শীত আসি আসি করছে। পিঠা বানানোর ভ্রাম্যমাণ দোকানও বসতে শুরু করেছে। আর সেখানে ভিড় জমাচ্ছেন শিশু-কিশোরসহ ক্রেতারা। ছবিটি আজ রোববার রংপুর নগরের মেডিকেলের পূর্বগেট থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৩ / ১২
খাল-বিলের পানি কমতে শুরু করেছে। সেখানে আটকে পড়া টেংরা, পুঁটি, টাকিসহ দেশি প্রজাতির মাছ ধরতে ব্যস্ত দুরন্ত শিশুরা। ছবিটি আজ রোববার রাজবাড়ীর গোয়ালন্দের দেবগ্রাম থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ, রাজবাড়ী
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২৪তম বার্ষিক টম্পকিন্স স্কয়ার হ্যালোউইন ডগ প্যারেডে ছবির জন্য পোজ দিচ্ছে এক পোষা কুকুর। শত শত মানুষ তাদের পোষা কুকুরকে বাহারি পোশাক আর সাজে সাজিয়ে এখানে নিয়ে আসে। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স
৬ / ১২
কাগজের তৈরি ছোট ছোট ছাতা নেড়েচেড়ে দেখছে এক শিশু। এই ছাতাগুলো হংকংয়ে আন্দোলনরত গণতন্ত্রপন্থীদের প্রতীক। কয়েক সপ্তাহ ধরে সড়ক অবরোধ করে আন্দোলন করছে বিক্ষোভকারীরা। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স
৭ / ১২
পিচ্ছিল আর ভাঙা সিঁড়িতে পা রাখলেই দেবে যাচ্ছে। হেঁটে যেতেও গর্তের মুখে পড়তে হচ্ছে পথচারীদের। প্রায় তিন মাস ধরে শাহবাগ মোড়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যকার ফুটওভার ব্রিজটি বিভিন্ন জায়গায় লোহাতে মরিচা পড়ে ভেঙে গেছে। পথচারীদের মধ্যে বয়স্ক রোগীরা অপেক্ষাকৃত বেশি দুর্ভোগে পড়ছেন। হকাররা জানান, প্রায়ই হোঁচট খেয়ে পড়ে যান রোগীরা। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: জাহিদুল করিম
৮ / ১২
রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলের প্রীতি ফুটবল ম্যাচের অগ্রিম টিকিট সংগ্রহের জন্য দীর্ঘ লাইন। ছবিটি আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
৯ / ১২
হরতালে গণপরিবহন বন্ধ। বাধ্য হয়েই পুরো পরিবার সওয়ার এক রিকশায়। ছবিটি আজ রাজধানীর মুক্তাঙ্গন থেকে তোলা। ছবি: মনিরুল আলম