ছবিতে আজ (২৬ নভেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
মিসৌরির ফার্গুসনে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলি করে হত্যার ঘটনায় কাঙ্ক্ষিত রায় পাওয়া যায়নি। এতে মার্কিন মুলুকজুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভের আগুন। এখন শিশুরাও প্রতিবাদে সোচ্চার। ছবিটি মঙ্গলবার ওয়াশিংটন ডিসি থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১৭
ফার্গুসনে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যার ঘটনায় কাঙ্ক্ষিত রায় না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার ওয়াশিংটন ডিসির সিটি কাউন্সিল অফিসের কাছে ‘লাই-ইন’ শীর্ষক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ব্ল্যাক ইয়ুথ প্রজেক্ট ১০০ গোষ্ঠী। ছবি: এএফপি

৩ / ১৭
সেন্ট্রাল আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান গেমসের দীর্ঘ লম্ফে পদক বিজয়ী তিন প্রতিযোগী। সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের চ্যানটেল মেলন (মাঝে), রুপা জিতেছেন কিউবার আইরিসডেমি হেরেরা (বাঁয়ে) এবং মেক্সিকোর জোয়লা ফ্লোরেস (ডানে) পেয়েছেন ব্রোঞ্জ। ছবিটি মেক্সিকোর ভেরাক্রুজ থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৭
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্পেনের রেডিও ব্যক্তিত্ব রেনান আলমেনদারেজ কোয়েলোর সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে মেক্সিকোর সংগীত তারকা গ্রেসিয়েলা বেলত্রান। ছবিটি মঙ্গলবার হলিউডের ওয়াক অব ফেম থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৭
কয়েক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পর আবার জনতার সামনে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দি কির্চনার। ছবিটি মঙ্গলবার বুয়েন্স এইরেস থেকে তোলা। ৬২তম আর্জেন্টাইন কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন করভেনশনে ভাষণ দেন তিনি। ছবি: এএফপি

৬ / ১৭
ভারতের মুম্বাইয়ে ‘পিনকাথন’ শীর্ষক মেয়েদের ম্যারাথন দৌড় সামনে রেখে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলিউড অভিনেত্রী বিপাশা বসু এবং ভারতীয় অভিনেতা ও প্রযোজক মিলিন্দ সোমন। এই দৌড় প্রতিযোগিতা ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ছবি: আইএএনএস

৭ / ১৭
করাচিতে মঙ্গলবার শুরু হওয়া একটি ফ্যাশন উইকের রানওয়েতে নকশাকার সানা সাফিনাজের নকশা করা পোশাকে একজন মডেল। ছবি: এএফপি

৮ / ১৭
ধানখেতের পাশের রাস্তায় পরিত্যক্ত টায়ার নিয়ে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি আজ বুধবার সিলেটের কামালবাজার এলাকার ক্রোড়ী গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৯ / ১৭
বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষার খেতের হলুদ আভায় মন ভরে যায়। ছবিটি আজ বুধবার মেঘনার চর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ১৭
ঢাকার অদূরে কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে উঠেছে শীতকালীন সবজি। এখান থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সবজি কিনে নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করেন। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: ফোকাস বাংলা

১১ / ১৭
আবহাওয়া অনুকূলে থাকায় জামালপুরে এবার পাটের বাম্পার ফলন হয়েছে। পাটের দাম বাড়ায় পাটচাষিরাও আছেন স্বস্তিতে। ছবিটি আজ বুধবার ইসলামপুর আন্তজেলা পাট হাট পাইলিং ঘাট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১২ / ১৭
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কামরাঙ্গীর চর এলাকায় লাউয়ের ভালো ফলন হয়েছে। চাষিরা বিক্রির জন্য নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজারে নিয়ে যাচ্ছেন। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৩ / ১৭
পদচারী সেতু ও পাতালপথ ব্যবহার না করে রাস্তা পার হওয়া ঠেকাতে আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো বসেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: জাহিদুল করিম

১৪ / ১৭
দ্বিতীয় দিনের মতো চলছে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান। যত্রতত্র পারাপার না হওয়ার জন্য মাইকে সচেতন করা হচ্ছে সবাইকে। কিন্তু এতে যেন ভ্রুক্ষেপ নেই এই পথচারীর। ছবিটি আজ রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৫ / ১৭
রাজধানীর কারওয়ান বাজারের আন্ডারপাসটির ভেতরে নোংরা পরিবেশ ও ধুলার কারণে অনেকেই ঢুকতে চান না। কিন্তু রাস্তা পারাপার নিয়ে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানের কারণে বাধ্য হয়ে নাক চেপে আন্ডারপাস দিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। ছবি: জাহিদুল করিম

১৬ / ১৭
মায়ের সঙ্গে রিকশায় ঘুমাতে ঘুমাতে যাচ্ছে ছোট্ট শিশুটি। ছবিটি আজ রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৭ / ১৭
ছাত্রদলের পদবঞ্চিত ও ‘বিদ্রোহী’ নেতা-কর্মীরা আজও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। ছবি: মনিরুল আলম