ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ হোটেল রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পর্যন্ত রাস্তায় যত্রতত্র পারাপার বন্ধে সপ্তাহব্যাপী সচেতনতা অভিযান শুরু হয়েছে। এ অভিযানে যত্রতত্র রাস্তা পারাপারের দায়ে পথচারীদের জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। ছবিটি সকাল সাড়ে ১০টায় কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৫ / ১৪
ঢাকা মহানগর পুলিশ বিভাগের সপ্তাহব্যাপী সচেতনতামূলক অভিযান চলাকালে আজ বেলা সাড়ে ১১টায় ফার্মগেট ফুটওভারব্রিজে পথচারীদের ভিড়। ছবি: জাহিদুল করিম
৬ / ১৪
রাজধানীতে আজ সপ্তাহব্যাপী সচেতনতামূলক পুলিশের অভিযান চলাকালে কয়েকজন পথচারী দৌড়ে রাস্তা পার হতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা বাধা দেন। ছবিটি বেলা সোয়া ১১টার দিকে ফার্মগেট মোড় এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৭ / ১৪
রবিশস্য উৎপাদনে রাসায়নিক সারের ব্যবহার বাড়ছে। এক নারী তাঁর সন্তানকে নিয়ে জমিতে ছিটানোর জন্য হরেক রকম সারের মিশ্রণ তৈরি করছেন। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার শাজাহানপুর উপজেলার চকভ্যালি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৮ / ১৪
ভ্যানগাড়িতে করে আনা মাছ কিনতে ক্রেতাদের ভিড়। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৯ / ১৪
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে র্যালি বের করা হয়। ছবি: ফোকাস বাংলা
১০ / ১৪
শীতকালীন সবজিখেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। ছবিটি আজ মঙ্গলবার সাভারের লুটেরচর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১১ / ১৪
মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে অপসারিত আবদুল লতিফ সিদ্দিকীকে আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ছবিটি দুপুরে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তোলা। ছবি: হাসান রাজা
১২ / ১৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মৈজদ্দিন মোল্লার পাড়া এলাকায় এই খালের ওপর সেতু না থাকায় উজানচর ও ঈশান গোপালপুর ইউনিয়নের ২০ হাজারেরও বেশি মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। ছোট নৌকায় করে পার হতে হয় তাদের। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ
১৩ / ১৪
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে আজ ফরিদপুর শহরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় রিকশা থেকে ব্যাটারি খুলে রাখা হয়। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর
১৪ / ১৪
অগ্রহায়ণ মাস এখন। ঘন কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি শীতের বার্তা দিচ্ছে। ছবিটি আজ সকাল সাড়ে আটটায় কুড়িগ্রাম জেলার চরভেলাকোপা এলাকা থেকে তোলা। ছবি: সফি খান, কুড়িগ্রাম