শক্তিশালী ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে শরণার্থী নেপালিরা আশ্রয় নিয়েছে সামরিক ময়দানের তাঁবুতে। ছবিটি আজ কাঠমান্ডু থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৭
এক রাত অস্থায়ী আশ্রয়কেন্দ্রের তাঁবুতে কাটানোর পর বাড়ি ফিরে চুলা জ্বেলেছেন এক নেপালি নারী। ছবিটি আজ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৭
.
৪ / ১৭
.
৫ / ১৭
.
৬ / ১৭
সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা নগরে র্যাবের টহল। ছবিটি কাজী নজরুল ইসলাম সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম
৭ / ১৭
সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ব্যালট বাক্স বিতরণ শুরু হয়েছে। পুলিশ ও আনসার প্রহরায় ব্যালট বাক্স কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি পুরান ঢাকার সূত্রাপুর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
৮ / ১৭
.
৯ / ১৭
এক সময়ের জনপ্রিয় ডাকবাক্সগুলো এখন অকেজো ও অবহেলিত। ছবিটি আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১০ / ১৭
গাজীপুরের এক তৈরি পোশাক কারখানায় আগুন লেগে দগ্ধ হয়েছেন সাতজন। দগ্ধ মামা মো. ইয়াসিনের পাশে ভাগনি দুলালীর আহাজারি। ছবিটি আজ সোমবার সকালে বার্ন ইউনিট থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১১ / ১৭
ভূমিকম্প বিধ্বস্ত নেপালের মঙ্গল কামনায় চীনের হুনান প্রদেশের হেংইয়াং বিশ্ববিদ্যালয়ের নেপালি ও চীনা শিক্ষার্থীরা প্রার্থনা করেন। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: এএফপি।
১২ / ১৭
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ২৬তম আসিয়ান সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: এএফপি।
১৩ / ১৭
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ২৬তম আসিয়ান সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে নাচ পরিবেশন করছে একদল শিল্পী। দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনের আজ শেষ দিন। ছবি: রয়টার্স।
১৪ / ১৭
চিলির দক্ষিণে কালবুকো আগ্নেয়গিরিতে গত বুধবার থেকে দুই বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এরই মধ্যে লাভার ছাইয়ে ঢাকা পড়ে গেছে বিশাল এলাকা। পেট্রো মন্ট শহরের কাছে পেট্রোহিউ লেকের পাশের স্কয়ারের একটি দৃশ্য। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স।
১৫ / ১৭
ইয়েমেনের সানাতে বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবন। গত মাসে সৌদি নেতৃত্বাধীন একটি জোট ইয়েমেনে স্থল, নৌ ও আকাশপথে এ হামলা শুরু করে। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স।
১৬ / ১৭
ভূমিকম্প বিধ্বস্ত নেপালের মঙ্গল কামনায় চীনা ও নেপালি শিক্ষার্থীরা প্রার্থনা করছেন। ছবিটি চীনের হুয়ান প্রদেশের হেয়ইয়াংয়ের নানহুয়া বিশ্ববিদ্যালয় থেকে গতকাল রোববার তোলা। ছবি: এএফপি।
১৭ / ১৭
নেপালে ভূমিকম্পে নিহত মানুষের স্মরণে ওয়ার্ল্ড ওয়াইড নেপালস স্টুডেন্টস অর্গানাইজেশন এবং নেপালস ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটি সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে প্রদীপ জ্বালায়। ছবি: সাইফুল ইসলাম