ছবিতে আজ (২৭ আগস্ট ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
ভেনিসের সাগর তীরে ছবি তোলার ভঙ্গিমায় ইতালীয় অভিনেত্রী লু্ইজা রানিয়ের। ছবিটি মঙ্গলবার তোলা। আজ থেকে শুরু ৭১তম ভেনিস চলচ্চিত্র উত্সবের গডমাদার তিনি। ছবি: এএফপি

২ / ১২
আট বছরের বালক-ভক্ত মারলো মেন্ডেজের (বাঁয়ে চেয়ারে বসা) পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত্ করার সময় এক শিশুর সঙ্গে মজা করছেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো। মারলোর ধ্যানজ্ঞান কাস্ত্রো। প্রিয় নেতার একগাদা ছবি সংগ্রহ করেই ক্ষান্ত হয়নি সে, নেতার যুবক বয়সের পোশাকের অনুকরণে তৈরি করা পোশাকও পরে থাকে। কাস্ত্রো যখন এমন খুদে ভক্তের খবর পেলেন, সপরিবারে দাওয়াত না করে পারেননি। ১৬ আগস্ট তোলা ছবি আজ প্রকাশিত। ছবি: এএফপি

৩ / ১২
ভক্ত মারলো মেন্ডেজের সঙ্গে হাত মেলাচ্ছেন ফিদেল কাস্ত্রো। ছবি: এএফপি

৪ / ১২
কথায় বলে গাধার মতো খাটুনি! সে খাটুনির নমুনা এখানে দৃশ্যমান। আফগান এক ব্যক্তি বয়ে নেওয়ার জন্য ঘাসের এক বিশাল পাহাড় চাপিয়ে দিয়েছেন গাধার ওপর। ছবিটি মঙ্গলবার হেরাতের পাহাড়ি এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১২
ভক্ত মারলো মেন্ডেজের সঙ্গে কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ত্রো। ছবি: এএফপি

৬ / ১২
ট্যাঙ্গো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০১৪ শীর্ষক নাচের প্রতিযোগিতায় নাচছেন রাশিয়ার নৃত্যশিল্পী স্তানিস্লাভ ফুরসভ ও একাতেরিনা সিমোনোভা। ছবিটি মঙ্গলবার আর্জেন্টিনার বুয়েন্স এইরেস থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১২
চট্টগ্রামের সীতাকুণ্ডের মগপুকুর এলাকায় ঢাকাগামী রডবাহী লরির সঙ্গে বিপরীতমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। লরির চালকের সহকারীকে দুই ঘণ্টা চেষ্টা করে স্থানীয় জনতা ও হাইওয়ে পুলিশ উদ্ধার করে। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

৮ / ১২
তিস্তা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। গ্রামবাসী তাই মালামাল নিরাপদে সরিয়ে নিচ্ছে। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ব্যাঙপাড়া থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৯ / ১২
সারা রাত বাড়িঘরে পানি ঢুকেছে। তিস্তার ঢলে আসা পানিতে এমন ভোগান্তি তিস্তাপারের মানুষের। পানি বাড়তে থাকায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদে চলে যাচ্ছে এক পরিবার। ছবিটি আজ বুধবার সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক গ্রাম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১০ / ১২
পবিত্র হজ পালন করতে আজ বুধবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইটে হজযাত্রীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। ছবি: ফোকাস বাংলা

১১ / ১২
জলাশয়ে ফুটে আছে শাপলা। ছবিটি আজ বুধবার সকালে খাগড়াছড়ির শান্তিনগর এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১২ / ১২
রাজধানীর খিলগাঁও থানাধীন শেখের জায়াগার নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: ফোকাস বাংলা