ছবিতে আজ (২৬ এপ্রিল ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
ভয়াবহ বিপদ থেকে উদ্ধারের পর নির্মল হাসিতে ভরে আছে শিশুটির মুখ। কাঠমাণ্ডুতে ভূমিকম্প বিধ্বস্ত একটি বাড়ি থেকে গতকাল শনিবার তাকে উদ্ধার করা হয়। ছবি: রয়টার্স

২ / ১৭
চেরনোবিল দুর্ঘটনায় নিহতদের স্মরণ করছে ইউক্রেন। আজ রোববার ওই দুর্ঘটনার ২৯তম বার্ষিকী পালন করছে দেশটি। ছবি:এএফপি

৩ / ১৭
ভূমিকম্প বিধ্বস্ত নেপালের কাঠমাণ্ডুতে উদ্ধারকাজ চলছে। নিহত বা আহতদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে রাখা আছে স্ট্রেচার। ছবি: রয়টার্স

৪ / ১৭
ভূমিকম্প আঘাত হানার পরে তিব্বত থেকে আহতদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এএফপি

৫ / ১৭
ভারতের জাতীয় পত্রিকাগুলোর উল্লেখযোগ্য অংশ জুড়ে ছিল ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের খবর। গতকাল শনিবার আঘাত হানা ওই ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে প্রায় দুই হাজারে পৌঁছেছে। ছবি: এএফপি

৬ / ১৭
ভূমিকম্পের কারণে এভারেস্টে তুষারধসে গুরুতর আহত এক পর্বতারোহীকে বেজ ক্যাম্প থেকে আজ রোববার উদ্ধার করে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। বেজ ক্যাম্প থেকে এ পর্যন্ত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে উদ্ধারকাজ চলছে। ছবি: এএফপি

৭ / ১৭
হোয়াইট হাউস করেসপনডেন্ট’স অ্যাসোসিয়েশন আয়োজিত গতকালের এক অনুষ্ঠানে মার্কিন ফার্স্টলেডি ​মিশেল ওবামা। ছবি: রয়টার্স

৮ / ১৭
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহী বি চৌধুরীর গাড়িতে গতকাল রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এতে তিনি, তাঁর স্ত্রী আশফাহ্‌ হক লোপা ও তাঁর গাড়ির চালক আহত হয়েছেন। পরে তাঁদের ইউনাটেড হাসপাতালে ​চিকিৎ​সা দেওয়া হয়। ​ছবি: সংগৃহীত

৯ / ১৭
নববর্ষের দিন ঢাকা বিশ্ব​বিদ্যালয় এলাকায় নারীদের শ্লীলতাহানির প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আজ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। ছবি: আনিস মাহমুদ

১০ / ১৭
নির্বাচনী আচরণ বিধিতে বলা আছে, যানবাহনে কোনো ধরনের পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না। নির্বাচনী প্রচারের শেষ দিনে ঢাকা মেট্রো-ও ১৪৮০৪৭ নম্বরের বাসটির পুরো গায়ে লাগানো ছিল মেয়র পদপ্রার্থী তামিল আউয়ালের পোস্টার। তাঁর নির্বাচনী প্রতীক ‘বাস’। পোস্টারে তাঁর জন্য ভোট চাওয়া হয়েছে। কারওয়ান বাজারের আন্ডারপাসের কাছ থেকে আজ ছবিটি তোলা। ছবি: মানসুরা হোসাইন

১১ / ১৭
ক্যাপশন: আফরোজা আব্বাস রাজধানীর পুরানা পল্টনে প্রবীণ আইনজীবী রফিক-উল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁর কাছে স্বামীর জন্য দোয়া ও ভোট চান আফরোজা আব্বাস। ছবি: ফোকাস বাংলা

১২ / ১৭
গ্রাম-বাংলার মাঠজুড়ে ধানের ম-ম গন্ধ ছড়িয়ে পড়ছে। মাঠ থেকে ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। ছবিটি আজ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গোছাইল গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ১৭
গতকাল শনিবার দুপুরের ভূমিকম্পে স্কুল ভবনে ফাটল ধরেছে। দেয়ালের একটি অংশ দেবে গেছে। তাই খোলা মাঠে পরীক্ষা দেয় আতঙ্কিত শিক্ষার্থীরা। ছবিটি আজ দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের মান্দ্রাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৪ / ১৭
বৈশাখে যেন সোনালু ফুলের ঘুম ভেঙেছে। সোনালু ফুলের গাছ যেন কাঁচা সোনা রঙে আবৃত। ছবিটি আজ দুপুরে যশোর শহরের লালদীঘির পাড় থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৫ / ১৭
ভান্ডারিয়া সরকারি কলেজে শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে আজ সকালে সিলেটের এমসি কলেজের সামনে মানববন্ধন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৬ / ১৭
শাখায় নয়, ফুল ফুটেছে গাছের গুঁড়িতে। গুঁড়ি ফুঁড়ে বের হয় ছড়া। তারপর ফুল। অনিন্দ্য সুন্দর নাগলিঙ্গম ফুল। ছবিটি আজ দুপুরে যশোর শিক্ষা বোর্ড থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৭ / ১৭
নির্বাচনী আচরণবিধি ভেঙে জাতীয় প্রেসক্লাব এলাকার রাস্তায় ময়ূর মার্কা হাতে গাড়িবহরের শোভাযাত্রা নিয়ে যান মেয়র পদপ্রার্থী মো. শফিউল্লাহ চৌধুরী। ছবি: হাসান রাজা