মাহে রমজানে মসজিদে পবিত্র কোরআন পাঠ শেষে মোনাজাত করছে একদল আফগান কিশোরী। ছবিটি বৃহস্পতিবার কান্দাহার থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৯
বৃষ্টিতে এক ছাতার নিচে অন্যের দয়ার অপেক্ষায় দুই ভাই। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী তাঁরা। জীবিকা চলে চেয়েচিন্তে। ছবিটি আজ শুক্রবার রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তোলা। ছবি: ইমরান আহম্মেদ
৩ / ১৯
চিলিতে কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পেরু ও বলিভিয়ার খেলা শুরু হওয়ার আগে গ্যালারিতে পেরুর এক সমর্থকের উচ্ছ্বাস। ছবিটি বৃহস্পতিবার পেরুর তেমুকো থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘ম্যাজিক মাইক এক্সএক্সএল’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনতে হলিউড তারকা আম্বার হেয়ার্ড। ছবিটি বৃহস্পতিবার হলিউডের টিসিএল চায়নিজ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘ম্যাজিক মাইক এক্সএক্সএল’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনতে হলিউড তারকা সোফিয়া ভারগারা। ছবিটি বৃহস্পতিবার হলিউডের টিসিএল চায়নিজ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৯
রমজানে মুড়ির চাহিদা বেড়ে যাওয়ায় মুড়ির কারখানাগুলোতে শ্রমিকদের দারুণ ব্যস্ততা চলছে। ছবিটি আজ কামরাঙ্গীরচরের খোলামুড়া এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৯
থেমে থেমে বৃষ্টিতে নগরবাসী দুর্ভোগে পড়েছে। ছবিটি আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৮ / ১৯
আষাঢ়ে মৌসুমি বৃষ্টির কারণে বেড়ে যায় ছাতার চাহিদা। এ সময় অনেকে ঘরে পরে থাকা পুরোনো নষ্ট ছাতা মেরামত করতে ভিড় করেন ফুটপাতের ছাতা মেরামতকারীর দোকানে। ছবিটি আজ সকালে ফরিদপুর শহরের আলীপুর জনতা ব্যাংক মোড়ে থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
৯ / ১৯
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৫ উদ্যাপন উপলক্ষে আজ সকালে ফরিদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ফরিদপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১০ / ১৯
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়ক। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আলম পলাশ, চাঁদপুর প্রতিনিধি
১১ / ১৯
নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিএনডি বাঁধ এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতায় আটকে পড়ায় ভাড়াটিয়ারা আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ছবিটি আজ শুক্রবার দুপুরে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১২ / ১৯
শহীদ জননী জাহানারা ইমামের ২১হম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্রফন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করে। ছবিটি শুক্রবার শহরের কবি নজরুল সড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৩ / ১৯
গ্রামীণ ফোন-প্রথম আলোর আই-জেন প্রতিযোগিতার পটুয়াখালী জেলাপর্যায়ের অনুষ্ঠানে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ছবিটি শুক্রবার পটুয়াখালী পৌরসভা মিলনায়তন থেকে তোলা।ছবি: শংকর দাস, পটুয়াখালী প্রতিনিধি
১৪ / ১৯
ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানের দ্বিতীয় জুমার নামাজ আদায় করছেন। ছবিটি শুক্রবার দুপুরে রাজধানীর শেওড়াপাড়া জামে মসজিদ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৫ / ১৯
২০ রোজার মধ্যে সব ধরনের শ্রমিক ও কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধের দাবিতে শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলা শাখা মানববন্ধন করে। ছবিটি শুক্রবার সকালে শহরের প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৬ / ১৯
রমজানের শুরু থেকেই কাঁচা মরিচের দাম বাড়তে শুরু করেছে৷ সেই মরিচ তুলছে এক পরিবারের সব সদস্য৷ ছবিটি শুক্রবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই এলাকা থেকে তোলা৷ ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৭ / ১৯
দিনাজপুরের বড় ময়দান ক্রীড়াপল্লিতে লিটন কুমার দাসকে সংবর্ধনা দিয়েছে দিনাজপুরবাসী। সংবর্ধনা দেওয়ার পর লিটন দাসকে নিয়ে মোটরগাড়ি ও মোটরসাইকেলের শোভাযাত্রা বের করা হয়। ছবি: প্রথম আলো
১৮ / ১৯
কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের সাতকানিয়া কলেজ-চেমন আরা সড়ক পানিতে তলিয়ে গেছে। যান চলাচল বন্ধ থাকায় সেই পানিতে কিশোররা মাছ ধরার পাশাপাশি খেলায় ব্যস্ত। ছবিটি শুক্রবার এলাকার জিলানি ইটভাটার পাশ থেকে তোলা। ছবি: মামুন মোহাম্মদ, সাতকানিয়া, চট্টগ্রাম
১৯ / ১৯
বন্যায় বাড়িঘর ডুবে গেছে। গৃহপালিত পশু ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কয়েকটি পরিবার কক্সবাজারের চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের যাত্রী ছাউনিতে উঠেছে। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: এস এম হানিফ, কক্সবাজার