বিশ্বকাপ ক্রিকেটে মেলবোর্নে কাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। কাল মাঠে নামার আগে আজ অনুশীলন চলাকালে বাংলাদেশের ক্রিকেটার মুমিনুল হক। ছবিটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৬
যুক্তরাজ্যের লন্ডনে মঙ্গলবার ‘এল স্টাইল অ্যাওয়ার্ডস’ প্রদান অনুষ্ঠানের লাল গালিচায় ব্রিটিশ মডেল লিলি ডোনাল্ডসন। ছবি: এএফপি
৩ / ১৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি নতুন সার্কাসের প্রচার অনুষ্ঠানে সার্কাস দলের ভাঁড়েরা। ছবিটি মঙ্গলবার গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালের ভ্যান্ডারবিল্ট হল থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হোন্ডা ক্ল্যাসিকের গলফ অনুশীলন চলাকালে মাঠে ঘুরে বেড়াচ্ছে এই সারসটি। ছবিটি মঙ্গলবার পাম বিচ গার্ডেনসের পিজিএ ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড স্পা থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘ফোকাস’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছেন অস্ট্রেলিয়ার অভিনেত্রী মার্গট রবি (বাঁয়ে) ও হলিউড তারকা উইল স্মিথ। ছবিটি মঙ্গলবার হলিউডডের টিসিএল চায়নিজ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৬
ভারতে নতুন টিভি অনুষ্ঠান ‘ইন্ডিয়া পুচেগা সবসে শানা কৌন’-এর যাত্রা শুরু উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বলিউড তারকা শাহরুখ খান। ছবিটি মঙ্গলবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি
এখন ফাগুন মাস। তবু আজ সকালে রাজশাহী অঞ্চলে ছিল ঘন কুয়াশা। ছবিটি আজ নগরের ভদ্রা এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১৩ / ১৬
অবরোধ-হরতালে নাশকতাকারীদের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতার জন্য আজ বুধবার লক্ষ্মীপুর শহরের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করেন র্যাব সদস্যরা। ছবি: ফোকাস বাংলা
১৪ / ১৬
রাজধানীর শাহবাগ মোড়ে যাত্রীবাহী একটি বাস আজ বেলা পৌনে তিনটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে উঠে পড়ে। এতে একজন আহত হন। ঘটনার পরপরই চালক পালিয়ে যান। ছবি: সাইফুল ইসলাম
১৫ / ১৬
খেত থেকে ক্ষীরা তোলার কাজে ব্যস্ত কৃষক আবদুল কালামের পরিবার। ছবিটি আজ বুধবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার সাতটিকরি গ্রামের শাহবাজপুর সেতু এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৬ / ১৬
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এরপরই মান্নাকে আদালত থেকে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। ছবিটি আদালত প্রাঙ্গণ থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম