ছবিতে আজ (২৬ জুলাই ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
আজব নীল পোশাকে পাশাপাশি হাঁটছে দুজন। ৪৫তম বার্ষিক কমিক সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো কনভেনশন সেন্টারের বাইরে থেকে তোলা ছবি। ছবি: এএফপি

২ / ২৫
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে শুক্রবার আর্জেন্টিনার বুয়েনস এইরেসে বিক্ষোভ চলাকালে ফিলিস্তিনি পতাকা হাতে দুই শিশু। ছবি: এএফপি

৩ / ২৫
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে শুক্রবার ৩২তম বার্ষিক বেলুন উত্সবে বেলুন ওড়ানো হচ্ছে। ছবি: রয়টার্স

৪ / ২৫
ঘূর্ণিঝড়ের প্রভাবে চীনের শানদং প্রদেশে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হয়েছে। এতে সড়কগুলোও পানিতে ডুবে গেছে। ছবিটি শুক্রবার রিঝাও শহর থেকে তোলা। ছবি: আইএএনএস

৫ / ২৫
ভিয়েতনামের হমং আদিবাসীদের উত্পাদিত চায়ের একটি ব্র্যান্ডের প্রচারণা অনুষ্ঠানে বিশেষ ধরনের বাঁশি বাজাচ্ছেন যুবকেরা। বাঁশ দিয়ে তৈরি বিশেষ ধরনের বাঁশির স্থানীয় নাম ‘খেন’। ছবিটি আজ ভিয়েতনামের  হ্যানয় থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৫
ঈদে বাড়ি ফেরার জন্য ফেরির অপেক্ষায় মালয়েশিয়ায় বসবাসরত ইন্দোনেশিয়ার এই শিশুরা। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে যাচ্ছে তারা। ছবিটি আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাইরে পোর্ট ক্লাং থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৫
মাথাটা গেল কই? পিঠের আড়ালে। রিদমিক জিমন্যাস্টিকসের এই কারিশমা দেখাচ্ছেন ওয়েলসের প্রতিযোগী। ছবিটি শুক্রবার স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কমনওয়েলথ গেমস থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৫
ঈদের সালামিতে নতুন টাকা চাই। রাজধানীর গুলিস্তানের দোকানগুলোতে আজ এই টাকা সংগ্রহ করতে মানুষের ভিড়। ছবি: ফোকাস বাংলা

৯ / ২৫
মালিতে বিধ্বস্ত আলজেরিয়ার উড়োজাহাজের ধ্বংসাবশেষ। ছবিটি বৃহস্পতিবার মালির উত্তরাঞ্চলের গোসি শহর থেকে তোলা। উড়োজাহাজের ১১৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে দাবি ফ্রান্সের কর্মকর্তাদের। ছবি: রয়টার্স

১০ / ২৫
ইসরায়েলি হামলা থেকে রক্ষা পেতে গাজায় জাতিসংঘের স্কুলে আশ্রয় নিয়েছে ফিলিস্তিনি শিশুরা। ছবিটি শুক্রবার গাজার উত্তরাঞ্চলের জাবাতিয়া থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৫
গাজায় ‘অস্ত্রবিরতি’ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে শুক্রবার টেলিফোনে কথা বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আজ সেখানে দুই পক্ষের মধ্যে ১২ ঘণ্টার অস্ত্রবিরতি চলছে। বর্তমানে কেরি মিসর সফরে রয়েছেন। ছবিটি শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৫
প্রচণ্ড গরমে ছোট্ট শিশু নিয়ে পার্কের ঝরনায় ভিজছেন এক বাবা। ছবিটি আজ জাপানের রাজধানী টোকিও থেকে তোলা। ছবি: এএফপি

১৩ / ২৫
চীনে চলছে দাবদাহ। প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে ওয়াটার পার্কে জড়ো হয়েছে লোকজন। ছবিটি শুক্রবার চীনের শিচুয়ান প্রদেশ থেকে তোলা। ছবি: এএফপি

১৪ / ২৫
স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে ঘরমুখো মানুষ ঝুঁকি নিয়ে ট্রেনে উঠছে। ছবিটি আজ শনিবার ভোর সাড়ে ছয়টায় টঙ্গী জংশন স্টেশন থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৫ / ২৫
ভারতের মুম্বাইয়ে গতকাল শুক্রবার গোয়া ওয়েডিং শোতে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্র ছবির জন্য পোজ দেন। ছবি: আইএএনএস

১৬ / ২৫
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনিদের ঘরবাড়ি। ছবিটি আজ গাজা থেকে তোলা। ছবি: রয়টার্স

১৭ / ২৫
জাতীয় ঈদগাহে ঈদের নামাজের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: ইউসুফ সা’দ

১৮ / ২৫
গুম হওয়া অসহায় আট সদস্যের পরিবারের সদস্যদের উদ্যোগে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বজনকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন। ছবি: ইউসুফ সা’দ

১৯ / ২৫
ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে শনিবার বাংলাদেশ শান্তি পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল। ছবি: ইউসুফ সা’দ

২০ / ২৫
কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠের পুল এলাকায় মহাসড়ক দখল করে প্রায় এক মাস ধরে গরুর হাট গড়ে উঠেছে। সপ্তাহের শনিবার ও মঙ্গলবার এ হাট বসলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

২১ / ২৫
ঈদের জন্য নতুন টুপি কিনতে দোকানে ক্রেতাদের ভিড়। ছবিটি আজ শনিবার বগুড়া শহরের বড় মসজিদ লেন এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২২ / ২৫
নাড়ির টানে ছুটছে মানুষ। ঝুঁকিপূর্ণ হলেও অনেকেই বাসের ছাদেই ছুটছে আপনজনের কাছে। ছবিটি শনিবার দুপুরে বগুড়ার বাইপাস সড়কের তিনমাথা রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২৩ / ২৫
ভারতের ব্যাঙ্গালুরুতে শুক্রবার অনুষ্ঠিত ফ্যাশন শোর র্যাম্পে হাঁটছেন এক মডেল। ছবি: আইএএনএস

২৪ / ২৫
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের বাড়ি ছুটছে মানুষ। ছবিটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা হয়েছে। ছবি:মনিরুল আলম

২৫ / ২৫
অত্যন্ত ঝুঁকি নিয়ে ট্রেনে অতিরিক্ত যাত্রী হয়ে উঠছে অনেকেই। ছোট শিশুটিকে ট্রেনের ছাদে তুলে দিচ্ছেন তার মা। ছবিটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি:মনিরুল আলম