চালাচ্ছেন একজন। বুধবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া শহর থেকে তোলা ছবি। ছবি: এএফপি
৭ / ১৩
অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডি সৈকতে বেলুনে ফুটিয়ে তোলা তুষারমানব ও সান্তা ক্লজের আদলের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন পর্যটকেরা। ছবি: এএফপি
৮ / ১৩
বর্ষীয়ান চীনা নাগরিক জু ঝিইয়ুন দুই বছর ঘাম ঝরিয়ে এই মিনি গাড়িটি তৈরি করেছেন। ৬০ সেন্টিমিটার দীর্ঘ, ৩৫ সেন্টিমিটার চওড়া ও ৪০ সেন্টিমিটার উঁচু এই গাড়িটি ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে চালানো যায়। ছবিটি বুধবার সাংহাই নগরের একটি এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
৯ / ১৩
শীত থেকে রক্ষা পেতে নিজের ঝুপড়ি ঘরের দরজা মেরামত করছেন নাদেরা বেওয়া। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের পদ্মা আবাসিক এলাকার বাইপাস সড়কের পাশের বস্তি থেকে ছবিটি তুলেছেন শহীদুল ইসলাম
১০ / ১৩
চাঁদপুরের মতলব দক্ষিণে স্বামীর ছোড়া দাহ্য পদার্থে ঝলসে গেছেন স্ত্রী লাকী বিশ্বাস। তাঁর শাস্তির দাবিতে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের শপথ চত্বরে মানববন্ধন করা হয়। প্রথম আলো চাঁদপুর বন্ধুসভা ওই মানববন্ধনের আয়োজন করে। ছবি: আলম পলাশ
১১ / ১৩
সান্তা ক্লজের পোশাকে খেলনা বন্দুক নিয়ে খেলায় মেতেছে শিশুটি। ছবিটি আজ বৃহস্পতিবার রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার পাশের বস্তি থেকে তোলা। সকাল ১০টায় ছবিটি তুলেছেন শহীদুল ইসলাম
১২ / ১৩
সান্তা ক্লজের কোলে হাস্যোজ্জ্বল শিশু। ছবিটি আজ হোটেল সোনারগাঁওয়ে বড়দিনের অনুষ্ঠান থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৩ / ১৩
বড়দিন উপলক্ষে কেক কাটার পর আনন্দে মেতে উঠেছে শিশুরা। ছবিটি নারায়ণগঞ্জের সিরাজউদ্দৌলা রোডের ব্যাপ্টিস্ট চার্চ থেকে তোলা হয়। ছবি: পাপ্পু ভট্টাযাচার্য্য