জাপানের টোকিওতে সূর্যমুখীর বাগান দেখতে বাবার কাঁধে চড়ে এসেছে শিশুটি। সেখানে প্রতিবছর গ্রীষ্মকালে সূর্যমুখী ফুল দেখার উৎসব চলে। ছবিটি আজ রোববারের। ছবি: এএফপি
২ / ২০
মিয়ানমারে ভোটারদের জন্য শিক্ষামূলক প্রচারে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির চেয়ারপারসন অং সান সুচির ভাষণ ফোনে শোনার চেষ্টা করছেন এক ব্যক্তি। ছবিটি আজ রোববারের। ছবি: এএফপি
৩ / ২০
রংপুর নগরের পায়রা চত্বর এলাকায় অটোরিকশার জট। ছবিটি আজ রোববার সকাল ১০টার দিকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৪ / ২০
এত জুতোর মধ্যে কোনটি পরবেন? গ্রীষ্মকালীন ফ্যাশন উৎসবে মঞ্চে ওঠার আগে তাই ভাবছেন এই মডেল। ব্রাজিলের সাও পাওলো থেকে ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি
৫ / ২০
ট্রেন আসছে। দুই দিকের সড়ক বন্ধ। তবু ঝুঁকি নিয়ে পার হচ্ছেন মানুষ। আজ রোববার সকাল ১০টার দিকে রংপুর নগরের লালবাগ রেলক্রসিং থেকে ছবিটি তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৬ / ২০
রাজধানীর যাত্রাবাড়ী মোড় এলাকার রাস্তা এমনই খানাখন্দে ভরা। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: হাসান রাজা
৭ / ২০
মানসিক প্রতিবন্ধীদের জন্য আয়োজিত বিশেষ অলিম্পিকের সাবেক ক্রীড়াবিদ টিম হ্যারিসের সঙ্গে হাস্যোজ্জ্বল মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেকে ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি
৮ / ২০
বিলের পানিতে রাশি রাশি শাপলা ফুল। দুরন্ত শিশু শাপলা ফুল তুলতে পেরে আনন্দিত। ছবিটি আজ রোববার ডেমরা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৯ / ২০
সোয়ান গার্মেন্টসের কর্মীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কর্মীরা আজ রোববার সকালে রাজধানীর তোপখানা রোডে বিক্ষোভ মিছিল করেন। ছবি: হাসান রাজা
১০ / ২০
কানাডার টরন্টোতে প্যান অ্যাম গেমসে দৌড় প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন ব্রায়ানে থিয়েসেন ইয়েটন। তিনি কানাডার প্রতিযোগী। ছবিটি শনিবারের। ছবি: এএফপি
১১ / ২০
বিদ্যালয় ছুটির পর শিশুরা পাট ধুয়ে আঁটি বাঁধার কাজ করছে। এক আঁটি ধুয়ে পাওয়া যায় ৮ টাকা। এভাবে একেক শিশু দিনে ৮০ থেকে ১২০ টাকা রোজগার করে। এই টাকায় দরিদ্র পরিবারে বেশ ভালো সাহায্য হয়। ছবিটি আজ রোববার রংপুরের গঙ্গাচড়া উপজেলার উত্তর মৌভাষা এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১২ / ২০
সড়কের পাশে কচু বাছাই কাজে ব্যস্ত কয়েকজন নারী-শিশু। এভাবে কচু বাছাই করে কেজি প্রতি মিলে এক টাকা। ছবিটি আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৩ / ২০
প্রবল বৃষ্টিতে চট্টগ্রাম নগরের শিল্পকলা একাডেমীর পেছনে অবস্থিত ম্যানোলা পাহাড়ের একটি অংশ ধসে পড়েছে। এতে একাডেমীর নিচতলার একটি কক্ষের দেয়াল ভেঙে যায়। আজ ২৬ জুলাই সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে ওই সময় একাডেমী বন্ধ ছিল। ছবিটি বেলা তিনটায় তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
১৪ / ২০
রাজশাহী শহর রক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে নগরের টি বাঁধে আজ রোববার ৩০০টি ব্লক ফেলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। ছবিটি বেলা দুইটার দিকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রংপুর
১৫ / ২০
ঢাকার রায়েরবাজারের এই কারখানায় দিনে ২ থেকে ৩ টন প্লাস্টিকের খালি বোতল আসে। পুনর্ব্যবহারযোগ্য করতে বোতলগুলো মেশিনের মাধ্যমে টুকরো টুকরো করে সেগুলো পাঠানো হয় চীনে। ছবিটি আজ রোববার তোলা। ছবি: আবদুস সালাম
১৬ / ২০
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে অর্ধেক ডোবা অবস্থায় চলছে যানবাহন। পথচারীরা প্রায় কোমরপানি পাড়ি দিয়ে গন্তব্যে যাচ্ছেন। এতে দুর্ভোগে পড়েন কর্মস্থলমুখী লোকজন। ছবিটি সকাল নয়টায় নগরের ২ নম্বর গেট মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
১৭ / ২০
কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের নগরের নাছিরাবাদ এলাকার বড়ুয়া গলিতে সড়কের ওপর ভেঙে পড়ে সীমানাপ্রাচীর। ছবিটি রোববার বেলা আড়াইটার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
১৮ / ২০
ঢাকার মতিঝিলের শাপলা চত্বরসংলগ্ন এলাকায় আজ রোববার বিকেলে সড়কের ওপর একটি বিলবোর্ড ভেঙে পড়ে। এতে একজন পথচারী আহত হন। বেলা তিনটার দিকে ছবিটি তোলা। ছবি: আশরাফুল আলম
১৯ / ২০
আজ রোববার বের করা হয় বিশাল উল্টো রথযাত্রা। এ সময় রথযাত্রাটি ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছবিটি রোববার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর তোপখানা রোড থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
২০ / ২০
ডাক বিভাগের অবিভাগীয় (ইডি) কর্মচারীদের সর্বনিম্ন মাসিক ৫০০০ টাকা সম্মানী ভাতা বৃদ্ধির দাবিতে রোববার দুপুরে বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। ছবি: জাহিদুল করিম