যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাম বিচ গার্ডেনসে একটি চামচ–ঠুঁটো সারসের বিচরণ। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি
২ / ১৫
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে ভারী তুষারপাতে সাদা হয়ে আছে পথঘাট ও গাছের ডালপালা। বারান্দায় দাঁড়িয়ে তা দেখছেন স্থানীয় এক বাসিন্দা। চীনে নতুন বছর শুরু হওয়ার পর এটাই প্রথম তুষারপাত। ছবিটি বুধবার দানদং থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৫
লন্ডনে ব্রিট অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ফিমেল সলো আর্টিস্ট অ্যাওয়ার্ড হাতে সংগীত তারকা টেলর সুইফট। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি
৪ / ১৫
ভারতে চতুর্থতম ল’রিয়ালে প্যারিস ফেমিনা উইমেন অ্যাওয়ার্ড ২০১৫-এর নাম ঘোষণা অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। মুম্বাই থেকে মঙ্গলবার তোলা ছবিটি বুধবার প্রকাশ করা হয়। ছবি: আইএএনএস
সিলেটের সুরমা নদীর তীরে এবার সবজির চাষ করেছেন কৃষকেরা। ফলনও বেশ ভালো হয়েছে। খেত থেকে পাকা টমেটো তুলছেন একজন কৃষক। ছবিটি আজ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পাঁচমাইল গ্রাম থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৫
বিশ্বকাপ ক্রিকেটে আজ শ্রীলঙ্কা ও বাংলাদেশের খেলা শুরুর আগে গ্যালারিতে সন্তানকে নিয়ে এসেছেন বাংলাদেশের একজন সমর্থক। ছবিটি আজ অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৫
সিলেটের গোয়াইনঘাট উপজেলার খলাগ্রাম হাওর এলাকায় আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। ছবি: ফোকাস বাংলা
৯ / ১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও গণতন্ত্রের মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে দেলোয়ার হোসেন নামের এক যুবক অবস্থান নেন। পরে পুলিশ তাঁকে তুলে নিয়ে গাড়িতে করে অন্যত্র নামিয়ে দেয়। ছবি: ফোকাস বাংলা
১০ / ১৫
যমুনা নদীতে পানি কমে যাওয়ায় নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরতে বসেছেন তিন মৎস্য শিকারি। আজ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বরইকান্দি এলাকা থেকে ছবিটি তুলেছেন সোয়েল রানা, বগুড়া
১১ / ১৫
কৃষক শহীদুল ইসলামের করলার খেতে ফুল আসতে শুরু করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০ শতাংশ জমি থেকে করলা বিক্রি করে ২০ হাজার টাকা লাভ হবে, এমন আশা তাঁর। তাই জমি নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে তাঁর। আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার লাঠিমারঘন গ্রামের মাঠ থেকে ছবিটি তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া।
১২ / ১৫
সারা দেশে নাশকতা ও পেট্রলবোমা হামলায় শিশুসহ সাধারণ মানুষ হত্যা বন্ধে মানববন্ধন এবং শিশু সমাবেশ করে বাংলাদেশ শিশু একাডেমী। এ সময় শিশুদের হাতে ছিল ‘আমরা শিশু, আমাদের বোমা মেরো না’; ‘আমাদের বেঁচে থাকতে দাও’—বিভিন্ন স্লোগান-সংবলিত কাগজ। আজ বিকেলে চট্টগ্রাম শিশু একাডেমীর সামনে থেকে ছবিটি তোলেন জুয়েল শীল
১৩ / ১৫
চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন প্রশিক্ষণ মাঠে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫ উদ্বোধনের পর ঘুরে দেখছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। ছবিটি আজ দুপুর ১২টায় তোলা। ছবি: সৌরভ দাস, চট্টগ্রাম
১৪ / ১৫
২০ দলের টানা অবরোধ ও হরতাল চলাকালে হোসিয়ারিপল্লিতে গেঞ্জির কাপড়ের কারখানায় কাজ নেই বললেই চলে। তাই বডি মেশিনগুলো বেকার পড়ে আছে। ছবিটি আজ নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য।
১৫ / ১৫
টানা হরতাল-অবরোধে ব্যাহত হচ্ছে সরকারি গুদামে সার সরবরাহব্যবস্থা। নাশকতার আশঙ্কায় কমে গেছে বিভিন্ন বন্দর থেকে আসা সার বোঝাই ট্রাকের সংখ্যা। তাই গুদামের শ্রমিকদের অলস সময় কাটাতে হচ্ছে। ছবিটি সিরাজগঞ্জ সদর উপজেলার সরকারি সার গুদাম এলাকা থেকে তোলা। ছবি: তানভীর আহমেদ, সিরাজগঞ্জ