ছবিতে আজ (২৬ সেপ্টেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
নিউইয়র্ক সিটির আইএফসি ​েসন্টারে বৃহস্পতিবার ‘ডেজ অ্যান্ড নাইটস’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে হলিউড তারকা ব্রুক শিল্ডস। ছবি: এএফপি

২ / ১৬
সে কি! একে অপরকে লাথি! আসলে তা নয়। খেলাটির নাম ‘সেপাক টাকরাও’। অনেকটা ভলিবলের মতোই। তবে হাতের কোনো কাজ নেই। বল মারতে হবে পা, হাঁটু, বুক ও মাথা দিয়ে। ছবিতে বলের জন্য লড়াই করছেন থাইল্যান্ড (বাঁয়ে) ও মালয়েশিয়ার (ডানে) দুই খেলোয়াড়। ছবিটি আজ এশিয়ান গেমস থেকে তোলা।  ছবি: এএফপি

৩ / ১৬
হংকং সরকারের সদর দপ্তরের বাইরে আজ সমবেত হয়েছে শিক্ষার্থী বিক্ষোভকারীরা। হংকংকে পুরোপুরি গণতন্ত্র দেওয়ার প্রস্তাব চীন নাকচ করে দেওয়ার পর সেখানে আন্দোলন শুরু হয়েছে। এতে একাত্মতা প্রকাশ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভে নেমেছে। ছবি: এএফপি

৪ / ১৬
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ল্যান্ডওভারে ওয়াশিংটন রেডস্কিনস ও নিউইয়র্ক জায়ান্টসের মধ্যে রাগবি খেলা চলাকালে এক চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার ফেডএক্সফিল্ড থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৬
ভারতে মুক্তির প্রতীক্ষিত হায়দার ছবিটির প্রচারণামূলক অনুষ্ঠানে বলিউড তারকা শ্রদ্ধা কাপুর ও শহিদ কাপুর। ছবিটি বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে তোলা। ছবি: আইএএনএস

৬ / ১৬
ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ছবিটি সকাল নয়টায় কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: হাসান রাজা

৭ / ১৬
কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আজ শুক্রবার সকালে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত শরৎ উৎসবে শিল্পীদের নৃত্য পরিবেশন। ছবি: সাবিনা ইয়াসমিন

৮ / ১৬
ভারতে ‘জিলেট রেভ্যুলশনারি বিউটি রেজিম ক্যাম্পেইন’ অনুষ্ঠানে বলিউড তারকা সোহা আলী খান। ছবিটি বৃহস্পতিবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ১৬
বিশ্ব নদী দিবস উপলক্ষে ‘দখল ও দূষণের দৈত্যের হাত থেকে নদীকে মুক্তি দাও’—স্লোগানে ‘অঙ্গীকার বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজসংলগ্ন নদীর চাঁদনীঘাটে ফুলের পাপড়ি ছিটিয়ে নদীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবিটি শুক্রবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১০ / ১৬
দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মণ্ডপের সামনে তোরণ নির্মাণ করা হয়েছে। ছবিটি শুক্রবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে উকিলপাড়া থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১১ / ১৬
উদীচীর দশম ঢাকা মহানগর সম্মেলন উপলক্ষে শুক্রবার রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: ফোকাস বাংলা

১২ / ১৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দুটি গ্রামের কয়েক শ মানুষ গাছের ডাল, বাঁশ ও বালুর বস্তা ফেলে বন্যার পানি ঠেকিয়ে দিয়েছেন। ছবিটি শুক্রবার তোলা। ছবি: ফোকাস বাংলা

১৩ / ১৬
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা

১৪ / ১৬
রংপুরে চারলেন সড়কের কাজে ধীরগতি। অধিগ্রহণ করা ভবনের মালিকেরা নির্মাণসামগ্রী সড়কের ওপর রাখায় ভোগান্তি আরও বেড়ে গেছে। ছবিটি শুক্রবার নগরের স্টেশন রোড থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৫ / ১৬
রাজধানীর গাবতলী গরুর হাটে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ব্যাপারীরা বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে আসছেন। ছবিটি শুক্রবার তোলা। ছবি: ফোকাস বাংলা

১৬ / ১৬
ঈদ ও পূজার আগে বেতন-বোনাসের দাবিতে এবং বিআরটিএর দুর্নীতির প্রতিবাদে ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি কার, অটোটেম্পো, অটোরিকশা চালক-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল হয়। ছবি: হাসান রাজা