ডলফিনের সঙ্গে দোস্তি। ছবিটি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সিকোয়ারিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৯
স্কুলের বাস স্কুলে যাবে। তা না করে ঢুকে পড়েছে একটি বাড়ির ভেতর। চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। ছবিটি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার শহরতলি থেকে তোলা। এতে কেউ হতাহত হয়নি। ছবি: রয়টার্স
৩ / ১৯
আকস্মিক ভূমিধসে আশ্রয় হারিয়ে ভাঙা বাড়ির সামনে বিরস মুখে বসে আছেন একই পরিবারের তিন সদস্য। ভারী বৃষ্টিপাতে ঘটা ভূমিধসে মঙ্গলবার পেরুর চোসিকা শহরের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি চাপা পড়ে। প্রাণ হারিয়েছে সাতজন। ছবি: রয়টার্স
৪ / ১৯
হোয়াইট হাউসে মঙ্গলবার চলছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির যৌথ সংবাদ সম্মেলন। এ সময় এক আফগান সাংবাদিক দুই প্রেসিডেন্টকে পেছনে রেখে ‘সেলফি’ তোলেন। ছবি: রয়টার্স
৫ / ১৯
জর্জিয়ার তিবলিসের বাইরেভাজিয়ানি সামরিক ঘাঁটিতে মঙ্গলবার সেনাসদস্য বাবাকে বিদায় জানায় দুই শিশু। আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন জোট বাহিনীতে যোগ দিতে জর্জিয়ার একটি সেনা দল রওনা হওয়ার সময় ছবিটি তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৯
রংপুর নগরের বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে আজ সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে জাতীয় পতাকা হাতে শিক্ষার্থীরা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
জাতীয় সংসদ ভবনের সামনে সড়ক বিভাজনে গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে। ছবিটি আজ মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
৯ / ১৯
‘হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াতের পেট্রল বোমায় মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে’ আজ বুধবার মাগুরা জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়। ছবি: ফোকাস বাংলা
১০ / ১৯
গরমে বেলের চাহিদা বেড়েছে। বগুড়ার আশপাশের উপজেলা ও নাটোর জেলা থেকে ব্যবসায়ীরা বেল এনে শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। আকারভেদে প্রতিটি বেল ১০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি বুধবার সকালে বগুড়া শহরের মেরিনা সড়কের এম এ খান লেন এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১১ / ১৯
আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এ উপলক্ষে আজ বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ধোয়া-মোছার কাজ করা হয়। ছবিটি দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১২ / ১৯
গাড়ির ফেলে দেওয়া টায়ারের ওপর ছোট প্লাস্টিকের গামলায় পানি দিয়ে রাখা হয়েছে ছোট ছোট জলজ গাছ। রাজধানীর জাহানারা গার্ডেনে গৃহিণী নাজলী নাহিদের এক চিলতে ব্যালকনিতে আনারসের গাছসহ অন্যান্য সবুজের হাতছানি। ছবি: মানসুরা হোসেইন
১৩ / ১৯
চট্টগ্রাম সিটি করপোরেশনে এবারও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান মেয়র মনজুর আলম। আজ ছিল তাঁর শেষ কর্মদিবস। ছবি: ফোকাস বাংলা
১৪ / ১৯
ঝিনাইদহ শহরের ওয়াজির আলী উচ্চবিদ্যালয় মাঠে আজ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হন। ছবি: ফোকাস বাংলা
১৫ / ১৯
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি: ফোকাস বাংলা
১৬ / ১৯
সবুজ ধানের খেতে খাবারের খোঁজে অতিথি পাখি। ছবিটি আজ দুপুরে বগুড়ার কাহালু উপজেলার পাবহারা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৭ / ১৯
আয়েশা খাতুন পড়ে অষ্টম শ্রেণিতে। ছোট বোন পঞ্চম শ্রেণিতে। তাদের বাবা ইসমাইল হোসেন ক্ষুদ্র ব্যবসায়ী। বাবার বয়স হয়েছে। তাই দুই বোন মিলে ভ্যানে করে বাবাকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছে। ছবিটি আজ দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মহেষপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৮ / ১৯
হত্যা মামলায় খালাস পেয়ে আদালত থেকে বেরিয়ে আসছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নাছির। ছবিটি আজ দুপুরে আদালত প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
১৯ / ১৯
আজ ২৫ মার্চ। ১৯৭১ সালের এই রাতে ইতিহাসের নৃশংসতম গণহত্যার নজির স্থাপন করেছিল পাকিস্তানি সেনাবাহিনী। এই কালরাত উপলক্ষে আজ রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আলোর মিছিল বের করা হয়। ছবি: মনিরুল আলম