ছবিতে আজ (২৬ জানুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
মুকুট মাথায় হাস্যোজ্জ্বল মিস ইউনিভার্স ২০১৪ বিজয়ী মিস কলম্বিয়া পলিনা ভেগা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রোববার ৬৩তম মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। ছবিটি মায়ামিতে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১০
বরফজলে কতক্ষণ টেকা যায়—এরই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এই তরুণী। রোববার হুনান প্রদেশের ঝাংজিয়াজিতে হয়েছে এই প্রতিযোগিতা। এতে প্রতিযোগীদের বরফ গলা পানিতে নেমে বরফখণ্ড জড়িয়ে আইসক্রিম খেতে হয়েছে। শীতটাকে উসকে দিতে আবার চালানো হয়েছে বৈদ্যুতিক পাখা। ছবি: এএফপি

৩ / ১০
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়া চার প্রতিযোগী (বাঁ থেকে) মিস ফ্রান্স ক্যামিয়ে সার্ফ, মিস লেবানন স্যালি গ্রিজ, মিস ​লিথুয়ানিয়া প্যাত্রিসিজা বেলাউসোভা ও মিস জাপান কেইকো তসুজি। ছবিটি রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১০
সন্ত্রাস, পেট্রলবোমা, জ্বালাও, পোড়াও, মানুষ হত্যা বন্ধের দাবিতে আজ  সোমবার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের দিকে যায়। ছবি: সাইফুল ইসলাম

৫ / ১০
লাগাতার অবরোধ ও নাশকতায় শিক্ষাব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রতিবাদে আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধন করে। ছবি: সাইফুল ইসলাম

৬ / ১০
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ সোমবার দিনাজপুরের হিলিতে বর্ণাঢ্য র‌্যালি। ছবি: এ এস এম আলমগীর

৭ / ১০
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল চলাকালে আজ চাঁদপুর ঘাটে লঞ্চে উঠছেন যাত্রীরা। ছবি: আলম পলাশ

৮ / ১০
চট্টগ্রাম নগরে আজ হরতাল-অবরোধে যানবাহন চলাচল। সকাল ১০টার দিকে কর্নেলহাট এলাকা থেকে তোলা ছবি। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

৯ / ১০
রাজধানীতে শুরু হয়েছে ছবি মেলা-৮। এ উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে চলছে ছবির প্রদর্শনী। আলোকচিত্রী তাপস পালের একটি ছবি। ছবিটি চারুকলার বকুলতলা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১০ / ১০
পুলিশ সপ্তাহ ২০১৫ শুরু হয়েছে আজ সোমবার থেকে। রাজধানীর হাইকোর্ট এলাকায় দায়িত্ব পালন করছেন পুলিশের একজন সদস্য। ছবি: মনিরুল আলম