ছবিতে আজ ( ২৫ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
গরমে ঠান্ডা হতে মজা করে আইসক্রিম খাচ্ছে বানর। ছবিটি আজ সোমবার রাজধানীর গেন্ডারিয়া থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২ / ১৯
পানিতে চিত হয়ে গা জুড়ানোর চেষ্টা! ছবিটি আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পুকুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৩ / ১৯
রাজধানীর বকশিবাজারে অস্থায়ী আদালতে আজ দুর্নীতি মামলায় হাজিরা দিতে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সাজিদ হোসেন

৪ / ১৯
রাজধানীর বকশিবাজার আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সোমবার সেখানে দুর্নীতি মামলায় হাজিরা দিতে যান। ছবি: সাজিদ হোসেন

৫ / ১৯
জমি থেকে পাটশাক কাটছেন কৃষকেরা। ছবিটি আজ সোমবার সাভারের শ্যামপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ১৯
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সদস্যরা। ছবি: ফোকাস বাংলা

৭ / ১৯
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার কবির সমাধি ছিল ফুলে ফুলে ভরা। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৯
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলছে পরিবহন ধর্মঘট। আজ সোমবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এভাবেই অপেক্ষায় ছিলেন যাত্রীরা। ছবি: ফোকাস বাংলা

৯ / ১৯
জ্যৈষ্ঠের খরতাপে হাঁপিয়ে উঠেছে শিক্ষার্থীরা। চোখে, মুখে, মাথায় পানি দিয়ে একে অন্যকে শান্তি দেওয়ার চেষ্টা করছে। আজ সোমবার রাজধানীর চকবাজার থানার চন্দনপুরা এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: জুয়েল শীল

১০ / ১৯
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল রোববার রাতে গাছের নিচ থেকে আহত লক্ষ্মীপেঁচার ছানাকে উদ্ধার করেছে অটোরিকশাচালক। ছবিটি গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১১ / ১৯
গরমে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছেন রিকশাচালকেরা। ছবিটি আজ সোমবার দুপুরে সিলেট নগরের স্টেডিয়াম এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১২ / ১৯
মে মাস এলেই লাল ও হলুদ রঙের ফুলটি ফোটে। এই কারণেই হয়তো ফুলটির নাম মে ফ্লাওয়ার। ফুলটি বছরে একবারই ফোটে। ছবিটি সোমবার বিকেলে ফরিদপুর শহরের নিলটুলী এলাকার প্রেসক্লাব চত্বর থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৩ / ১৯
কয়েক দিনের টানা দাবদাহে এক পশলা বৃষ্টি রাজধানীতে কিছু সময়ের জন্য এনে দেয় স্বস্তি। বৃষ্টিতে না ভিজতে রিকশার মধ্যে বসে আছেন রিকশাচালক। ছবিটি সোমবার বেলা সোয়া দুইটায় নিউমার্কেট এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৪ / ১৯
বাংলাদেশ নারী মুক্তি সংসদ আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে গারো তরুণী ধর্ষণ ও নববর্ষে নারী নির্যাতনকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করে। ছবি: মনিরুল আলম

১৫ / ১৯
পায়ের চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন ঝিনাইদহের আইভি খাতুন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার জন্য গাবতলী গিয়ে দেখেন বাস ধর্মঘট। এ কারণে এভাবেই তাঁকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৬ / ১৯
নারীর ওপর যৌন সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলাসহ নানা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ছবি: মনিরুল আলম

১৭ / ১৯
আদিবাসী নারীকে ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ মিছিল করে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন। ছবি: মনিরুল আলম

১৮ / ১৯
বিভিন্ন সংগঠনের সমাবেশ থাকায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে আজ সোমবার যানজটের সৃষ্টি হয়। ছবি: মনিরুল আলম

১৯ / ১৯
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উদ্‌যাপনের প্রথম দিনে আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর নাট্যশালায় শিশু-কিশোরদের সমবেত সংগীত পরিবেশনা। ছবি: আবদুস সালাম