‘দ্য নরমাল হার্ট’-এ অসাধারণ অভিনয়ের জন্য এমি জিতেছেন অস্কার জয়ী হলিউড তারকা জুলিয়া রবার্টস। ‘আউটস্ট্যান্ডিং টেলিভিশন মুভি অ্যাওয়ার্ড’ শ্রেণিতে তিনি এই পুরস্কার পান। ছবিটি সোমবার লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে আয়োজিত ৬৬তম অ্যানুয়াল প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান থেকে তোলা। ছবি: এএফপি
২ / ২০
টেনিসের ইউএস-২০১৪ ওপেনে সোমবার নারীদের এককে রুশ তারকা মারিয়া শারাপোভার বিরুদ্ধে লড়ছেন একই দেশের মারিয়া কিরিলেনকো। ছবি: এএফপি
৩ / ২০
ইউএস ওপেনে সোমবার নারীদের এককে স্বদেশী প্রতিদ্বন্দ্বী মারিয়া কিরিলেনকোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সময় বলে কষে মারছেন রুশ তারকা মারিয়া শারাপোভা। ছবি: এএফপি
৪ / ২০
লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে বার্ষিক এমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে লালগালিচায় বিশেষ ভঙ্গিমায় যুক্তরাষ্ট্রের অভিনেত্রী ম্যাডেলাইন ব্রিউয়ার। ছবি: এএফপি
৫ / ২০
চাঁদপুরের মেঘনা নদীতে আজ সকালে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মালবাহী কোস্টার ডুবে যাওয়ার পর উত্সুক জনতার ভিড়। ছবিটি পুরান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আলম পলাশ
৬ / ২০
ভারী বৃষ্টিতে সড়ক সয়লাব। যান চলাচল স্থবির। কিন্তু শিশুদের এ নিয়ে মাথাব্যথা নেই। প্লাবিত সড়কের পানিতে মনের আনন্দে ঝাঁপাঝাঁপি করছে তারা। ছবিটি আজ ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ২০
খাবারের সন্ধানে বুনোফল গাছে ঠাঁই নিয়েছে এই নীল ছটক। ছবিটি আজ মঙ্গলবার সকালে রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের ফুরমৌন বন ভাবনা কেন্দ্র থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২০
খাবারের সন্ধানে বুনোফল গাছে ঠাঁই নিয়েছে বুলবুলিটি। ছবিটি আজ মঙ্গলবার সকালে রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের ফুরমৌন বন ভাবনা কেন্দ্র থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২০
লক্ষ্মীপুরে আখের বাম্পার ফলন হয়েছে। আখ কাটায় ব্যস্ত সেখানকার চাষিরা। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: ফোকাস বাংলা
১০ / ২০
নীলফামারীতে তিস্তার পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে পৌর এলাকার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের পানি ডিঙিয়ে শ্রেণিকক্ষে যেতে হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: ফোকাস বাংলা
১১ / ২০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্যাটারি পার্ক সিটিতে ‘ডিনার ইন হোয়াইট’ ভোজসভায় গতকাল সোমবার হাজির হয়েছিলেন হাজার পাঁচেক ব্যক্তি। বছরে একবার এই ভোজ অনুষ্ঠান হয়। আকাশের পানে ন্যাপকিন ছুড়ে আনন্দ প্রকাশ করছেন অংশগ্রহণকারীরা। ছবি: এএফপি
১২ / ২০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যাটারি পার্ক সিটির নেলসন এ রকফেলার পার্কে ‘ডিনার ইন হোয়াইট’ ভোজসভায় গতকাল সোমবার হাজির হয়েছিলেন হাজার পাঁচেক ব্যক্তি। ফ্রান্সের পপ-আপ পিকনিকের আদলে এই ভোজ অনুষ্ঠানের এবার ২৫ বছর পূর্তি হলো। এখানে আগতদের সাদা পোশাক পরে এক ঝুড়ি খাবার নিয়ে আসতে বলা হয়। ছবি: এএফপি
১৩ / ২০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গতকাল সোমবার ‘ডিনার ইন হোয়াইট’ ভোজসভায় সাদা পোশাকের সঙ্গে মিলিয়ে সাদা রঙের বাহারি হ্যাট পরেছিলেন আগতরা। ফ্রান্সের পপ-আপ পিকনিকের আদলে এই ভোজ অনুষ্ঠানের এবার ২৫ বছর পূর্তি হলো। ছবি: এএফপি
১৪ / ২০
রাজধানীর ব্যস্ততম মৌচাক-মালিবাগ সড়কটির খানাখন্দ ও জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: ফোকাস বাংলা
১৫ / ২০
পাহাড়ি ঢল আর টানা বর্ষণে সিলেটের সুরমা নদীর পানি বেড়ে এই দুর্ভোগ। ছবিটি আজ নগরের মেন্দিবাগ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
সোনালি আঁঁশ পাট ঘরে তোলার ভরা মৌসুম এখন। বাজারে দামও বেশ। তাই কৃষাণিরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি মঙ্গলবার দুপুরে বগুড়ার ধুনট উপজেলার বড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৮ / ২০
রংপুরে গঙ্গাচড়া এলাকায় তিস্তার পানিতে প্লাবিত হয়েছে অনেক গ্রাম। পানিবন্দী মানুষের রোজগারও বন্ধ। তাই দল বেঁধে ঘোড়ার গাড়িতে ভুট্টা বিক্রি করতে যাচ্ছেন তাঁরা। ছবিটি রংপুর শহরের বাংলাদেশ ব্যাংক মোড় থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনার ভাঙন থেকে রক্ষায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের মেরামত কার্যক্রম পরিদর্শন করতে যাচ্ছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল হক। এর আগে তড়িঘড়ি করে কাজে ব্যস্ত শ্রমিকেরা। বালিভর্তি জিও ব্যাগের স্থলে সিনথেটিক ব্যাগ ব্যবহার হচ্ছে। ছবিটি মঙ্গলবার দুপুরে রোহদহ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া