এক ঝলক (২৬ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
সবুজ খেতের মাঝ দিয়ে লাঙল ও মই কাঁধে যাচ্ছেন বাংলার কৃষক। ছবিটি মঙ্গলবার বগুড়ার ধুনট উপজেলার চিকাশি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২ / ১৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ‘অন দ্য টাউন’ শীর্ষক ব্যালে নাচের আসরে এক ব্যালে শিল্পী। ছবিটি দ্য লিরিক থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৬
প্রজাপতি! প্রজাপতি! কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? সুন্দর এই প্রজাপতিটির দেখা মিলেছিল আজ বুধবার সকালে রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের মুখপাড়ায়। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

৪ / ১৬
তাহিতিতে আয়োজিত ওয়ার্ল্ড সার্ফ লিগে উত্তাল ঢেউয়ের মাঝে সার্ফিং করছেন অস্ট্রেলিয়ার প্রতিযোগী ওয়েন রিট। ছবিটি মঙ্গলবার ফেঞ্চ পলিনেশিয়া দ্বীপের পশ্চিমাঞ্চলীয় তিহুপো’ও উপকূল থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৬
মৌসুম আসার আগেই শীতের সবজি শিম ধরেছে গাছে। ছবিটি মঙ্গলবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

৬ / ১৬
আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স এসোসিয়েশন আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিলবোর্ড শিল্পকে রক্ষা করার আবেদন জানিয়ে মানববন্ধন করে। ছবি: সাইফুল ইসলাম

৭ / ১৬
ডমেস্টিক ওয়ার্কার্স এসোসিয়েশন বাংলাদেশ আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গৃহ শ্রমিকদের উন্নয়নে ৫ দফা বাস্তবায়নের দাবিতে লাল পতাকা মিছিল করে। ছবি: সাইফুল ইসলাম

৮ / ১৬
চেঙ্গী নদীর তীরে কাশফুলে শরতের হাসি। সেই হাসিতে উচ্ছল আদিবাসী শিশুরা। ছবিটি আজ বুধবার সকালে খাগড়াছড়ি শহরের বটতলী এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি

৯ / ১৬
২৬ আগস্ট ফুলবাড়ি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন এলাকায় প্রতিবাদী গান। ছবি: জাহিদুল করিম

১০ / ১৬
গাছের পাকা পেঁপে খাওয়ায় মগ্ন এক পাখি। ছবিটি রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুখপাড়া থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১১ / ১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বুধবার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ​ করতে যান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট। ছবি: ফোকাস বাংলা

১২ / ১৬
কৃষকদের কাছ থেকে সবজি কিনে স্তূপ করছেন ব্যবসায়ীরা। পরে ট্রাকে তুলে ঢাকার বিভিন্ন বাজারে নেওয়া হবে এসব সবজি। ছবিটি আজ বুধবার বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ১৬
রাজধানীর খিলগাঁও থানাধীন নাসিরাবাদ ইউনিয়নের বাসিন্দারা নৌকায় পার হন নড়াই নদী। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ১৬
সকালে স্কুলের পড়াশোনা শেষ করে বাবা-মায়ের সঙ্গে প্রতিদিন বেলুন তৈরির কারখানায় কাজ করে ১৩ বছরের শিশু জহির। ছবিটি ঢাকার কামরাঙ্গীর চর থেকে সম্প্রতি তোলা। ছবি: মনিরুল আলম

১৫ / ১৬
ঢাকার জাতীয় শিল্পকলার চিত্রশালার সামনে দীর্ঘদিন অকেজো অবস্থায় পড়ে আছে এই বাসটি। শেওলা জমেছে এবং রংও উঠে গেছে গাড়িটির। ছবিটি আজ বুধবার তোলা হয়েছে। ছবি: আশরাফুল আলম

১৬ / ১৬
রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে একটি বেজির বাচ্চাটি ধরেছে পথশিশু পাভেল। বেজির বাচ্চাটিকে নিয়ে খেলায় মেতে উঠেছে সে। ছবিটি বুধবার দুপুরে মোহাম্মদপুর এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম