বড়দিন উপলক্ষে হাওয়াইয়ে মেরিন কোর বেসে সেনাদের উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সঙ্গে ফার্স্ট লেডি মিশেল ওবামা। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
৩ / ১৮
টুপা ও সনকো নামের এই আন্দিয়ান ভালুক দুটি যমজ ভাই। মনের আনন্দে গাছে উঠছে তারা। ২০১৩ সালের ২৫ ডিসেম্বর জন্ম নেওয়া আন্দিয়ান এই ভালুক দুটির বয়স এবার এক বছর পূর্ণ হলো। ছবিটি বৃহস্পতিবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট অ্যাম মেইন চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৮
পঞ্চগড়ে বেলুন উড়িয়ে গণিত উৎসবের উদ্বোধন করছেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। ছবিটি আজ বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে তোলা হয়। ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৮
সুনামির এক দশক পূর্তি উপলক্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সাগরে গোলাপ ফুল ভাসিয়ে দিচ্ছে থাইল্যান্ডের শিশুরা। ছবিটি আজ ফাং এনগা প্রদেশের বান নাম খেম সুনামি পার্কের কাছ থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৮
যুক্তরাষ্ট্রের শিকাগো বুলস ও লস অ্যাঞ্জেলেস লেকারসের মধ্যে হ্যান্ডবল খেলার দ্বিতীয়ার্ধে একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার শিকাগোর ইউনাইটেড সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১৮
ঘন কুয়াশার মধ্যেই জলাশয়ে খাবার খুঁজে বেড়াচ্ছে একঝাঁক সাদা বক। ছবিটি আজ রাজধানীর মিরপুরের মানিকদি এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৮ / ১৮
রাজধানীর রমনা পার্কে জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলন করে দিনব্যাপী বাংলালিংক বাংলাদেশ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। পাশে আয়োজক ও অতিথিরা। ছবি: জাহিদুল করিম
৯ / ১৮
রাজধানীর রমনা পার্কে আজ দিনব্যাপী বাংলালিংক বাংলাদেশ উৎসবে নানা আয়োজনের মধ্যে গ্রামীণ বিয়ে নিয়ে নাটিকা। ছবি: জাহিদুল করিম
১০ / ১৮
রাজধানীতে আজ কুয়াশাচ্ছন্ন রাস্তায় তিনজন মিলে স্কেটিং করে চলেছে গাড়ির সঙ্গে তাল মিলিয়ে। ছবিটি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে বিকেলে তোলা। ছবি: জাহিদুল করিম
১১ / ১৮
উত্তরাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। শীতে চলাফেরায় কষ্ট বেড়েছে মানুষের। যাত্রী ও চালক সবাই শীতে জবুথবু। ছবিটি শুক্রবার বিকেলে পঞ্চগড় পৌর এলাকার জেলা পরিষদের সামনের মহাসড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১২ / ১৮
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে জমে গেছে ভিড়। ছবিটি রাজশাহী নগরের জিরো পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১৩ / ১৮
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ক্ষমতাসীন দলের সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার অভিযোগে করা মামলায় আজ বিকেলে মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁকে নেওয়া হয়। ছবি: ফোকাস বাংলা
১৪ / ১৮
গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে কাল শনিবার বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার দাবিতে আজ সকালে গাজীপুর মহানগর কৃষক লীগ বিক্ষোভ মিছিল করে। ছবি: সাজিদ হোসেন
১৫ / ১৮
গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠসহ পুরো জেলায় সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ১৪৪ ধারা জারির পর গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের পাশে পুলিশের অবস্থান। ছবি: সাজিদ হোসেন
১৬ / ১৮
বিএনপি ও জেলা ছাত্রলীগ কাল শনিবার গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে সমাবেশের ঘোষণা দিলে মাঠসহ পুরো গাজীপুরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। কলেজের প্রধান ফটকের সামনে তাই পুলিশের এই অবস্থান। ছবি: সাজিদ হোসেন
১৭ / ১৮
রাজধানীর শাহজাহানপুরে পানির পাম্পের পাইপের ভেতর দিয়ে পড়ে যাওয়া শিশু উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। ছবিটি রাত নয়টার দিকে তোলা। আজ বিকেল সাড়ে চারটার দিকে শিশুটি সেখানে পড়ে যায়। ছবি: ফোকাস বাংলা
১৮ / ১৮
রাজধানীর শাহজাহানপুরে পানির পাম্পের পাইপে পড়ে যাওয়া শিশু উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। ছবি: ফোকাস বাংলা