উজ্জ্বল সূর্য আর লাল আকাশের পটভূমিতে নিউজিল্যান্ডের অল ব্ল্যাক রাগবি দলের খেলোয়াড়দের নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে নামছে একটি ভাড়া করা বিমান। ছবিটি রোববার শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৪
ওয়াশিংটনের মেরিসভিলে নিহত শিক্ষার্থীর স্মরণে অস্থায়ী স্মারকে ফুল দিতে এসে আবেগাপ্লুত স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা। ছবিটি রোববার মেরিসভিল-পিলচাক হাই স্কুলের পাশের একটি স্থান থেকে তোলা। ওই স্কুলে গত শুক্রবার এক শিক্ষার্থীর গুলিতে এক শিক্ষার্থী নিহত ও চারজন আহত হয়। পরে সে আত্মহত্যা করে। ছবি: এএফপি
৩ / ১৪
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্লেনডেলে ইউনিভার্সিটি অব ফিনিক্স স্টেডিয়ামে রোববার ন্যাশনাল ফুটবল (রাগবি) লিগের একটি খেলা চলাকালে অ্যারিজোনা কারডিনালস দলের দুই চিয়ারলিডারের পরিবেশনা। ছবি: এএফপি
৪ / ১৪
পুনরায় নির্বাচিত হওয়ার পর ব্রাসিলিয়ায় রোববার এক সমাবেশে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ (বাঁয়ে) ও সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: এএফপি
৫ / ১৪
আর কয়েক দিন পরই হ্যালোইন উৎসব। মার্কিন মুলুকে এরই মধ্যে এ নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। একজন তাঁর প্রিয় পোষা কুকুরটাকে পরিয়েছেন ‘সুপারম্যানের’ পোশাক। আরেকজন কুকুরটার ছবি তুলতে ব্যস্ত। ছবিটি রোববার ক্যালিফোর্নিয়ার পাসাডেনা থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৪
ফুটপাতে মাথা রেখে ঘুমাচ্ছেন হংকংয়ের একজন গণতন্ত্রপন্থী কর্মী। ছবিটি আজ হংকং নগরের অ্যাডমিরালটি এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
আয়নায় নিজেকে দেখে মুগ্ধ মৌটুসি পাখিটিও। ছবিটি আজ সোমবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে তোলা। ছবি: এএফপি
৯ / ১৪
হঠাৎ করে ছবিটি দেখে মনে হতে পারে ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট জোকো উইদোদো বিব্রতকর কোনো পরিস্থিতিতে আছেন। আসলে তা নয়। জাকার্তার প্রেসিডেন্ট প্যালেসে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনের আগে নিজের টুপিটি ঠিক করে নিচ্ছিলেন তিনি। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: এএফপি
১০ / ১৪
খাল-বিল-নদীর পানি কমতে শুরু করেছে। তাই ব্যস্ত জেলেরা। সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা মাছ ধরে বেড়াচ্ছেন বিলে। ছবিটি গতকাল রংপুরের কাউনিয়া উপজেলার শেখপাড়া সেতুর নিচে মরাতিস্তা নদী থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১১ / ১৪
সিলেটে সুরমা নদীতে জাল-বড়শি পেতে মাছ ধরতে ব্যস্ত মৎস্যজীবীরা। ছবিটি আজ সোমবার সকালে নগরের কুশিঘাট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১২ / ১৪
ঝিরিঝিরি বৃষ্টিতে শীতের আগমনী বার্তা। আজ সোমবার সারা দিন আবহাওয়া গুমট ছিল। সন্তানকে ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচাতে মাথায় কাপড় দিয়ে পথ চলছেন এব বাবা। ছবিটি বেলা সোয়া একটার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৩ / ১৪
বাবুলের বয়স মাত্র সাত। কিন্তু উপার্জনের জন্য এ বয়সেই কাজে নামতে হয়েছে তাকে। শরীরের সমস্ত শক্তি দিয়ে পানিভর্তি ভ্যান গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করে সে। ছবিটি আজ সোমবার দুপুরে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৪ / ১৪
প্রথম আলোর বিজ্ঞাপন এজেন্সীর প্রীতিসম্মিলন আজ পুবানী হোটেলের দিলকুশা হলে অনুষ্ঠিত হয়। উপস্থিত অতীথিদের গ্রুপ ছবি। ছবি: মনিরুল আলম