ছবিতে আজ ( ২৬ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
রাজধানীর তপ্ত বুকে এক পশলা ঝুমবৃষ্টিতে শীতল হয়েছে প্রাণ, স্বস্তি ফিরে এসেছে নগর জীবনে। ছবিটি আজ সকাল সাড়ে আটটার দিকে শাহবাগ মোড় থেকে তোলা। ছবি: ইমরান আহম্মেদ

২ / ১৩
এ কী হলো রে! কয়েক দিনের ভারী বৃষ্টিতে রাস্তাসহ তলিয়ে গেছে চারপাশ। এক শিশু আরেকজনকে তাই দেখাচ্ছে। ছবিটি সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৩
কোস্টারিকার সান হোসেতে এক জীববিজ্ঞানীর হাতে গিরগিটি জাতীয় প্রাণী ইগুয়ানার কয়েকটি ছানা। ছবিটি সোমবার দেশটির পরিবেশ মন্ত্রণালয় থেকে তোলা। স্থানীয় পুলিশ সান হোসের একটি হোটেল থেকে বাক্সবন্দী ৮১টি ইগুয়ানা উদ্ধার করে। ছবি: রয়টার্স

৪ / ১৩
৩ কেজি এলপি গ্যাসের জন্য এই লম্বা লাইন। আপনজনের সঙ্গে এসেছে দুই শিশুও। ছবিটি সোমবার ইন্দোনেশিয়ার ইয়োগ্যাকার্তার মানত্রিজেরন এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ১৩
মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত তীব্র যানজট ছিল। ছবি: সোহেল মহসীন শিপন

৬ / ১৩
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে অস্থায়ী একটি আশ্রয়কেন্দ্রে অন্য শিশুদের সঙ্গে খেলছে রোহিঙ্গা অভিবাসনপ্রত্যাশী শিশু। ছবি: রয়টার্স

৭ / ১৩
জাপানে ১৯২৩ সালে গ্রেট কান্ত ভূমিকম্প ও ১৯৪৫ সালে গ্রেট টোকিও বিমান হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে টোকিওর গভর্নর ইয়োইচি মাসুজোয়ে (বাঁয়ে), জাপানের সম্রাট আকিহিতো (মাঝে) ও সম্রাজ্ঞী মিচিকো শ্রদ্ধা নিবেদন করেন। ছবিটি আজ টোকিও মেমোরিয়াল হল থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৩
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে অস্থায়ী আশ্রয় শিবিরে আজ সকালের খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে রোহিঙ্গা অভিবাসন-প্রত্যাশীরা। গত সপ্তাহে তাঁরা নৌকায় করে সে দেশে পৌঁছান। ছবি: রয়টার্স

৯ / ১৩
হাভানায় এক মডেলের শরীরে ছবি আঁকছেন কিউবার শিল্পী ম্যানুয়েল মেনদিভ। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স

১০ / ১৩
সমুদ্রপথে গ্রিসে পৌঁছে সিরিয়ার এক নারী শরণার্থী সেলফি তুলছেন। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ১৩
দেশীয় পদ্ধতিতে তৈরি হচ্ছে বৈদ্যুতিক ওয়েল্ডিং মেশিন। ঢাকার মিরপুরের লালকুঠিতে একটি কারখানায় ওয়েল্ডিং মেশিন তৈরি করা হয়। ছবি: আশরাফুল আলম

১২ / ১৩
নারী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল বের করে যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট। ছবি: ফোকাস বাংলা

১৩ / ১৩
বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা